শনিবার, জুলাই ১৮, ২০২৬
শনিবার, জুলাই ১৮, ২০২৬
28.2 C
Dhaka
Homeজীবনযাপনপেটের মেদ কমাতে যেসব উপাদান খাবেন

পেটের মেদ কমাতে যেসব উপাদান খাবেন

প্রকাশ: জুলাই ১৮, ২০২৬ ৮:২৯

পেটের মেদ নিয়ে অনেকেই নাজেহাল থাকেন। বিভিন্ন উপাদান খান এর মধ্যে গ্রিন টি অন্যতম। তবে কেবল শুধু গ্রিন টি নয়, পেটের মেদ কমাতে প্রতিদিনের খাবারে এই ৭ উপাদান রাখার পরামর্শ দিয়েছেন ভারতের পুষ্টিবিদ লাভনীত বাত্রা। এনডিটিভির এক প্রতিবেদনে এই বিষয়টি উঠে এসেছে।

পেটের মেদ কমাতে গ্রিন টি-ই সবচেয়ে কার্যকর পানীয়। কিন্তু শুধুমাত্র একটি পানীয়ের ওপর নির্ভর করে দ্রুত ওজন বা পেটের চর্বি কমানো সম্ভব নয়। পুষ্টিবিদ লাভনীত বাত্রা জানিয়েছেন, স্বাস্থ্যকর উপায়ে ওজন কমাতে হলে সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা এবং সঠিক খাবার নির্বাচন এই তিনটির সমন্বয় জরুরি। তাই শুধু গ্রিন টি নয়, দৈনন্দিন খাদ্যতালিকায় কয়েকটি প্রাকৃতিক উপাদান রাখলে মেটাবলিজম ও হজমশক্তি ভালো হয়। এবং এই উপাদানগুলো ওজন নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখতে পারে। যে ৭টি উপাদান খাদ্যতালিকায় রাখবেন-

  • ১. জিরা
    লাভনীত বাত্রার মতে, জিরা শরীরের বিপাকক্রিয়া বাড়াতে এবং পেটের মেদ কমানোর প্রচেষ্টায় সহায়ক হতে পারে। এক চা-চামচ জিরা রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেই পানি পান করতে পারেন। চাইলে পাঁচ মিনিট ফুটিয়ে হালকা গরম অবস্থায়ও খাওয়া যেতে পারে।
  • ২. মেথি দানা
    মেথি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। এক চা-চামচ মেথি রাতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করার পাশাপাশি ভেজানো দানাগুলোও চিবিয়ে খাওয়ার পরামর্শ দেন তিনি।
  • ৩. জোয়ান
    জোয়ান হজমে সহায়তা করে এবং পেট ফাঁপার সমস্যা কমাতে ভূমিকা রাখে। খাবারের পর জোয়ান চিবিয়ে খাওয়া বা জোয়ান ফুটিয়ে গরম পানি পান করা উপকার পাবেন।
  • ৪. দারুচিনি
    দারুচিনি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক করে। আধা চা-চামচ দারুচিনি গরম পানি, চা অথবা পোরিজের সঙ্গে মিশিয়ে খেতে পারেন।
  • ৫. হলুদ
    হলুদ শরীরের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। লাভনীত বাত্রা বলেন, সকালে কুসুম গরম পানির সঙ্গে তাজা হলুদ, সামান্য গোলমরিচ ও অল্প ঘি মিশিয়ে খেলে শরীরে হলুদের কার্যকর উপাদান ভালোভাবে শোষিত হতে পারে।
  • ৬. মৌরি
    মৌরি হজমশক্তি উন্নত করতে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়ক হতে পারে। খাবারের পর এক চা-চামচ মৌরি চিবিয়ে খাওয়া বা সারাদিন মৌরির পানি পান করা যেতে পারে।
  • ৭. ত্রিফলা
    ত্রিফলা লিভার সুস্থ রাখতে এবং চর্বির বিপাকে সহায়ক হতে পারে। শুরুতে আধা চা-চামচ ত্রিফলা গুঁড়ো কুসুম গরম পানিতে মিশিয়ে রাতে ঘুমানোর আগে খাওয়ার পরামর্শ দিয়েছেন লাভনীত বাত্রা। পরে ধীরে ধীরে এর পরিমাণ বাড়ানো যেতে পারে।

এই উপাদানগুলো স্বাস্থ্যকর জীবনযাত্রার অংশ হিসেবে উপকারী হতে পারে। তবে এগুলোর কোনোটি খেলেই যে পেটের মেদ কমে যাবে এমন নয়। সুষম খাবার, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর জীবনধারাই ওজন নিয়ন্ত্রণের সবচেয়ে ভালো উপায়। একই সঙ্গে সবার শরীর এক নয় তাই চিকিৎসক বা পুষ্টিবিদের সঙ্গে আলাপ করে কোন উপাদান আপনার জন্য ভালো বা আপনি খেতে পারেন সেটা জেনে নেয়াই ভালো।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর