ক্লান্তি দূর করে মুহূর্তেই চাঙা করে তুলতে এর জুড়ি নেই। তবে প্রিয় এই পানীয়ই যদি প্রতিদিন অতিরিক্ত পরিমাণে পান করা হয়, তাহলে উপকারের বদলে ডেকে আনতে পারে অনিদ্রা, অস্থিরতা, হজমের সমস্যা থেকে শুরু করে উচ্চ রক্তচাপের মতো নানা স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে প্রতিদিন পাঁচ থেকে ছয় কাপ কফি খাওয়া একবারেই উচিত নয়।
কফিতে থাকা ক্যাফেইন স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে, যা সাময়িকভাবে ক্লান্তি দূর করলেও অতিরিক্ত কফি খেলে অনিদ্রা হতে পারে।
অতিরিক্ত ক্যাফেইন শরীরে নার্ভাসনেস, অস্থিরতা ও উদ্বেগের মাত্রা বাড়িয়ে দিতে পারে। অনেকের ক্ষেত্রে হাত কাঁপা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া বা অস্বস্তিও অনুভূত হতে পারে।
অতিরিক্ত কফি পানে হজমের সমস্যা বাড়াতে পারে। এটির জন্য অ্যাসিডিটি, বুকজ্বালা কিংবা বদহজম হতে পারে। যাদের আগে থেকেই গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি।
কফিতে থাকা ক্যাফেইন শরীর থেকে ক্যালসিয়াম বের করে দিতে পারে। তাই এই ভুলটা আর করা উচিত হবে না। দীর্ঘদিন অতিরিক্ত কফি পান করলে হাড়ের স্বাস্থ্যেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে, বিশেষ করে যাদের খাদ্যতালিকায় পর্যাপ্ত ক্যালসিয়াম নেই।
অতিরিক্ত কফি সাময়িকভাবে রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। যার ফলে হার্টের সমস্যা হতে পারে। যাদের উচ্চ রক্তচাপ বা হৃদরোগের ঝুঁকি রয়েছে, তাদের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। তাই কফি পান করার আগে পরিমাণের দিকে নজর রাখা প্রয়োজন। তাই দিনে ৪ কাপের বেশি কফি খাবেন না। তাতেই সুস্থ থাকতে পারবেন।


