শনিবার, জুলাই ২৫, ২০২৬
শনিবার, জুলাই ২৫, ২০২৬
31.7 C
Dhaka
Homeজেলার খবরফটিকছড়িতে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত

ফটিকছড়িতে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ: জুলাই ২৫, ২০২৬ ৩:৩৪
জামায়াতে ইসলামী ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলন শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৩ টায় উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা নায়েবে আমীর অ্যাডভোকেট ইসমাইল গনীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমীর মোঃ আলাউদ্দীন সিকদার।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম এবং সাংগঠনিক সেক্রেটারি আনোয়ার ছিদ্দিক চৌধুরী।
এছাড়াও উত্তর জেলার বায়তুলমাল সেক্রেটারি অধ্যাপক ড. আব্দুল হামিদ চৌধুরী, শিল্প, বাণিজ্য ও পেশাজীবী বিভাগের সেক্রেটারি ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন, তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি অধ্যাপক মাওলানা বোরহান উদ্দিন, মিডিয়া ও তথ্য বিভাগের সেক্রেটারি রফিকুল ইসলাম, ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা জামাল হোসাইন, আইন-আদালত ও মানবাধিকার বিভাগের সেক্রেটারি জসীমুদ্দীন আজাদ এবং মসজিদ মিশন বিভাগের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মুহয়্যিদ্দিন উপস্থিত ছিলেন।
সম্মেলনে ফটিকছড়ি উপজেলার তিনটি সাংগঠনিক শাখার আমীর নির্বাচনের লক্ষ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ফটিকছড়ি পৌরসভা শাখার আমীর হিসেবে জিয়াউদ্দিন রুবেল, কাঞ্চননগর ইউনিয়ন শাখার আমীর হিসেবে সাইরান কাদের চৌধুরী এবং পাইন্দং ইউনিয়ন শাখার আমীর হিসেবে মোঃ এরশাদ উল্লাহ নির্বাচিত হন।
সম্মেলনে রুকনদের সাংগঠনিক দায়িত্ব, আদর্শিক মানোন্নয়ন, বর্তমান প্রেক্ষাপটে ইসলামী আন্দোলনের করণীয় এবং ভবিষ্যৎ সাংগঠনিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে আরও গতিশীল করতে রুকনদের আদর্শ, তাকওয়া, সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তারা সকল রুকনকে ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলনের দাওয়াত ও সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করার আহ্বান জানান।
সম্মেলনে ফটিকছড়ি উপজেলা শাখার রুকনবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনটি উৎসাহ-উদ্দীপনা ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।
আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর