বুধবার, জুলাই ২৯, ২০২৬
বুধবার, জুলাই ২৯, ২০২৬
28 C
Dhaka
Homeখেলামার্টিনেজকে মহাবিপদ থেকে রক্ষা করল গ্রামবাসী, ঘটনা কী

মার্টিনেজকে মহাবিপদ থেকে রক্ষা করল গ্রামবাসী, ঘটনা কী

প্রকাশ: জুলাই ২৯, ২০২৬ ৬:৫২

মাঠের ভেতরে প্রতিপক্ষে আক্রমণ থেকে আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলাকে বহুবার রক্ষা করেছেন এমিলিয়ানো মাটিনেজ। তবে এবার মাঠের বাইরে নিজেই পড়লেন এক অনাকাঙ্ক্ষিত বিপদে! 

আর্জেন্টিনার সিয়েরা দে লস পাদ্রেসের একটি গ্রামীণ কাঁচা রাস্তায় কাদা-পানিতে আটকে যায় তার বিলাসবহুল গাড়ি। অফ-রোড ট্র্যাকে গাড়ি আটকে পড়ায় যখন মার্টিনেজ বিপদে, ঠিক তখনই ত্রাতা হয়ে আসেন দুই স্থানীয় বাসিন্দা।

রাস্তায় যাতায়াতের সময় বিশ্বকাপজয়ী এই গোলরক্ষককে আটকে থাকতে দেখে তারা সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন এবং নিজেদের প্রচেষ্টায় গাড়িটি টেনে কাদা থেকে মুক্ত করেন।

উদ্ধার পাওয়ার পর বেশ স্বস্তি প্রকাশ করেন মার্টিনেজ। হাস্যোজ্জ্বল মুখে উদ্ধারকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ভালোই হলো যে আপনারা এই দিক দিয়ে যাচ্ছিলেন! তা না হলে আমাদের হয়তো এখানেই আটকে থাকতে হতো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরো ঘটনার দৃশ্য ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। কাতার বিশ্বকাপজয়ী এমন তারকা ফুটবলারের অতি সাধারণ আচরণ, নম্রতা এবং বিপদে এগিয়ে আসা সাধারণ প্রতিবেশীদের এই সৌজন্যমূলক উদ্যোগটি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর