রোববার (৩০ আগস্ট) ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহর নেতৃত্বে ফটিকছড়ি থানা ও ভুজপুর থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে আলাউদ্দিনকে (২৮) ইয়াবা সেবনরত অবস্থায়, নুর আলম (৪০) ও জাহাঙ্গীরকে (৫৬) মাদক সেবনের দায়ে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদেরকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
এ ঘটনায় পৃথক ৩ টি মামলা হয়েছে এবং অভিযানে জব্দ করা মাদকদ্রব্য বিধি অনুযায়ী পরে ধ্বংস করা হয়েছে। এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ বলেন, ‘মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’


