শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
18 C
Dhaka
Homeবাংলাদেশএভারকেয়ারের হাসপাতালের পাশে হেলিকপ্টার অবতরণ-উড্ডয়ন পরীক্ষা করবে সেনা ও বিমানবাহিনী

এভারকেয়ারের হাসপাতালের পাশে হেলিকপ্টার অবতরণ-উড্ডয়ন পরীক্ষা করবে সেনা ও বিমানবাহিনী

আপডেট: ডিসেম্বর ৩, ২০২৫ ৭:৪৮
প্রকাশ: ডিসেম্বর ৩, ২০২৫ ২:২৫

বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর নিরাপত্তা প্রটোকল অনুযায়ী এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে।

আজ বুধবার (৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তি বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) এর নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুইটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে।

বিজ্ঞপ্তি এই বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর