সোমবার, মার্চ ১৬, ২০২৬
সোমবার, মার্চ ১৬, ২০২৬
25 C
Dhaka
Homeজেলার খবরগাজীপুরে “তুহিন চত্ত্বর” ঘোষণা ও দ্রুত বিচারের দাবিতে শনিবার পথসভা

গাজীপুরে “তুহিন চত্ত্বর” ঘোষণা ও দ্রুত বিচারের দাবিতে শনিবার পথসভা

আপডেট: আগস্ট ২০, ২০২৫ ৮:১৯
প্রকাশ: আগস্ট ২০, ২০২৫ ৮:১৮

আগামী শনিবার, ২৩ আগস্ট বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর একটি প্রতিনিধি দল গাজীপুর ও ময়মনসিংহে ধারাবাহিক কর্মসূচিতে অংশ নেবে।

শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন যিনি গাজীপুরে সন্ত্রাসী হামলায় নৃশংস ভাবে নিহত হন, তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং হত্যার দ্রুত বিচারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। কর্মসূচির সূচি হলো: সকাল ৯:৩০টা : গাজীপুর চান্দনা চৌরাস্তায় পথসভা এবং ঘটনাস্থলকে আনুষ্ঠানিক ভাবে “শহীদ সাংবাদিক তুহিন চত্ত্বর” ঘোষণা ও বৃক্ষরোপণ।

সকাল ১০:০০টা : শ্রীপুরের মাওনা চৌরাস্তায় পথসভা। সকাল ১১:০০টা : ময়মনসিংহের ভালুকা চৌরাস্তা পথসভা। সকাল ১১:৩০টা : ত্রিশাল বাসস্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হবে।

জোহর নামাজের পর ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে শহীদ সাংবাদিক তুহিনের বাড়ি গিয়ে কবর জিয়ারত, দোয়া মাহফিল ও তবারক বিতরণ।

এসময় প্রতিনিধি দলের সঙ্গে সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর