সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
22 C
Dhaka
Homeজেলার খবরমুন্সীগঞ্জে দুই গোষ্ঠীর গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

মুন্সীগঞ্জে দুই গোষ্ঠীর গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

প্রকাশ: অক্টোবর ৩, ২০২৫ ১০:০৮

শুক্রবার (৩ অক্টেবর) দুপুর দেড়টার দিকে সদরের চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের গাজী গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর দুই গ্রুপে এ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- সাকিব মোল্লা (৩০), মহিউদ্দিন মোল্লা (৩৫) ও আকাশ মোল্লা (২৫), সাব্বির মোল্লা (২২)।স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে ভিটি হোগলাকান্দি গ্রামের গাজী ও মোল্লা গোষ্ঠীর বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে শুক্রবার দুপুরে উভয় গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির সূত্রপাত হয়। এ সময় সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে অবিস্ফোরিত ১৪ ককটেল উদ্ধার করে পুলিশ।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত শৈবাল বসাক বলেন, ৩ জনকে গুলিবিদ্ধ
অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, ওই গ্রামে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই পক্ষের লোকজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ককটেল উদ্ধার করে। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর