বুধবার, মার্চ ১১, ২০২৬
বুধবার, মার্চ ১১, ২০২৬
23 C
Dhaka
Homeজেলার খবরজামায়াতে ইসলামীর অফিস হচ্ছে আত্মশুদ্ধির কেন্দ্র: নুরুল আমিন

জামায়াতে ইসলামীর অফিস হচ্ছে আত্মশুদ্ধির কেন্দ্র: নুরুল আমিন

প্রকাশ: ডিসেম্বর ৬, ২০২৫ ৯:৪৫

জামায়াতে ইসলামীর অফিস অন্যান্য রাজনৈতিক দলের প্রচলিত কার্যালয়ের মতো নয়। জামায়াতের অফিস হচ্ছে আত্মশুদ্ধি, দাওয়াত ও শিক্ষা কার্যক্রমের অন্যতম কেন্দ্র।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ফটিকছড়ি সদরে থানা জামায়াতের নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধানঅতিথির বক্তব্যে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের এমপি প্রার্থী ও চট্টগ্রাম নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন এসব কথা বলেন।

নুরুল আমিন বলেন, জামায়াতের অফিস অন্য রাজনৈতিক দলের মতো নয়, এটি মানুষের আত্মিক ও নৈতিক উন্নতির জায়গা। এখানে কোরআন শিক্ষা, প্রশিক্ষণ ও দাওয়াতের কার্যক্রম চলবে। জনগণকে তথ্যসেবা প্রদানের ব্যবস্থাও থাকবে।

তিনি আরও বলেন, জামায়াত শুধু রাজনৈতিক দল নয়, এটি আদর্শিক আন্দোলন। আমাদের সব ধরনের কার্যক্রম এই অফিসকে কেন্দ্র করেই পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা আমির নাজিম উদ্দিন ইমু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির ও সন্দীপ আসনের এমপি প্রার্থী মো. আলাউদ্দিন সিকদার।

তিনি বলেন, আগামী দিনে জামায়াত ইসলামী সরকার গঠন করবে। সে জন্য ফটিকছড়ি আসনকে ড. শফিকুল রহমানকে উপহার দিতে হবে। কেন্দ্র দখলের রাজনীতি জামায়াত করে না, জনগণের সমর্থনই আমাদের শক্তি।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাবেক অতিরিক্ত সচিব গোলাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মোহাম্মদ শওকত আলী, ভূজপুর থানা জামায়াতের আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম।

মাওলানা ইউসুফ বিন সিরাজের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক থানা আমির মাওলানা নুরুল আলম আজাদ ও নাজিম উদ্দিন সিকদার, উত্তর জেলা শিল্প ও বাণিজ্য শাখার সভাপতি ব্যবসায়ী আব্দুর রহিম, জামায়াত নেতা এজহারুল ইসলাম, চট্টগ্রাম আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনূস ও ফটিকছড়ি থানার নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাঈল গণি, গাজী মোঃ বেলাল উদ্দিনসহ স্থানীয় নেতারা।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর