বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
21 C
Dhaka
Homeজেলার খবরশাহজাদপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শাহজাদপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশ: ডিসেম্বর ৩১, ২০২৫ ৪:০১

আজ বুধবার (৩১ ডিসেম্বর) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাঅনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, শাহজাদপুর।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসফিকা হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিলাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ মাসুদ রানা, উপজেলা পল্লী সমবায় কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা রবিউল রানা, জনস্বাস্থ্য প্রকৌশলী রিপন মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা ইলারা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুরাদ হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংক (শাহজাদপুর শাখা) এর ব্যবস্থাপক মোঃ মনোয়ার হোসেনসহ উপজেলার ১৩টি ইউনিয়নের প্রশাসক ও সচিববৃন্দ।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রাস্তাঘাটের উন্নয়ন, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার জনাবা মাসফিকা হোসেন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের একক দায়িত্ব নয়, এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, জনপ্রশাসন ও সাধারণ জনগণের সমন্বিত সহযোগিতা অত্যন্ত জরুরি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের বিশৃঙ্খলা বা গুজব ছড়ানোর সুযোগ দেওয়া হবে না। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভা শেষে উপস্থিত সবাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর