Saturday, November 21, 2026
Saturday, November 21, 2026
25 C
Dhaka
Homeজেলার খবরবৈরী আবহাওয়ায় পাকা ও কাটা আমন নিয়ে হতাশায় কৃষকেরা

বৈরী আবহাওয়ায় পাকা ও কাটা আমন নিয়ে হতাশায় কৃষকেরা

প্রকাশ: November 21, 2026 6:02
চট্টগ্রামের ফটিকছড়িতে চলতি মৌসুমে আমান চাষের ভাল ফলনে কৃষকের মূখে হাসি ফুটে উঠেছিলো। এই অবস্থায় কৃষকরা দিন মজুর নিয়ে পাকা আমন ধান কাটা শুরু করে। কোথাও চলছে মাড়াই। কেউ ধান শুকাচ্ছেন, আবার কেউ খড়কুটো আলাদা করে ব্যস্ত ফসল ঘরে তোলার কাজে।আমনের ভাল ফলনে কৃষকের আনন্দ ও ব্যস্ততার মাঝে গত কয়েক দিন ধরে বৈরী আবহাওয়ায় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে হতাশায় পড়েছে কৃষকেরা।
জানা যায়, এবার চলতি মৌসুমে আমনের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে আবাদ হওয়ায় এবার ফলন নিয়েও আশাবাদী কৃষক ও কৃষি বিভাগ। আমন কাটার পর দ্রুত জমি প্রস্তুত করে আলু, মরিচ ও শিম চাষের পরিকল্পনাও করছেন অনেক কৃষক। গত দু’তিন দিনের হালকা বৃষ্টিতে উপজেলার তথা উত্তর চট্টগ্রামের শষ্য ভান্ডারখ্যাত কাঞ্চননগর সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ধান কাটার পর জমিতে পড়ে রয়েছে। আধুনিক যন্ত্রের সাহায্যে ধান মাড়াই করলেও কাটা ধান বৃষ্টিতে ভিজে যাওয়ায় কৃষকেরা বিপাকে পড়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর ফটিকছড়িতে ২২ হাজার ৩২০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেখানে আবাদ হয়েছে ২৩ হাজার ৫৮০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ২৬০ হেক্টর বেশি জমিতে আমন আবাদ হয়েছে। ফটিকছড়ির উত্তর ও দক্ষিণ অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় এবার প্রায় ২৯ হাজার ৫৬০ জন কৃষক আমন ধানের আবাদ করেছেন। কয়েক জন কৃষকদের সাথে কথা হলে তারা বলেন,আমন ধান কাটার পর একই জমিতে রবিশস্য চাষ বাড়তি আয়ের সুযোগ তৈরি করে। বিশেষ করে আলু,মরিচ ও শিমের আগাম আবাদ করতে হলে দ্রুত জমি প্রস্তুত করা জরুরি। তাই পাকা ধান বৃষ্টির কারনে দ্রুত ঘরে তুলতে বিলম্ব হলে মরিচ সহ নানা জাতের সবজি উৎপাদন হ্রাস পাবে।
কাঞ্চননগরের কৃষক মুহাম্মদ পারভেজ ও পৌর এলাকার মুহাম্মদ এনাম, মুহাম্মদ আজম, শাহ আলমসহ কয়েকজন কৃষক বলেন, বাড়তি আবাদ ও ভালো ফলনের প্রত্যাশার পাশাপাশি কৃষকদের দাবি উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা। বর্তমানে ধানের উৎপাদনে ব্যয় বেশী হওয়াতে লোকসান হয়ে থাকে।সে সাথে
সার সংকট এবং সার, বীজ, কীটনাশক, শ্রমিকের মজুরি ও জমি প্রস্তুতের খরচ বেড়েছে। উৎপাদন ভালো হলেও বাজারে ন্যায্যমূল্য না পেলে কাঙ্ক্ষিত লাভ পাওয়া কঠিন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৫-২৬ অর্থবছরের ফসল উৎপাদন সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী,২০২৪-২৫ অর্থবছরে দেশে আমন ধানের উৎপাদন ছিল ১ কোটি ৬৫ লাখ ১৪ হাজার ৪৫০ মেট্রিক টন। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৭৩ লাখ ৫৮ হাজার ৯৮০ মেট্রিক টনে।এক বছরে উৎপাদন বেড়েছে ৮ লাখ ৪৪ হাজার ৫৩০ মেট্রিক টন। এদিকে খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,চলতি ২০২৬-২৭ অর্থবছরে
আমন মৌসুমে সারাদেশ থেকে ৩ লাখ মেট্রিক টন ধান,৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
ফটিকছড়ি উপজেলা কৃষি অফিসার মো. আবু সালেক বলেন,এ বছর ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলায় ২৯ হাজার ৫৬০ জন কৃষক আমন ধান চাষ করেছেন। তাদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারা। চলতি মাসের শেষ দিকে অধিকাংশ জমির ধান কাটা শেষ হবে বলে আশা করা হচ্ছে। আমনের মাঠে এখন সোনালি ধানের সমারোহ। কৃষকদের প্রত্যাশা,ঘরে উঠবে কাঙ্ক্ষিত ফসল,মিলবে উৎপাদনের ন্যায্যমূল্য। আর আমন কাটার পর একই জমিতে আগাম রবিশস্যের আবাদ তাদের সংসারে আনবে বাড়তি স্বচ্ছলতা।
এঅবস্থায় গত কয়েকদিনের গুড়ি গুড়ি বৃষ্টিতে কৃষকের কাটা ধান জমিতে দেখা যায়। বৃষ্টির কারনে পাকা আমন এখনো সম্পূর্ণ কাটা হয়নি। আশা করি আবহাওয়া অনুকূলে আসলে পাকা ধান কাটার ধুম পড়বে।
আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর