বুধবার (৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার রোসাংগিরী ইউনিয়নের ২নং ওয়ার্ডের আজিমনগর গ্রামের হামজু দফাদার বাড়ী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি স্থানীয় আব্দুল শুক্কুর সওদাগরের পুত্র মোঃ বাপ্পুর স্ত্রী।
নিহত আনিসা মিমের বাপের বাড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শোভনছড়ি গ্রামের আব্দুস সালাম মেম্বার বাড়ীর মোঃ ইউসুফের মেয়ে।
নিহত আনিসা মিমের চাচাতো ভাই মোঃ আব্দুল কুদ্দুস জানান, ৭/৮ মাস আগে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়েছিলো। হঠাৎ আছরের সময় শুনতে পারি যে আমার চাচাতো বোন ফাঁসিতে ঝুলছে।
শশুর বাড়ির লোকজন তাকে মেরে ফাঁসিতে ঝুলিয়েছে বলে, অভিযোগ তাদের। প্রকৃত ঘটনার উদঘাটন করবেন পুলিশ।এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


