বুধবার, জুলাই ৮, ২০২৬
বুধবার, জুলাই ৮, ২০২৬
26.3 C
Dhaka
Homeজেলার খবরওমানে বিদ্যুৎস্পৃট হয়ে ফটিকছড়ির এনামের মৃত্যু

ওমানে বিদ্যুৎস্পৃট হয়ে ফটিকছড়ির এনামের মৃত্যু

প্রকাশ: জুলাই ৮, ২০২৬ ৮:৩০

মধ্যপ্রাচ্যের সুলতানাত ওমানের সোহার শহরে এসি মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনাম (৪৫) নামে এক বাংলাদেশী প্রবাসীর মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার ( ৭জুলাই ) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত এনাম ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাদির বাপের বাড়ি এলাকার মৃত জাগির আহমেদের পুত্র।

জানা গেছে, মঙ্গলবার সকালে সোহারে এসির কাজ করার সময় এনাম বিদ্যুৎস্পৃষ্ট হন। বর্তমানে তাঁর মরদেহ সোহার হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জীবিকার তাগিদে এনাম ওমানে অবস্থান করছিলেন।

প্রবাসে তাঁর মৃত্যুর খবর ফটিকছড়ির নিজ বাড়িতে পৌঁছালে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। ওমানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে এনামের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর