বুধবার, জুলাই ২২, ২০২৬
বুধবার, জুলাই ২২, ২০২৬
26 C
Dhaka
Homeজেলার খবরপরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের মাঝে ফটিকছড়ি প্রেসক্লাবের গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের মাঝে ফটিকছড়ি প্রেসক্লাবের গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

প্রকাশ: জুলাই ২১, ২০২৬ ৮:০৯

"গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি" এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।
তিনি শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রেসক্লাবের এই উদ্যোগ প্রশংসনীয়। প্রতিটি শিক্ষার্থীর উচিত অন্তত একটি করে গাছ লাগানো এবং সেটির সঠিক পরিচর্যা করা। আজকের রোপণ করা চারাটিই আগামী দিনের অক্সিজেন ও ছায়ার উৎস হবে।”

প্রেসক্লাব সভাপতি এস এম মোরশেদ মুন্নার সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মডার্ণ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান এ কে এম মহিউদ্দিন আজম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল আজম।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের স্থায়ী সদস্য ফখরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি এমরান হোসেন ফরহাদ, যুগ্ম সম্পাদক মো. নাছির উদ্দীন, সমাজসেবা সম্পাদক আহমেদ এরশাদ খোকন, পাঠাগার সম্পাদক শাহনেওয়াজ নাজিম, ক্রীড়া সম্পাদক মোস্তফা কামরুল হোসেন, প্রবাসী সদস্য আব্দুল মন্নান, সহযোগী সদস্য ফজলুল করিম ও মোঃ তারেক প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন অতিথি ও ক্লাব সদস্যরা।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর