বুধবার, জুলাই ২২, ২০২৬
বুধবার, জুলাই ২২, ২০২৬
26 C
Dhaka
Homeজেলার খবরদুর্বৃত্তরা আগুন দিলো জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে

দুর্বৃত্তরা আগুন দিলো জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে

প্রকাশ: জুলাই ২১, ২০২৬ ৮:২০

নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় স্থাপিত দেশের প্রথম জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২১ জুলাই) ভোরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গণঅভ্যুত্থানের দুই বছর পর এমন ঘটনা ঘটা খুবই দুঃখজনক। আমরা এর সুস্পষ্ট তদন্ত চাই এবং যারা এটি করেছে তাদেরও বিচার চাই।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ভোররাতে দুর্বৃত্তরা আগুন দেয়ার চেষ্টা করেছিল। কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে দুর্বৃত্তদের এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আশেপাশের সড়ক ও এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ করছে পুলিশ। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে গত বছরের ১৪ জুলাই এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর