শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
31 C
Dhaka
Homeজেলার খবরফটিকছড়িতে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ ও স্থানীয় নির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফটিকছড়িতে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ ও স্থানীয় নির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশ: আগস্ট ১৪, ২০২৬ ৪:৩৪

চট্টগ্রামের ফটিকছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে ফটিকছড়ি জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির নাজিম উদ্দীন ইমু’র সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউছুপ বিন সিরাজ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও ফটিকছড়ি আসনের দলের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবদুল জব্বার।
এ ছাড়াও উপজেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাইল গনি, সাবেক উপজেলা আমির নাজিম উদ্দীন সিকদার, জেলা যুব বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস ও জেলা অফিস সহ-সেক্রেটারি এজহারুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা,দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের প্রস্তুতি ও করণীয় নিয়ে বিশদ আলোচনা করেন।
এসময় ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর