বুধবার (২০ আগস্ট) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভূজপুর থানা পুলিশ, ফটিকছড়ি থানা পুলিশ এবং আনসার সদস্যদের সমন্বয়ে যৌথভাবে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে দেশীয় চোলাই মদ ও গাঁজা সেবনের সময় ৬ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ৫ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অপর একজনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় জব্দ করা মাদকদ্রব্য ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়। এ ঘটনায় মোট ৬টি মামলা দায়ের করা হয়েছে।


