শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
29 C
Dhaka
Homeজেলার খবরশ্রীনগরে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

শ্রীনগরে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

আপডেট: আগস্ট ২৩, ২০২৬ ৮:১৫
প্রকাশ: আগস্ট ২৩, ২০২৬ ৭:০৭

শ্রীনগরে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো, পাঁচ বছর বয়সী ইব্রাহিম ও চার বছর বয়সী রাইয়ান। তারা সম্পর্কে চাচাতো ভাই।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কাঠালবাড়ি এলাকায় নিজ বাড়ি থেকে প্রায় ২০০ ফুট দূরে দুই মাস আগে একটি পুকুর খনন করা হয় এবং এর পাশে একটি পাকা ঘাট নির্মাণ করা হয়। রোববার সকালে দুই শিশু ওই পাকা ঘাটে খেলাধুলা করছিল। খেলার কোনো এক পর্যায়ে অসাবধানতাবশত তারা পা পিছলে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।

শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের চাচা চান মোল্লা জানান, পাকা ঘাটে খেলতে গিয়ে অসাবধানতাবশত দুই শিশু পুকুরে পড়ে যায়। স্বজনরা তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর