শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
30 C
Dhaka
Homeজেলার খবরইয়াবা সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

ইয়াবা সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

প্রকাশ: অক্টোবর ১২, ২০২৬ ৭:৪৫

চট্টগ্রামের ফটিকছড়িতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ফটিকছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তর ধুরুং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফটিকছড়ি থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন মো. সাকিব হোসেন (২৬), মো. পারভেজ (২২) ও মো. আকিব (২০)। তাঁদের বাড়ি যথাক্রমে মানিকছড়ি, ফটিকছড়ির পাইন্দং ও লক্ষ্মীছড়ির বাইন্যাছোলা এলাকায়।

অভিযান সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক তিনটি মামলা করা হয়। পরে প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় জব্দ করা মাদকদ্রব্য বিনষ্ট করা হয়।

ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ বলেন, জনস্বার্থে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর