হলুদ চা ক্যামেলিয়া সিনেনসিস উদ্ভিদের পাতা থেকে তৈরি। এই উদ্ভিদের পাতা থেকেই ওয়াইট, গ্রিন টি, ওলং টি, ব্ল্যাক টি তৈরি হয়। হলুদ চায়ের গুণের বিষয়ে জানিয়েছে কাপ অ্যান্ড লিফ ও টাইমস অব ইন্ডিয়া।
- ওজন কমায়
বিশেজ্ঞদের মতে, হলুদ চা বিপাক ক্ষমতা বাড়াতে কাজ করে এবং দ্রুত চর্বি কমায়। হলুদ চায়ের মধ্যে পলিফেনল ও ক্যাটাচিন থাকার কারণে এই বিষয়টি ঘটে।
- লিভারের জন্য ভালো
হলুদ চা লিভারের জন্য ভালো। গবেষণায় বলা হয়, হলুদ চায়ের পলিফেনল কেবল লিভারকে সুরক্ষা দেয় না, হেপাইটাইটিসের চিকিৎসায়ও কাজ করে।
- ডায়াবেটিস প্রতিরোধী
গ্রিন টি যেমন দেহের সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে, তেমনি হলুদ চা টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধে কাজ করে।
- বার্ধক্যরোধী উপাদান
হলুদ চা পুষ্টি ও অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। এটি অকাল বার্ধক্য প্রতিরোধে কাজ করে।
- গর্ভাবস্থায় উপকারী
হলুদ চা গর্ভাবস্থার ১২ সপ্তাহ পর্যন্ত খুব উপকারী। তবে গর্ভাবস্থায় এই চা দৈনিক ২০০ মিলিগ্রামের বেশি পান না করার পরামর্শ বিশেষজ্ঞদের।


