মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
31 C
Dhaka
Homeজেলার খবরফটিকছড়িতে হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ৫ বাসকে জরিমানা ও হর্ন জব্দ

ফটিকছড়িতে হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ৫ বাসকে জরিমানা ও হর্ন জব্দ

প্রকাশ: অক্টোবর ১৯, ২০২৬ ৩:৩০
চট্টগ্রামের ফটিকছড়িতে মহাসড়কে যানবাহনে অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের বিরুদ্ধে এক বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।
১৯ অক্টোবর সোমবার ফটিকছড়ি উপজেলার গাউছিয়া মার্কেট/আন্ডা মার্কেট এলাকা সংলগ্ন চট্টগ্রাম-ফটিকছড়ি-খাগড়াছড়ি মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম এবং পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের একটি দল।
অভিযান চলাকালে মহাসড়কে চলাচলকারী দূরপাল্লার ও স্থানীয় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৫টি বাসকে চিহ্নিত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত উক্ত ৫টি বাস থেকে ১০টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করেন। একই সাথে শব্দ দূষণ সৃষ্টির অপরাধে ৫টি পৃথক মামলায় চালকদের প্রত্যেককে ২,০০০ টাকা করে সর্বমোট ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল। অভিযান পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করেন ফটিকছড়ি উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও ফটিকছড়ি থানা পুলিশের একটি দল।
পরিবেশ সংরক্ষণ ও সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে জনস্বার্থে এ ধরণের শব্দ দূষণ বিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।
আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর