মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
23 C
Dhaka
Homeজেলার খবরফটিকছড়িতে অভিযানে বালু উত্তোলনের ড্রেজারসহ ২ হাজার ঘনফুট বালু জব্দ

ফটিকছড়িতে অভিযানে বালু উত্তোলনের ড্রেজারসহ ২ হাজার ঘনফুট বালু জব্দ

প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৬ ৯:৩০

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার, ২২টি পাইপ ও প্রায় ২ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার লেলাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কর্ণফুলী চা বাগানের কুতুবছড়ি ডিভিশনের কুতুবছড়ি ছড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ। এ সময় ফটিকছড়ি থানার পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ২৫ হর্সপাওয়ারের একটি ড্রেজার, ২২টি পাইপ ও প্রায় ২ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। ড্রেজার ও পাইপ জব্দের পাশাপাশি আটক করা বালু উন্মুক্ত নিলামে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর