মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
25 C
Dhaka
Homeসারাদেশসাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন

সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন

প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৬ ১০:৩৩

গাজীপুর মহানগরের জয়দেবপুর থানাধীন মধ্যপাড়া জোরপুকুর এলাকার একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাড়িটি সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মহানগরের আবাসিক এলাকা জোরপুকুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের একটি আটতলা ভবন এবং পাশে একটি টিনশেড বাড়ি রয়েছে। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে টিনশেড বাড়িটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন। তাৎক্ষণিকভাবে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। আগুনে টিনশেড ঘরটি পুড়ে গেছে।

সম্প্রতি সাবেক ওই মন্ত্রীর একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার জেরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা এটি নাশকতা কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর