বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
23 C
Dhaka
Homeজেলার খবরঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ১০:১৫

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ দিতে এসে কয়েকটি কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে মহাসড়ক অবরোধ করেন।

জানা গেছে, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি ও ছয়দানা এলাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করছেন। এর ফলে ব্যস্ততম এই মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালেও ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে বিক্ষোভ করে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা।

শ্রমিক অসন্তোষের মধ্যে মঙ্গলবার সকালে নতুন করে পাঁচটি পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে, সোমবার থেকে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর