শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
27 C
Dhaka
Homeজেলার খবরড্রোন-সিসিটিভি ও এটিভিতে বিশেষ নজরদারি বিজিবির

ড্রোন-সিসিটিভি ও এটিভিতে বিশেষ নজরদারি বিজিবির

প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৬ ৭:৫৮

পঞ্চগড় সীমান্তে সকল ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

দিন-রাত সীমান্ত এলাকায় টহলের পাশাপাশি নজরদারিতে ব্যবহার করা হচ্ছে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি বিশেষ ড্রোন ও বিশেষ যান অল-টেরেইন ভেহিকল (এটিভি)।

নিয়মিত অভিযান অব্যাহত থাকলেও বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে জেলার প্রায় ১৩৬ কিলোমিটার সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ এ নজরদারি কার্যক্রম শুরু করা হয়েছে। পাশাপাশি স্থানীয়দের সচেতন করতে চালানো হচ্ছে সীমান্ত এলাকায় মাইকিং প্রচারণা।

বিজিবি জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি সীমান্ত সুরক্ষা ও স্থানীয়দের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযানে তৎপরতা বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানোর পাশাপাশি আকাশপথে নজরদারির জন্য ড্রোন ব্যবহার করা হচ্ছে।

একই সাথে, অপরাধ দমনে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাইকিং ও জনসচেতনতামূলক সভা করা হচ্ছে। সভার মাধ্যমে সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় লোকজনকে সতর্ক ও সচেতন করা হচ্ছে।

এ বিষয়ে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকার মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় বিজিবি সব সময় সতর্ক ও সজাগ রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের নজরদারি, টহল ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর