শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
25 C
Dhaka
Homeখেলারোহিত শর্মা এবারো হলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক

রোহিত শর্মা এবারো হলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক

প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৬ ৭:৫৩

আবারও মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্ব পেলেন রোহিত শর্মা।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দলটি হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দেয়ার পর নতুন অধিনায়ক হিসেবে রোহিতের নাম ঘোষণা করেছে। খবর এনডিটিভির।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো মুম্বাইয়ের নেতৃত্বে ফিরলেন ৩৯ বছর বয়সী এই তারকা। এর আগে ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত দলটির অধিনায়ক ছিলেন তিনি। তার নেতৃত্বে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে আইপিএল শিরোপা জেতে মুম্বাই।

২০২৪ সালের আসরের আগে গুজরাট টাইটান্স থেকে মুম্বাইয়ে যোগ দিয়ে রোহিতের জায়গায় অধিনায়কত্ব পান হার্দিক। তবে তার নেতৃত্বে প্রত্যাশা পূরণ করতে পারেনি দলটি। ২০২৪ সালে দশম এবং ২০২৬ সালে নবম স্থানে থেকে আসর শেষ করে মুম্বাই। ২০২৫ সালে কোয়ালিফায়ার-২ পর্যন্ত গেলেও ফাইনালে ওঠা হয়নি তাদের।

এর আগে রোহিতের নেতৃত্বেও কয়েকটি মৌসুমে ছন্দ হারিয়েছিল মুম্বাই। ২০২১ সালে পঞ্চম, ২০২২ সালে দশম এবং ২০২৩ সালে কোয়ালিফায়ার-২ থেকে বিদায় নেয় দলটি।

রোহিতের আইপিএল ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ। ডেকান চার্জার্সের হয়ে শুরু করা এই ডানহাতি ব্যাটার ২৮১ ম্যাচে করেছেন ৭ হাজার ৩২৯ রান। রয়েছে দুটি সেঞ্চুরি ও ৪৯টি ফিফটি। আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তার অবস্থান দ্বিতীয়। শীর্ষে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি, যার সংগ্রহ ৯ হাজার ৩৩৬ রান।

আইপিএল ২০২৭-এর নিলামের আগে শক্তিশালী দলীয় কাঠামো ধরে রেখেছে মুম্বাই। দলে রয়েছেন জাসপ্রিত বুমরাহ, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা ও মিচেল স্যান্টনারের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা।

আইপিএল ২০২৭-এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের ধরে রাখা ক্রিকেটাররা

আর্শদীপ সিং, অশ্বানি কুমার, করবিন বশ, জাসপ্রিত বুমরাহ, মিচেল স্যান্টনার, নামান ধীর, কুইন্টন ডি কক, রাঘু শর্মা, রাজ অঙ্গদ বাওয়া, রোহিত শর্মা, রায়ান রিকেলটন, শার্দুল ঠাকুর, শেরফেন রাদারফোর্ড, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা ও উইল জ্যাকস।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর