শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
23 C
Dhaka
Homeজেলার খবরবেতন বৃদ্ধির পর কাজে যোগ দিলেন পোশাক শ্রমিকরা

বেতন বৃদ্ধির পর কাজে যোগ দিলেন পোশাক শ্রমিকরা

প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৬ ১০:২৫

শ্রমিক আন্দোলনের জেরে বন্ধ থাকা গাজীপুরের কালিয়াকৈরের কয়েকটি পোশাক কারখানা খুলেছে। বেতন বৃদ্ধির পর কাজে ফিরেছেন শ্রমিকরা।

শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।

জানা গেছে, কালিয়াকৈর উপজেলায় তিন শতাধিক শিল্পকারখানা রয়েছে। সম্প্রতি শ্রমিকদের আন্দোলনের মুখে বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি ১ হাজার ৭০০ টাকা বৃদ্ধির সিদ্ধান্তের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে কারখানাগুলো খুলে দেওয়া হয়। কাজে যোগ দেন শ্রমিকরা।

এদিকে, শিল্পাঞ্চলে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শিল্পাঞ্চলের নিরাপত্তায় মোতায়েন রয়েছেন ১৭ প্লাটুন বিজিবি ও ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, সকাল থেকে কারখানাগুলো খুলে দেওয়ায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর