শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
23 C
Dhaka
Homeজেলার খবর৩০০ কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

৩০০ কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৬ ১০:৫৭

২০২৬-২৭ রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে চট্টগ্রামের ফটিকছড়িতে ৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর )বিকেলে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা শহীদ শফিকুন নূর মাওলা (বীর প্রতীক) গণমিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় মুগ, খেসারি, চিনাবাদাম, সরিষা ও অড়হরসহ বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়। এর মধ্যে মুগ চাষিদের ৫ কেজি, খেসারি চাষিদের ৮ কেজি, চিনাবাদাম চাষিদের ১০ কেজি, অড়হর চাষিদের ২ কেজি এবং সরিষা চাষিদের ১ কেজি করে বীজ দেওয়া হয়। এ ছাড়া প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সরওয়ার আলমগীর বলেন, এবার ফটিকছড়িতে সর্বোচ্চ পরিমাণ জমিতে আমন ধানের আবাদ করেছেন কৃষকেরা। এ জন্য তিনি কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
কৃষকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা চাষাবাদ চালিয়ে যান। যেকোনো ধরনের সাহায্য-সহযোগিতার প্রয়োজন হলে আমি আপনাদের পাশে থাকব।’

উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, কৃষি উৎপাদন বাড়াতে সরকারের এ প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চাষাবাদসংক্রান্ত যেকোনো পরামর্শ বা সহযোগিতার প্রয়োজন হলে কৃষকেরা তার কার্যালয়ে যোগাযোগ করতে পারবেন।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হাসান, বিএনপি নেতা নাজিম উদ্দিন শাহিন, জহির আজম চৌধুরী, মোবারক হোসেন কাঞ্চনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর