বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
19 C
Dhaka
Homeঅর্থনীতি ও বাণিজ্য১ কোটি টাকা দেয়া হচ্ছে জীবিকা নির্বাহের জন্য ওসমান হাদির পরিবারেকে

১ কোটি টাকা দেয়া হচ্ছে জীবিকা নির্বাহের জন্য ওসমান হাদির পরিবারেকে

প্রকাশ: জানুয়ারি ২১, ২০২৬ ৭:০১

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অর্থ মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা এবং পরিবারের জীবিকা নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার তহবিল থেকে আরও এক কোটি টাকা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান তিনি।Advertisementজানা যায়, ঢাকার লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য ‘দোয়েল টাওয়ার’ নামক আবাসিক ভবন রয়েছে। সেই ভবনে ১ হাজার ২১৫ বর্গফুটের ফ্ল্যাট কিনতে অনুদান হিসেবে এ টাকা দেয়া হচ্ছে। অনুদানের অর্থে কেনা ফ্ল্যাটে শহিদের স্ত্রী ও সন্তানরা বসবাস করবেন।

অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শরিফ ওসমান বিন হাদির পরিবারের জন্য ফ্ল্যাট কেনার অনুদান চেয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ শহিদের স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে অনুদান দেয়ার প্রস্তাব অনুমোদন করেছে।

এদিকে গেল ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকার শরিফ ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্যের বার্মিংহামের বাংলাদেশ সহকারী হাইকমিশনে তিন বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে দ্বিতীয় সচিব পদে নিয়োগ দেয়।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর