মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
30 C
Dhaka
Homeঅর্থনীতি ও বাণিজ্য২৫৬ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে ফেব্রুয়ারির প্রথম ২৩ দিনে 

২৫৬ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে ফেব্রুয়ারির প্রথম ২৩ দিনে 

প্রকাশ: ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৭:৩৬

দেশে ফেব্রুয়ারি মাসের প্রথম ২৩ দিনে ২৫৬ কোটি ৭০ লাখ বা ২.৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গড়ে প্রতিদিন এসেছে ১১ কোটি ১৬ লাখ ডলার।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।আরিফ হোসেন জানান, গত বছরের একই সময়ে এসেছিল ২০৭ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ১৯৯ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স; বছর ব্যবধানে যা বেড়েছে ২১ দশমিক ৯০ শতাংশ।

এ বছরের জানুয়ারি মাসে দেশে এসেছে ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ ও চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; যা ছিল দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ও চলতি অর্থবছরের কোনো এক মাসে আসা সর্বোচ্চ প্রবাসী আয়।

উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর