শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
33 C
Dhaka
Homeঅর্থনীতি ও বাণিজ্যমালয়েশিয়ার ২টি জাহাজ ৫১ হাজার টন জ্বালানি তেল নিয়ে পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে 

মালয়েশিয়ার ২টি জাহাজ ৫১ হাজার টন জ্বালানি তেল নিয়ে পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে 

প্রকাশ: এপ্রিল ৯, ২০২৬ ৮:০২

মালয়েশিয়া থেকে মোট ৫১ হাজার টন জ্বালানি তেল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। 

বুধবার (৮ এপ্রিল) রাতে জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে এবং  বৃহস্পতিবার সকালে জাহাজগুলো থেকে তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামীম জানান, ৫১ হাজার টনের এই চালানে ‘সেন্ট্রাল স্টার’ নামক জাহাজে করে ২৫ হাজার টন ফার্নেস অয়েল এবং ‘ইস্টার্ণ কুইন্স’ জাহাজে করে ২৬ হাজার টন অকটেন আনা হয়েছে।

বন্দর সচিব আরো জানান, জাহাজ দুটি বুধবারই বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছিলো। বৃহস্পতিবার ভোরে সেগুলো বহির্নোঙরে এসে পৌঁছায়। ১৫ এপ্রিলের মধ্যে আরও পাঁচটি জ্বালানি তেলবাহী জাহাজ বিভিন্ন দেশ থেকে এই বন্দরে আসার কথা রয়েছে।

এর আগে শুক্রবার সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ‘ইয়ান জিং হে’ নামক একটি জাহাজ বন্দরের ডলফিন জেটিতে ভিড়েছিলো। এছাড়া একই সময়ে মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে আরও একটি জাহাজ বন্দরে পৌঁছানোর কথা ছিলো।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে দ্রুত তেল খালাসের প্রক্রিয়া চলছে।

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ১৫ এপ্রিলের মধ্যে বিভিন্ন দেশ থেকে আরও ৫টি তেলবাহী জাহাজ বন্দরে আসার কথা রয়েছে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর