সোমবার, মে ১১, ২০২৬
সোমবার, মে ১১, ২০২৬
28 C
Dhaka
Homeঅর্থনীতি ও বাণিজ্যজ্বালানি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান বিজিএমইএ সভাপতির

জ্বালানি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান বিজিএমইএ সভাপতির

প্রকাশ: মে ১১, ২০২৬ ৪:৪৬

রফতানি বহুমুখী করতে ব্যবসায়ীদের নীতি সহায়তার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

সোমবার (১১ মে) দুপুরে সচিবালয়ে তৈরি পোশাক খাত ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি এ কথা জানান।

উদ্যোক্তাদের সঙ্গে এ সৌজন্য সাক্ষাতে দেশের ব্যবসা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান বিজিএমইএ সভাপতি।

তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে ব্যবসা ভালো করা সম্ভব। নির্বাচন পরবর্তী সময়ে ব্যবসার পরিবেশ ঘুরে দাঁড়ালেও মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে আবারও কিছুটা থমকে গেছে বলেও মন্তব্য করেন বিজিএমইএ সভাপতি।

ঈদুল আজহাসহ সব সময়েই শ্রমিকদের পাওনা সঠিকভাবে বুঝিয়ে দিতে নীতি সহায়তা জরুরি বলেও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে বলে জানান এই ব্যবসায়ী নেতা।

এ সময় বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বন্ধ কারখানা চালু করার বিষয়ে সরকারের প্রতি সাধুবাদ জানাই। তবে ব্যাংকের অসহযোগিতায় অনেক চলমান কারখানা বন্ধ হয়ে যাচ্ছে বলেও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর