বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
34 C
Dhaka
Homeঅর্থনীতি ও বাণিজ্যবিশ্ববাজারে ফের বাড়ছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে ফের বাড়ছে জ্বালানি তেলের দাম

প্রকাশ: আগস্ট ২৫, ২০২৬ ৯:০২

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈক চাপ ও সম্ভাব্য কড়া অবরোধের ঘোষণায় এশিয়ার শেয়ারবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। যুদ্ধের আবহ ও নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যে টানা দুই দিন দরপতনের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার (২৫ আগস্ট) আন্তর্জাতিক বাজার সূচকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে প্রতি বেড়ে ৯২ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলে প্রতি বেড়ে দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৩৮ ডলারে।

বাজার বিশ্লেষকদের মতে, তেহরানের অর্থনৈতিক খাত পুরোপুরি অবরুদ্ধ করার লক্ষ্যে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ঘোষিত ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ সংক্রান্ত বার্তা তেলের বাজারে সরাসরি প্রভাব ফেলছে। মধ্যপ্রাচ্যের অতি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নতুন করে বাধার সৃষ্টি হতে পারে—এমন আশঙ্কায় সতর্কতা অবলম্বন করছেন জ্বালানি খাতের বিনিয়োগকারীরা।

আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের পর্যবেক্ষণ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবরোধ ও বিধিনিষেধ আরও কঠোর করা হলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের ঘাটতি প্রকট রূপ নিতে পারে। ফলে আসন্ন দিনগুলোতে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর