শুক্রবার, জুন ৫, ২০২৬
শুক্রবার, জুন ৫, ২০২৬
29.2 C
Dhaka
Homeবিনোদনদ্বিতীয় সন্তানের মা হলেন চিত্রনায়িকা বুবলী

দ্বিতীয় সন্তানের মা হলেন চিত্রনায়িকা বুবলী

প্রকাশ: জুন ৫, ২০২৬ ৯:৪৫

দ্বিতীয়বারের মতো সন্তানের মা হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী।

শুক্রবার (৫ জুন) বিকেল চারটার দিকে অভিনেত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।

বুবলী তার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

বুবলী তার পোস্টে একটি ছবিও যুক্ত করেছেন। ছবি অনুযায়ী, গত ১১ মে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। সন্তানের নাম রাখা হয়েছে শারলিন খান। আর পোস্টটি চিত্রনায়ক শাকিব খানকে ট্যাগ করেছেন তিনি।

এদিকে বুবলী কন্যাসন্তানের মা হওয়ার খবর প্রকাশ করতেই তাকে শুভ কামনা ও অভিনন্দন জানাচ্ছেন ইন্ডাস্ট্রির সহকর্মী এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে হয় শাকিব-বুবলীর। অভিনেত্রী নিজেই শাকিবের সঙ্গে বিয়ের তারিখ জানিয়েছিলেন। ২০২২ সালের ৩ অক্টোবর অফিশিয়াল ফেসবুক পেজে শাকিব খানের সঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করে বিয়ের তারিখ প্রকাশ করেন এই নায়িকা। স্ট্যাটাসে লেখেন, “এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০।”

এর মধ্যে ‘২০ জুলাই ২০১৮ সাল’ হচ্ছে শাকিব-বুবলীর বিয়ের তারিখ এবং ‘২১ মার্চ ২০২০ সাল’ হচ্ছে ছেলে শেহজাদ খান বীরের জন্ম তারিখ।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর