বুধবার, নভেম্বর ১১, ২০২৬
বুধবার, নভেম্বর ১১, ২০২৬
29 C
Dhaka
Homeবিনোদনঅভিনেতা পবনের টিকল না তৃতীয় বিয়েও

অভিনেতা পবনের টিকল না তৃতীয় বিয়েও

প্রকাশ: নভেম্বর ১১, ২০২৬ ১১:১৯

দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিলেন ভারতের অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ও অভিনেতা পবন কল্যাণ।

সোমবার (৯ নভেম্বর) রাতে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন পবন। সেখানে লেখা রয়েছে, পবন ও আন্না আলোচনা ও সম্মানের ভিত্তিতে আলাদা হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় এক যৌথ বিবৃতিতে স্ত্রী আন্না কোনিডালার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি। তবে বিচ্ছেদ হলেও বন্ধুত্ব অটুট রাখা এবং সন্তানদের প্রতি দায়িত্ব বজায় রাখবেন বলে জানিয়েছেন তারা।

বিবৃতিতে লেখা হয়েছে, দীর্ঘ সময় একসঙ্গে কাটিয়েছেন তারা। এবার নিজেদের পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও সন্তানদের সুখ ও ভালো থাকা তাদের কাছে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। তবে বিচ্ছেদকে কেন্দ্র করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মান জানানোর আহ্বান জানানো হয়েছে। কিন্তু এই বিচ্ছেদের কারণ সম্পর্কে কোনো কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, ২০১৩ সালে রুশ নাগরিক আন্না কোনিডালাকে বিয়ে করেন দক্ষিণী সিনেমার অভিনেতা পবন। তাদের সংসারে কন্যাসন্তান পোলেনা অঞ্জনা পবনোভা এবং পুত্রসন্তান মার্ক শঙ্কর পবনোভিচ রয়েছে।

এটি ছিল পবনের তৃতীয় বিয়ে। এর আগে ১৯৯৭ সালে নন্দিনীকে বিয়ে করেন। নন্দিনীর সঙ্গে বিচ্ছেদের পর ২০০৯ সালে অভিনেত্রী রেণু দেশাইকে বিয়ে করেন অভিনেতা। সেই সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কিন্তু এই সংসারও টিকে উঠেনি। ২০১২ সালে বিচ্ছেদ হয় তাদের। এর পরের বছর ২০১৩ সালে আন্নাকে বিয়ে করেন পবন।

অভিনেতা পবন হচ্ছেন অভিনেতা চিরঞ্জীবী ও নাগেন্দ্র বাবুর ছোট ভাই। রাজনীতিতে সক্রিয় তিনি। ২০১৪ সালের মার্চে জনসেনা পার্টি প্রতিষ্ঠা করেন। আর ২০২৪ সালের অন্ধ্রপ্রদেশ বিধানসভা ও লোকসভা নির্বাচনে জনসেনা, তেলেগু দেশম পার্টি (টিডিপি) এবং বিজেপির জোট সাফল্য লাভ করে। পরে একই বছরের ১৪ জুন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন এ অভিনেতা।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর