নিজেদের অজান্তেই এমন কিছু খাবার খাওয়া হয়, যা গ্যাসের জন্য দায়ী। কিন্তু আগে থেকে যদি জানা থাকে, কোন কোন খাবারগুলো গ্যাসের সমস্যা সৃষ্টি করে, তাহলে সেসব খাবার এড়িয়ে যাওয়া যায়। এ ব্যাপারে
ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পুষ্টিবিদ তেজল ঘুলে। তাহলে জেনে নেয়া যাক, কোন কোন খাবার থেকে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে।
- বিনস: এটি খুবই পুষ্টিকর খাবার। কিন্তু এতে ফাইবারের পরিমাণ বেশি থাকায় গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। তবে ভালো করে রান্না করা বিনস থেকে গ্যাস হওয়ার ঝুঁকি কম থাকে।
- ফুলকপি ও ব্রকোলি: এসব সবজিতে প্রচুর পরিমাণ রাফিনোজ থাকে। যা গ্যাসের সমস্যা বাড়াতে পারে।
- গম থেকে তৈরি খাবার: গম থেকে তৈরি করা খাবারে গ্লুটেনের পরিমাণ বেশি থাকে। যাদের গ্যাসের সমস্যা বেশি হয়, তাদের এ ধরনের খাবার এড়িয়ে চলা উচিত।
- পেঁয়াজ: কম-বেশি প্রায় সব খাবারে পেঁয়াজ ব্যবহার করা হয়। এমনকি সালাদেও রাখা হয়। এতে ফ্রুকটোজ নামের চিনি জাতীয় উপাদান থাকে। যা অনেকের পেটেই সহজে হজম হয় না। এ কারণে গ্যাসের সমস্যা হতে পারে।
- রসুন: মশলার এই উপাদানটি সবার সমস্যা না করলেও কারও কারও ক্ষেত্রে অ্যালার্জির কারণ হতে পারে। তাদের রসুন খেলে গ্যাসের সমস্যা হওয়ার ঝুঁকি থাকে।
- দুগ্ধজাত খাবার: দুগ্ধজাত খাবারে প্রোটিন ও ক্যালসিয়াম বেশি থাকে। এসব উপাদানে থাকা লুকটোজ অনেকের সহ্য হয় না। তাদের ক্ষেত্রে গ্যাস হতে পারে।
- বার্লি: বার্লিতে ফাইবারের পরিমাণ বেশি থাকে। যা অনেকের পেটে হজম হয় না। এ কারণে গ্যাসের সমস্যা হতে পারে।
- শসা: শুনতে কিছুটা অবাক লাগলেও সত্য যে, এটি অন্যসব খাবার হজমে সহায়তা করলেও এটি নিজেই গ্যাসের সমস্যা বাড়ায়। এ জন্য গ্যাসের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে শসা খাওয়া উচিত।


