বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
34 C
Dhaka
Homeস্বাস্থ্যহামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

প্রকাশ: আগস্ট ২৪, ২০২৬ ৯:০০

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচশিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৯৩৮ জনে।

সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে রোববার (২৩ আগস্ট) সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৩৯ জন মারা গেছে।

বিভাগভিত্তিক মৃত্যু বিশ্লেষণে দেখা যায়, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মৃতের সংখ্যা ৩৭২। এরপর সিলেট বিভাগে ১৪১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ৭৪, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৪৯, খুলনায় ৩৩ এবং রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ১৪৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে এ পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৬৫২-তে। অন্যদিকে একই সময়ে নতুন করে ৮৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৪৮৭ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে মৃতদের সুনির্দিষ্ট বয়সভিত্তিক তথ্য উল্লেখ না থাকলেও রোগতত্ত্ববিদদের মতে, হাম সব বয়সী মানুষের হতে পারলেও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর