মঙ্গলবার, মে ১৯, ২০২৬
মঙ্গলবার, মে ১৯, ২০২৬
26 C
Dhaka
Homeস্বাস্থ্যদিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠছে রোজেলা চা

দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠছে রোজেলা চা

প্রকাশ: এপ্রিল ২৯, ২০২৬ ৩:১৯

রোজেলা চা বা হিবিসকাস চা দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এর মূল কারণ হলো এর অসাধারণ অ্যান্টিঅক্সিডেন্ট ও হৃদরোগ –বিরোধী গুণ। এই চা শুধু স্বাদে টক-মিষ্টি নয়, বৈজ্ঞানিকভাবেও বেশ উপকারী।

  • রক্তচাপ কমাতে সাহায্য করে: রোজেলা চা নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ মাঝারি মাত্রায় কমাতে পারে—এ নিয়ে বহু গবেষণা রয়েছে। যাদের বিপি বেড়ে যায় বা হাইপারটেনশন আছে, তাদের জন্য উপকারী।
  • কোলেস্টেরল কমায়: এতে থাকা অ্যান্থোসায়ানিন ও অ্যান্টিঅক্সিডেন্ট খারাপ কোলেস্টেরল (LDL) কমায়
  • ভালো কোলেস্টেরল (HDL) বাড়ায়: এই চা হৃদরোগের ঝুঁকি কমায়। ভালো কোলেস্টেরল বাড়ায়।
  • ওজন কমাতে সাহায্য করে: রোজেলা চা চর্বি জমা প্রতিরোধ করে হজমশক্তি বাড়ায়। পানির ধারণ কমায় এই কারণে অনেকেই ডায়েট রুটিনে এটি যোগ করেন।
  • লিভারের সুস্থতায় সহায়ক: এটা লিভারের এনজাইম ভারসাম্য রাখতে সাহায্য করে, যা ফ্যাট লিভার প্রতিরোধে ভূমিকা রাখতে পারে।
  • অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর: এতে প্রচুর অ্যান্থোসায়ানিন ও ভিটামিন সি থাকে। ফ্রি-র‍্যাডিক্যাল কমিয়ে ত্বক ভালো রাখে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমায়।
  • রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক: ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণে কিছুটা ভূমিকা রাখে।
আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর