রবিবার, এপ্রিল ১২, ২০২৬
রবিবার, এপ্রিল ১২, ২০২৬
30 C
Dhaka
Homeচাকরিফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নতুন করে নিয়োগ দেবে ১৯৭ জনকে 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নতুন করে নিয়োগ দেবে ১৯৭ জনকে 

প্রকাশ: এপ্রিল ৮, ২০২৬ ৯:১১

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর তাদের শূন্য পদগুলোতে জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৯টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে মোট ১৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

আগামী ১০ এপ্রিল থেকে অনলাইনে এই আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

পদ ও যোগ্যতা    

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে ফায়ারফাইটার পদে। পদভিত্তিক জনবল ও বেতনের তালিকা নিচে দেওয়া হলো:

  • ফায়ারফাইটার (পুরুষ ও মহিলা): ১৬৫টি পদ (বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০)
  • ড্রাইভার: ১৩টি পদ (বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০)
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৯টি পদ (বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০)
  • অফিস সহায়ক: ০৪টি পদ (বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০)
  • অন্যান্য পদ: এছাড়া সাঁট-লিপিকার, ধর্মীয় শিক্ষক, ইঞ্জিন ড্রাইভার (মেরিন), নার্সিং অ্যাটেনডেন্ট এবং সহকারী হোজ রিপেয়ারার পদেও নিয়োগ দেওয়া হবে।
  • শারীরিক যোগ্যতা (ফায়ারফাইটার পদের জন্য)

ফায়ারফাইটার পদে আবেদনের জন্য প্রার্থীদের নির্দিষ্ট শারীরিক মানদণ্ড পূরণ করতে হবে:

  • পুরুষ: উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ ৩২ ইঞ্চি।
  • মহিলা: উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৩ ইঞ্চি এবং বুকের মাপ ৩০ ইঞ্চি।

অবশ্যই অবিবাহিত হতে হবে।

বয়সসীমা

১ এপ্রিল ২০২৬ তারিখে ১, ২, ৩, ৪, ৫, ৮ ও ৯ নম্বর পদের জন্য বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ৬ ও ৭ নম্বর পদের (ফায়ারফাইটার ও নার্সিং অ্যাটেনডেন্ট) ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন শুরু

  • ১০ এপ্রিল ২০২৬

আবেদনের শেষ সময়

  • ৯ মে ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।

আবেদন পদ্ধতি

প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন শেষে প্রাপ্ত ‘ইউজার আইডি’ ব্যবহার করে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনটি চূড়ান্ত বলে গণ্য হবে না।

সূত্র : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েভসাইট

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর