বুধবার, এপ্রিল ৮, ২০২৬
বুধবার, এপ্রিল ৮, ২০২৬
28 C
Dhaka
Homeজেলার খবর‘তেল নেই’ বলায় স্টেশনে হামলা,আটক ২ জন

‘তেল নেই’ বলায় স্টেশনে হামলা,আটক ২ জন

প্রকাশ: এপ্রিল ৮, ২০২৬ ৯:১৭

নোয়াখালীর সুবর্ণচরে ‘তেল নেই’ বলায় একটি ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার চরজব্বার-চেয়ারম্যান ঘাট সড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন ‘নূরানী ফিলিং স্টেশনে’ এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়রা দুই হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নূরানী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. ফারুক হোসেন জানান, সকাল ৯টা থেকে তারা সুশৃঙ্খলভাবে গ্রাহকদের জ্বালানি তেল সরবরাহ করছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে তেলের মজুত শেষ হয়ে গেলে তারা তেল বিক্রি বন্ধ করতে বাধ্য হন। এসময় উপস্থিত একদল লোক তেল নেই শুনে উত্তেজিত হয়ে ওঠে এবং পাম্পের কর্মকর্তা-কর্মচারীদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পাম্পের অফিস কক্ষ ব্যাপক ভাঙচুর করে ও লুটপাট চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় চরজব্বার থানার একজন পরিদর্শক ও একজন কনস্টেবল সেখানে উপস্থিত ছিলেন। পরবর্তীতে পাম্পের কর্মচারী ও স্থানীয়রা মিলে দুই হামলাকারীকে হাতেনাতে আটক করে পুলিশে দেয়। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পাম্পে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর