মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
26.9 C
Dhaka

আজ বিশ্ব সংগীত দিবস

0

প্রতি বছর ২১ জুন বিশ্বজুড়ে উদ্‌যাপন করা হয় এই বিশেষ দিনটি। পৃথিবীতে শান্তি, সম্প্রীতি ও ইতিবাচক চিন্তার বার্তা ছড়িয়ে দিতেই দিবসটির আয়োজন করা হয়। সংগীতের কোনো নির্দিষ্ট সীমানা নেই, কোনো দেশের গণ্ডিতেও এটি আটকে থাকে না। তাই গানের ভাষাকে বলা হয় সর্বজনীন ভাষা।

বিশ্ব সংগীত দিবসের সঙ্গে জড়িয়ে আছে ফ্রান্সের ‘ফেট ডে লা মিউজক’ নামের সংগীত উৎসবের ইতিহাস। সংস্কৃতি ও শিল্পচর্চায় সমৃদ্ধ ফ্রান্সই এই দিবসকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

১৯৮১ সালে ফ্রান্সের সাংস্কৃতিক মন্ত্রী জ্যাক লাঙ এই উৎসবকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেন। এরপর ১৯৮২ সালে বিশেষ এই সংগীত উৎসব ‘বিশ্ব সংগীত দিবস’ হিসেবে পরিচিতি পায়। বাংলাদেশে ২০০৭ সাল থেকে দিবসটি উদ্‌যাপন শুরু হয়। বর্তমানে বিশ্বের প্রায় ১২০টি দেশের ৪৫০টির বেশি শহরে পালিত হয় এই দিবস।

দিবসটি উপলক্ষে বাংলাদেশসহ বিভিন্ন দেশে আয়োজন করা হয় গান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা সংগীত আয়োজনের। শিল্পীরা সুরের মাধ্যমে ছড়িয়ে দেন ভালোবাসা, ঐক্য ও শান্তির বার্তা।

সংগীত মানুষের মনকে এক সুতোয় বেঁধে রাখে। একটি গান কখনো আনন্দ দেয়, কখনো চোখে জল আনে, আবার কখনো নতুন করে বাঁচার অনুপ্রেরণা জোগায়। তাই বিশ্ব সংগীত দিবসে শুধু একটি দিন নয়, জীবনের প্রতিটি দিনই হোক সুর আর গানের ভালোবাসায় ভরা—এমনটাই প্রত্যাশা সংগীতপ্রেমীদের।

৩ বিভাগে দুই দিন অতি ভারী বর্ষণের আশঙ্কা

0

রোববার (২১ জুন) সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে।

এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।

আবহাওয়ার এই পরিস্থিতির কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তিউনিশিয়ার জালে জাপানের এক হালি

0

রোববার (২১ জুন) মেক্সিকোর মনতেরেতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় জাপান। চতুর্থ মিনিটেই দাইচি কামাদার গোলে এগিয়ে যায় এশিয়ার প্রতিনিধিরা। এরপর ৩১তম মিনিটে আয়াসে উয়েদা ব্যবধান দ্বিগুণ করেন।

প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জাপান। বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে জাপান। ৬৯তম মিনিটে জুনিয়া ইতো তৃতীয় গোল করে তিউনিসিয়ার প্রত্যাবর্তনের সব আশা শেষ করে দেন।

ম্যাচের ৮৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে জাপানের ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন উয়েদা।  দুই ম্যাচে টানা বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো তিউনিসিয়াকে।

টুর্নামেন্টে এর আগে সুইডেনের কাছেও বড় ব্যবধানে হেরেছিল তারা। অন্যদিকে চার পয়েন্ট নিয়ে শেষ ৩২-এ ওঠার পথে বড় পদক্ষেপ রাখল জাপান।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদত্যাগের গুঞ্জন, সোমবারই আসতে পারে ঘোষণা

0

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ নিয়ে দেশটিজুড়ে জল্পনা তীব্র হচ্ছে। দেশটির গণমাধ্যম দ্য অবজারভার জানিয়েছে, আগামী সোমবার (২২ জুন) সপ্তাহের শুরুতেই তিনি পদত্যাগ করতে পারেন এবং দায়িত্ব থেকে বিদায়ের একটি সুনির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করতে পারেন। তবে সরকারের একটি অভ্যন্তরীণ সূত্র দাবি করেছে, প্রধানমন্ত্রী স্টারমার এখনো পুরোপুরি নিজের দায়িত্বে মনোযোগী রয়েছেন। খবর রয়টার্সের।

কয়েক মাস ধরেই তার নেতৃত্ব নিয়ে লেবার পার্টির ভেতরে যে সংকট তৈরি হয়েছে, তা শুক্রবার(১৯ জুন) নতুন মাত্রা পায়। স্টারমারের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম একটি উপনির্বাচনে জয় পেয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ করার সুযোগ তৈরি করেছেন। এতে লেবার পার্টির ভেতরের তীব্র চাপ ও বিভেদ আরও স্পষ্ট হয়ে উঠেছে।

দ্য অবজারভার জানিয়েছে, চ্যাকার্সে নিজের সরকারি বাসভবনে স্ত্রীকে নিয়ে বর্তমান পরিস্থিতি ও করণীয় নিয়ে আলোচনা করছেন স্টারমার। লেবার পার্টির শীর্ষ পর্যায়ের ধারণা, খুব শিগগিরই তার চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ পেতে পারে।

অন্যদিকে সরকারি সূত্রগুলো স্টারমারের সাম্প্রতিক বক্তব্যের দিকেই ইঙ্গিত করছে। গত শুক্রবার তিনি বলেন, তার নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো ধরনের চ্যালেঞ্জ তিনি শক্ত হাতে মোকাবিলা করবেন। একই সঙ্গে তিনি দলকে কোনো ধরনের অভ্যন্তরীণ কোন্দলে না জড়ানোর জন্য সর্বস্তরের নেতাকর্মীদের আহ্বান জানান।

২০২৪ সালের সাধারণ নির্বাচনে দলকে বড় জয় এনে দিলেও সময়ের ব্যবধানে কিয়ার স্টারমারের জনপ্রিয়তা দ্রুত কমেছে। একাধিক রাজনৈতিক কেলেঙ্কারি এবং গুরুত্বপূর্ণ নীতি পরিবর্তনের কারণে সাধারণ ভোটারদের আস্থা হারিয়েছেন তিনি। বিশেষ করে জীবনযাত্রার মান উন্নয়নের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা বাস্তবায়ন না হওয়ায় জনগণের মধ্যে অসন্তোষ ক্রমাগত বাড়ছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, লেবার পার্টির ১০০ জনের বেশি এমপি ইতিমধ্যেই প্রকাশ্যে তার পদত্যাগ অথবা বিদায়ের সময়সূচি ঘোষণার দাবি জানিয়েছেন, যা দলটির ভেতরের নজিরবিহীন চাপের বড় প্রতিফলন।

দ্য অবজারভার আরও জানিয়েছে, ক্যাবিনেট মন্ত্রী, উপদেষ্টা, দাতা ও ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে আলোচনা করে স্টারমার নিজেও বুঝতে পেরেছেন যে তার অবস্থান ধরে রাখা এখন বেশ কঠিন হয়ে পড়েছে। যদিও এই দাবির পক্ষে সুনির্দিষ্ট কোনো সূত্রের নাম উল্লেখ করা হয়নি।

নেতৃত্বের অপেক্ষায় বার্নহাম

৫৬ বছর বয়সী অ্যান্ডি বার্নহামকে লেবার পার্টির অনেকেই কিয়ার স্টারমারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখছেন। গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে নিজের অবস্থান শক্ত করার পর তিনি সাম্প্রতিক উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন। বার্নহাম এখনো আনুষ্ঠানিকভাবে স্টারমারকে চ্যালেঞ্জ জানাননি। তবে তার সাম্প্রতিক বক্তব্যে নতুন পথের পরিষ্কার ইঙ্গিত রয়েছে। তার ঘনিষ্ঠরা স্টারমারকে স্বেচ্ছায় দায়িত্ব ছাড়ার আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংয়ের নামও সম্ভাব্য চ্যালেঞ্জার হিসেবে রাজনৈতিক মহলে ঘুরছে।

এদিকে ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, বার্নহাম প্রধানমন্ত্রী হলে বর্তমান অর্থমন্ত্রী র‍্যাচেল রিভসকে তার পদ থেকে সরিয়ে দিতে পারেন। যদিও রয়টার্স তাৎক্ষণিকভাবে এই তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি। স্টারমার শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালে, গত এক দশকে যুক্তরাজ্য তাদের সপ্তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে, যা দেশটির সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতারই বড় ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

মুন্সিগঞ্জে চালু হলো দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’

0

রোববার (২১ জুন) সকালে মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ এই তথ্য নিশ্চিত করেছেন। নতুন এই পদ্ধতিতে কারাগারে বন্দিদের সব ধরনের আর্থিক লেনদেন সম্পূর্ণ ডিজিটাল ও নগদ টাকাবিহীন (ক্যাশলেস) করা হয়েছে।

কারা কর্তৃপক্ষ জানায়, আধুনিক ও সুরক্ষিত এই ডিজিটাল ব্যবস্থায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে কারাগারে বন্দিদের অবস্থান সহজেই শনাক্ত করা যাবে। একই সঙ্গে আরএফআইডি প্রযুক্তির সহায়তায় বন্দি ওয়ার্ডে ডিজিটাল পদ্ধতিতে বন্দিদের নির্ভুল গণনা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

নতুন এই ক্যাশলেস নিয়মে, বন্দিদের আত্মীয়স্বজনেরা কারাগারে এসে তাদের জন্য যে অর্থ প্রদান করবেন, তা সরাসরি ভার্চুয়ালি বন্দির নির্দিষ্ট হিসাবে (অ্যাকাউন্ট) জমা হবে। এরপর বন্দিরা তাদের অনুকূলে থাকা আরএফআইডি কার্ডের মাধ্যমে কারা ক্যান্টিন থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বা খাদ্যসামগ্রী কেনাকাটা করতে পারবেন। এর ফলে কারাগারের ভেতরে বন্দি বা কর্মীদের মাঝে কোনো ধরনের নগদ টাকার (ক্যাশ) লেনদেন হবে না। একই সঙ্গে বন্দিদের সঠিক অবস্থান ও নিরাপত্তা তদারকি আরও জোরদার হবে।

নতুন নিয়মে আত্মীয়স্বজনেরা কারাগারে বন্দির জন্য টাকা নিয়ে আসার পর দায়িত্বরত কর্মকর্তা সেই টাকা গ্রহণ ও হিসাবভুক্ত করে বন্দির কার্ডে যুক্ত করবেন। সংগৃহীত নগদ টাকা সরাসরি ব্যাংকে জমা করা হবে এবং বন্দির অ্যাকাউন্টে বা আইডি কার্ডে ভার্চুয়াল ব্যালেন্স ক্রেডিট হবে। বন্দিরা এই কার্ডের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করে ক্যান্টিন থেকে খাবার ও প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। জামিনে মুক্তির পর যদি বন্দির অ্যাকাউন্টে কোনো টাকা অবশিষ্ট থাকে, তবে তা অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট, নগদ ইত্যাদি) এজেন্টের মাধ্যমে বন্দিকে ফেরত দেওয়া হবে।

কারা প্রশাসন সূত্রে জানা গেছে, এই উদ্যোগের ফলে কারাগারে সব ধরনের দুর্নীতি ও অনিয়ম রোধ হবে, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং বন্দিদের অর্থের শতভাগ নিরাপত্তা নিশ্চিত হবে। কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেনের পরিকল্পনা ও নির্দেশনায় এই আধুনিকায়ন কার্যক্রম শুরু হয়েছে। এর কারিগরি সহযোগিতায় রয়েছে উদ্ভাবনী প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ডিকোড ল্যাব’ এবং কারা অধিদপ্তরের ‘প্রিজন্স আইসিটি সেল’।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ বলেন, ‘মুন্সীগঞ্জ জেলা কারাগারকে প্রযুক্তিতে এগিয়ে নিতে এবং মানবিক ও আধুনিক ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের প্রথম ক্যাশলেস কারাগার হিসেবে গড়ে তোলা হয়েছে। এটি কারাগারের ভেতরে সম্পূর্ণ নিরাপদ লেনদেন, স্বচ্ছ হিসাব ও আধুনিক সেবা নিশ্চিত করবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য কারাগারেও এই মডেল বাস্তবায়ন করা হতে পারে।’

উত্তরের যে চার জেলায় বন্যার আভাস

0

এতে উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন।

তিনি জানিয়েছেন, ভারি বৃষ্টিপাতে উত্তরের চার জেলা নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি থাকতে পারে। এ ছাড়া সিলেট বিভাগে বন্যার শঙ্কা রয়েছে।

তিস্তার পানি বাড়ছে: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। পরিস্থিতি মোকাবেলায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে ৪৪টি জলকপাটই খোলা রাখা হয়েছে।

এদিকে গতকাল বিকেল ৩টায় লালমনিরহাটে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ (ডালিয়া) পয়েন্টে নদীটির পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগের দিন একই সময়ে সেখানে পানিপ্রবাহ ছিল বিপৎসীমার ৪১ সেন্টিমিটার নিচে।

গতকাল সকাল ৯টায় সেখানে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে নদীটির পানি প্রবাহিত হয় বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। নদীর পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাটের বিভিন্ন উপজেলার নদীতীরবর্তি নিম্নাঞ্চলের কিছু ফসলের ক্ষেত পানিতে ডুবে গেছে।

সিলেটে বন্যার শঙ্কা: সিলেটের নিম্নাঞ্চলগুলোয় আকষ্মিক বন্যার শঙ্কার মধ্যে সিলেটে কয়েক দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর মধ্যে গতকাল শনিবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেটে ১৪১ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে, যা চলতি মৌসুমে স্বল্প সময়ের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত।

এমন বৃষ্টিপাত আরও কয়েক দিন অব্যাহত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। আগামী তিন দিন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।

সিলেটের আবহাওয়াবিদ রুদ্র তালুকদার গতকাল দুপুরে জানান, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ১৪০.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৫.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ভারতের মেঘালয়সহ বিভিন্ন রাজ্যে কয়েক দিন ধরে ভারি বৃষ্টিপাত চলছে। এতে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় নদীগুলোর পানি বাড়ার শঙ্কা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সিলেটের নদ-নদীর পানি এখনো বিপৎসীমার অনেক নিচে থাকলেও আগামী তিন দিন ভারতে ভারি বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। এতে এই সময়ে সিলেটের নদ-নদী বিপৎসীমা অতিক্রমের বড় ঝুঁকি আছে।

কয়েক দিন ভারি বৃষ্টিপাতের আভাস

বর্ষার প্রভাবে দেশের চার বিভাগ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া দেশে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

শনিবার (২০ জুন) সন্ধ্যা ৬টায় আবহাওয়ার বুলেটিনে এসব তথ্য জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এর প্রভাবে দেশের অনেক জায়গায় ভারি বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিপাত আরো অন্তত তিন দিন থাকতে পারে।

১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রপাতও হতে পারে বলে সতর্ক করা হয়েছে। টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে অঞ্চলগুলোর ওপর দিয়ে পূর্ব-দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা-ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গতকাল শনিবার বিকেল ৩টায় অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

মধ্যপ্রাচ্যে আবারও অস্থিরতার শঙ্কা, হরমুজ বন্ধ করে দিলো ইরান

0

শনিবার (২০ ‍জুন) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সমঝোতা লঙ্ঘনের অভিযোগ এনে এ ঘোষণা দেয় দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স।

এদিন এক বিবৃতির মাধ্যমে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান যৌথ অপারেশনাল কমান্ড জানায়, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ-পরবর্তী সমঝোতা স্মারকের প্রথম ধারা লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে দক্ষিণ লেবাননে ইসরায়েলের চলমান কর্মকাণ্ডকেও তারা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, এসব ঘটনার প্রতিক্রিয়া হিসেবে হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের সামুদ্রিক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

একইসঙ্গে বিবৃতিতে ঘোষণা করা হয়েছে, এবার হরমুজ বন্ধের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনও আগ্রাসনমূলক ব্যবস্থা নিলে ইরানও পাল্টা ব্যবস্থা হিসেবে কঠোর পদক্ষেপ নিবে।

উল্লেখ্য, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। আরব উপদ্বীপ এবং ইরানের মধ্যবর্তী সরু এই জলপথ দিয়ে বিশ্বের ২০ শতাংশ জ্বালানি পরিবহন হয়। প্রতিদিনের হিসেবে প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল এবং অন্যান্য জ্বালানি পণ্য আনা-নেওয়া করা হয় গুরুত্বপূর্ণ এ সমুদ্রপথে। এই পথে জাহাজ চলাচল স্থগিত হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা এবং সরবরাহে বিঘ্ন ঘটার তীব্র ঝুঁকি তৈরি হয়েছে।

ফলে, ইরান প্রণালীটি আবারও বন্ধ ঘোষণা করায় আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে নতুন করে।

এদিকে, ইরানের এ ঘোষণার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া এখন পর্যন্ত জানায়নি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল।

প্রধানমন্ত্রীর চীন সফর, ১৫ থেকে ১৭টি চুক্তির সম্ভাবনা

0

রোববার (২১ জুন) শুরু হতে যাওয়া প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে আজ শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকলসহ মোট ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব জানান, সফরকালে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার (২১ জুন) বিকেলে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এরপর সোমবার (২২ জুন) বিকেলে তিনি চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের আমন্ত্রণে চীন সফরে যাবেন।

আসাদ আলম বলেন, ‘চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।’

তিনি জানান, মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রতিনিধি দল তুলনামূলকভাবে ছোট রাখা হয়েছে। দুই সফরেই প্রতিনিধি দলের সদস্য সংখ্যা ২৭ থেকে ২৮ জনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা এটিকে যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করেছি।’

পররাষ্ট্র সচিব বলেন, এই সফরকে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধি করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

এ ছাড়া, ২৬ জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

চীন সফরকালে প্রধানমন্ত্রী লিয়াওনিং প্রদেশের দালিয়ানে ২৩ থেকে ২৫ জুন অনুষ্ঠেয় ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনে (সামার দাভোস ফোরাম) অংশ নেবেন।

‘ইনোভেটিং অ্যাট স্কেল’ প্রতিপাদ্যে আয়োজিত এ ফোরামে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের ১ হাজার ৭০০-এর বেশি প্রতিনিধি অংশ নেবেন। সেখানে বৈশ্বিক অর্থনৈতিক প্রবণতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধি নিয়ে আলোচনা হবে।

সফরে মালয়েশিয়া পর্বে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারে সহযোগিতা এবং বিনিয়োগের সুযোগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে। অন্যদিকে, চীন সফরে অবকাঠামো, প্রযুক্তি, সংযোগ এবং উন্নয়ন খাতে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরা হবে।

প্রধানমন্ত্রী আগামী শুক্রবার (২৬ জুন) রাতে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম শহিদুল করিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

0

শনিবার (২০ জুন) সকালে তাকে পরিবারের সদস্যরা নিজ বাড়ির সিঁড়িঘরের রেলিংয়ের সঙ্গে রশি দিয়ে ঝুলানো অবস্থায় তাঁকে দেখতে পান। মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তবে ফটিকছড়ি থানা পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতের খাবার শেষে জহুরুল আনোয়ার নিজ বাড়িতেই ছিলেন। পরদিন সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হন।

পরে খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ফটিকছড়ি থানার এক কর্মকর্তা বলেন, ‘ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।”

ফটিকছড়িতে সিলগালা করা সেই ক্লিনিক আবারো চালুঃ জনমনে নানা প্রশ্ন

0

শুক্রবার (১৯ জুন) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ক্লিনিকটির পুনঃউদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. ঋভুরাজ চক্রবর্তী। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আহম্মদ রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ভাইস চেয়ারম্যান স্বপন কুমার দত্ত। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তবে অনুষ্ঠানের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত আমন্ত্রণপত্রে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর, উদ্বোধক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম এবং প্রধান আলোচক হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল আলমের নাম উল্লেখ করা হয়।
কিন্তু অনুষ্ঠানে তাঁদের কাউকেই দেখা যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

সেবা ক্লিনিক অ্যান্ড ল্যাব ইন ২০২৩ সালের জুলাইয়ে আলোচনায় আসে এক প্রসূতির মৃত্যুর ঘটনায়। ওই বছরের ৪ জুলাই উপজেলার কাঞ্চননগর এলাকার জান্নাতুল মাওয়া রনি (২২) সিজারিয়ান অপারেশনের সময় মারা যান।

স্বজনদের অভিযোগ ছিলো, ভুল চিকিৎসা ও অ্যানেসথেশিয়ার অতিরিক্ত ডোজ প্রয়োগের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

ঘটনার পর স্বজন ও স্থানীয় বাসিন্দারা ক্লিনিকটিতে হামলা করে ব্যাপক ভাংচুর চালান। পরে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ লাইসেন্স না পাওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন এবং ক্লিনিকটির কার্যক্রম বন্ধ করে সিলগালা করা হয়।

প্রায় তিন বছর পর প্রতিষ্ঠানটি পুনরায় চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই জানতে চাইছেন, যেসব অভিযোগ ও অনিয়মের কারণে ক্লিনিকটি বন্ধ হয়েছিল, সেগুলোর সমাধান হয়েছে কি না। পাশাপাশি নতুন করে লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে কি না, সে বিষয়েও প্রশ্ন উঠেছে।

ফটিকছড়ি সদরের বাসিন্দা নেজাম উদ্দিন বলেন, “একটি প্রসূতি মৃত্যুর ঘটনার পর যে প্রতিষ্ঠান বন্ধ হয়েছিল, সেটি আবার চালু হওয়ায় মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কোনো ঝুঁকি থাকা উচিত নয়।”

আরেক বাসিন্দা মো. আলাউদ্দিন বলেন, “প্রতিষ্ঠানটি যদি সব নিয়ম মেনে চালু হয়ে থাকে, তাহলে সেটি স্পষ্ট করা দরকার। না হলে মানুষের মধ্যে সন্দেহ থেকেই যাবে।”

তবে প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার দত্ত দাবি করেন, সব ধরনের নিয়মকানুন অনুসরণ করেই প্রতিষ্ঠানটি পুনরায় চালু করা হয়েছে। তিনি বলেন, “প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরই আমরা কার্যক্রম শুরু করেছি। কিছু অতিথি ব্যক্তিগত কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল আলম বলেন, “প্রতিষ্ঠানটি নিয়ে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে। কোনো অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, “বর্তমানে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসূতি মৃত্যুর ঘটনায় বন্ধ হয়ে যাওয়া একটি প্রতিষ্ঠান কীভাবে আবার কার্যক্রম শুরু করল, তা এখন ফটিকছড়ির মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

স্থানীয়দের দাবি, স্বাস্থ্যসেবার মতো স্পর্শকাতর খাতে প্রতিষ্ঠানটির লাইসেন্স, অনুমোদন, জনবল ও সেবার মান সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বচ্ছ ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।