রবিবার, আগস্ট ৯, ২০২৬
রবিবার, আগস্ট ৯, ২০২৬
26.6 C
Dhaka

নিরাপত্তা জোরদারের নির্দেশ দেশের সব বিমানবন্দরে

0
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে পুনর্গঠিত জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির (এনসিএএসসি) প্রথম সভায় এসব সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। সহসভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এ ছাড়া বেবিচক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এতে।

সভায় মন্ত্রী আফরোজা খানম বলেন, জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির আগের সভাগুলোর সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে হবে। খুব শিগগিরই আইসিএওর নিরাপত্তা অডিট অনুষ্ঠিত হবে এবং এর ফলাফলের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি জড়িত। তাই সম্ভাব্য সব পর্যবেক্ষণ বিবেচনায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি এবং আন্তর্জাতিক মানদণ্ড শতভাগ অনুসরণ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, নিরাপত্তার ক্ষেত্রে ভিআইপি, সিআইপি কিংবা সাধারণ যাত্রী—সবার জন্য একই নিয়ম প্রযোজ্য। পাশাপাশি প্রবাসী যাত্রীদের উন্নত ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিমানবন্দর এলাকায় অননুমোদিত ড্রোন উড্ডয়ন রোধে আধুনিক অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, প্রায় তিন বছর পর জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হলো। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা।
একইসঙ্গে নিরাপত্তা সরঞ্জাম ও স্ক্যানিং যন্ত্রপাতির পর্যাপ্ত মজুত রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় দেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর করতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মধ্যে তথ্য বিনিময় ও সমন্বয় বৃদ্ধি, জাতীয় বিমান নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন, আইসিএওর নিরাপত্তা মানদণ্ড অনুসরণ, আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা সংযোজন এবং ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথের নিরাপত্তা আরও জোরদার করা, আন্ডার-ভেহিকল স্ক্যানিং সিস্টেমের (ইউভিএসএস) কার্যকারিতা বৃদ্ধি এবং দেশের সব বেসামরিক বিমানবন্দরে জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় যানজট, অনিয়ন্ত্রিত লোকসমাগম, ভিক্ষুকের উপদ্রব এবং অবৈধ লাগেজ র্যাপিং কার্যক্রম নিয়ন্ত্রণে বেবিচক, এপিবিএন, পুলিশ, আনসার ও এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি যাত্রীসেবার মান উন্নয়ন এবং বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশও করা হয়।

 

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করলো মন্ত্রণালয়

0
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা 
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা 

বৃহস্পতিবার (৬ আগস্ট) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।

এ ছাড়া আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার ব্যবস্থা থাকছে না। লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম লটারির মাধ্যমে সম্পন্ন করা হবে।

তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে আগের মতোই ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

 

২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারিতে: শিক্ষা মন্ত্রণালয়

0

বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। এ ক্ষেত্রে লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এ ছাড়া চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ডিএমপির ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

0
ডিএমপি সদরদপ্তর
ডিএমপি সদরদপ্তর

বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত পৃথক দুটি আদেশ থেকে এ তথ্য জানা যায়।

আদেশে বলা হয়, ডিএমপির ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তানিয়া সুলতানাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পিঅ্যান্ডআর বিভাগে, ডিএমপির পুলিশ কমিশনার (মেইনটেনান্স) প্রকিউরমেন্ট এন্ড ওয়ার্কশপ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এহসানুল কামরান তানভীরকে ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার, লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার অনীশ কীর্ত্তনীয়াকে সহকারী পুলিশ কমিশনার পরিবহন বিভাগে, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার সুদীপ্ত কুমার বিশ্বাসকে সহকারী পুলিশ কমিশনার (ইকুপমেন্ট) লজিস্টিকস বিভাগে ও পীর সহকারী পুলিশ কমিশনার ফেরদৌস মেহেবুবকে লালবাগ বিভাগের কমিশনার (পেট্রোল-কোতোয়ালি) হিসেবে বদলি করা হয়েছে।

পৃথক আরেকটি আদেশে বলা হয়, ডিএমপির পরিবহন বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুশফিকুর রহমান তুষারকে লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন), ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার তানিয়া সুলতানাকে সহকারী পুলিশ কমিশনার উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগে, ডিএমপির লজিস্টিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার শেখ সুরাইয়া উর্মিকে সহকারী পুলিশ কমিশনার ডিএমপির পিওএম-পশ্চিম বিভাগে, ডিএমপির লালবাগ সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন) মো. মাহফুজার রহমানকে সরকারি পুলিশ কমিশনার (বঙ্গভবন নিরাপত্তা-১) প্রটেকশন বিভাগে, ডিএমপির ওয়েলফেয়ার ও ফোর্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার নুসরাত ইয়াসমিন তিসাকে ট্রাফিক মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামকে গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-ক্যান্টনমেন্ট) ও সহকারী পুলিশ কমিশনার সাকিলুর রহমানকে ডিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগে বদলি করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, ৭ জন বদলিকৃত সহকারী পুলিশ কমিশনারকে কর্মস্থলে যোগদানের নিমিত্তে বৃহস্পতিবার ৬ আগস্টের মধ্যে বর্তমান দায়িত্বভার অর্পণ করবেন।

 

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল

0

গতকাল বুধবার (৫ আগস্ট) বিকাল ৪টায় বৃষ্টি উপেক্ষা করে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে হাটহাজারী উপজেলায় ১১দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন।

নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর আলহাজ্ব আবদুর রহমান চৌধুরী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনার পিতা স্বাধীনতার ঘোষক, আপনার মা আপোষহীন নেত্রী। সে কথা মাথায় রেখে আপনার পাশে থাকা চাটুকার থেকে দূরে থাকুন।

সমাবেশ ও গণমিছিলে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের মজলিশে শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা জামাল হোসেন।

১১ দলীয় ঐক্যের এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা মজলিশে শুরা সদস্য ও হাটহাজারী উপজেলা আমীর অধ্যাপক আবদুল মালেক চৌধুরী।

উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা সাইফুদ্দিন চৌধুরীর সঞ্চালনায় হাটহাজারী উপজেলা জামায়াতের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরী, এনসিপির হাটহাজারী উপজেলা সভাপতি মোঃ ওয়াসির, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মোঃ মিজানুর রহমান, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ এমরান হোসেন, হাটহাজারী পৌরসভা আমীর মাষ্টার মাহমুদুল করিম, উপজেলা যুব বিভাগের সভাপতি আাসলাম মোরশেদ, উপজেলা জামায়াতের সমাজ কল্যাণ সেক্রেটারী মোঃ ইসহাক।

সমাবেশে প্রধান বক্তা মাওলানা জামাল হোসাইন বলেন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল চর দখলের মতো একের পর এক আধিপত্য বিস্তার করেছে।
তারা এক শিক্ষার্থীর চোখ তুলে নেওয়ার মতো নৃশংস ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সমাবেশ শেষে বিশাল গণমিছিলটি চট্টগ্রাম – রাঙ্গামাটি মহাসড়ক হয়ে কলেজ গেট দিয়ে হাটহাজারী পৌরবাজার কাচারি সড়ক ঘুরে চট্টগ্রাম – খাগড়াছড়ি মহাসড়ক দিয়ে বাসস্ট্যান্ড পার হয়ে জামায়াতের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের গায়কের চিরবিদায়

0
গায়ক স্বাগত দে
গায়ক স্বাগত দে

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জনপ্রিয় লোকগায়ক স্বাগত দে। তাঁর প্রয়াণের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন প্রখ্যাত গায়িকা জোজো।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত সোমবার হুট করেই সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন এই গুণী শিল্পী। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েক দিন নিবিড় চিকিৎসাধীন থাকার পর আজ তাঁর জীবনাবসান ঘটে।

সুরেলা কণ্ঠ ও আবেগঘন পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছিলেন স্বাগত দে। বিশেষ করে ‘ময়না ছলাৎ ছলাৎ’ এবং ‘সোনা বন্ধু রে’ এর মতো অসামান্য সব জনপ্রিয় লোকগানের মাধ্যমে তিনি দেশজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। তাঁর জাদুকরী ও প্রাণবন্ত কণ্ঠে বাংলা লোকসংগীত নতুন প্রজন্মের কাছেও দারুণ জনপ্রিয়তা পেয়েছিল।

স্বাগত দের আকস্মিক প্রয়াণে সংগীত ও সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের মাতম। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে গায়িকা জোজো লিখেছেন, “তারাদের দেশে ভালো থেকো স্বাগতদা। ওম শান্তি।”

নিজের অনন্য কণ্ঠস্বর, সুরের জাদু এবং সৃষ্টির মধ্য দিয়ে শ্রোতাদের হৃদয়ে আজীবন অমর হয়ে বেঁচে থাকবেন প্রিয় শিল্পী স্বাগত দে।

দেশীয় ফল গাব পুষ্টিগুণে ভরপুর, জানুন উপকারিতা

0
দেশীয় ফল গাব
দেশীয় ফল গাব

বর্ষাকালে বাজারে দেখা মেলে দেশীয় সুস্বাদু ফল গাবের। অনেকের কাছে এটি শুধু একটি মৌসুমি ফল হলেও পুষ্টিবিদদের মতে, গাবে রয়েছে নানা ধরনের ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের জন্য বেশ উপকারী।

বিশেষজ্ঞরা জানান, গাবে ভিটামিন সি, ভিটামিন এ (বিটা-ক্যারোটিন) এবং অল্প পরিমাণে বি-কমপ্লেক্স ভিটামিন রয়েছে। এছাড়া এতে খাদ্য আঁশ (ফাইবার), পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন এবং বিভিন্ন প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টও পাওয়া যায়।

পুষ্টিবিদদের মতে, গাবে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, ত্বকের কোলাজেন উৎপাদনে সহায়তা করতে এবং ক্ষত দ্রুত শুকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে, ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে, শরীরের কোষের স্বাভাবিক বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে সহায়ক।

গাবের উচ্চমাত্রার খাদ্য আঁশ হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে ক্ষতিকর ফ্রি-র‌্যাডিকেলের প্রভাব থেকে সুরক্ষা দিতে সহায়তা করে।

ঐতিহ্যগতভাবে গাবের কাঁচা ফল, পাতা ও বাকল বিভিন্ন ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। তবে এসব ব্যবহারের কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আরও বিস্তৃত বৈজ্ঞানিক গবেষণার প্রয়োজন রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, মৌসুমি দেশীয় ফল হিসেবে গাব পরিমিত পরিমাণে খাদ্যতালিকায় রাখা যেতে পারে। তবে ডায়াবেটিস বা অন্য কোনো দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের নতুন কোনো ফল নিয়মিত খাওয়ার আগে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত।

গাবে থাকা প্রধান পুষ্টি উপাদান

ভিটামিন সি,ভিটামিন এ (বিটা-ক্যারোটিন), বি-কমপ্লেক্স ভিটামিন (স্বল্প পরিমাণে),খাদ্য আঁশ (ফাইবার), পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন,প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট।

 

ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

0

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন’ শীর্ষক এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।Geographic Reference

বৈঠকে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা এবং রাজধানীসংলগ্ন অন্যান্য নদীর বর্তমান পরিবেশগত অবস্থা, দূষণের উৎস, বিদ্যমান চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদি সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য নদীতে নিঃসরণ, অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা, খালগুলোর নাব্যতা হ্রাস এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় দুর্বলতাকে নদীদূষণের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়।

এ সময় নদীদূষণ রোধে শিল্পকারখানায় বর্জ্য শোধনাগার (ইটিপি) কার্যকরভাবে পরিচালনা নিশ্চিত করা, খাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা, বিদ্যমান পরিবেশ আইন কার্যকরভাবে প্রয়োগ এবং সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

সভায় পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঢাকা ওয়াসা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), রাজউক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রী এ কার্যক্রমে পরিবেশবাদী সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার নির্দেশ দেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়, রাজধানীর চারপাশের নদীদূষণ রোধে একটি সমন্বিত ও সময়বদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে একটি আন্তঃসংস্থা সমন্বয় কমিটি গঠন করা হবে। কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কার্যক্রম সমন্বয় করবে এবং নির্ধারিত সময় অন্তর অগ্রগতি পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন দাখিল করবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। তাই দূষণ রোধে কঠোর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। কর্মপরিকল্পনা প্রণয়নের পাশাপাশি এর কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে।’

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা নৌ এলাকার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ-আল-মাকসুস, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অস্ট্রেলিয়ার মাটিতে মিরাজের সেঞ্চুরি

0
মেহেদী হাসান মিরাজ
মেহেদী হাসান মিরাজ

প্রথমে ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে ভর করে ২৬৩ রান তোলে টাইগাররা। পরে দিনের খেলা শেষ হওয়ার আগে ২ উইকেট হারিয়ে ৫১ রান তুলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ২১২ রানে পিঁছিয়ে থেকে আগামীকাল দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবে অজিরা।

সেঞ্চুরি করে অপরাজিত থাকা মিরাজ দিন শেষে জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। মিরাজ বলছিলেন, প্রথম দিকে একটু চ্যালেঞ্জিং ছিল। আমি শুধু চেষ্টা করেছি মেরিট অনুযায়ী খেলার জন্য। ওদের বোলাররা খুব ভালো জায়গায় বোলিং করেছে। আমার জন্য একটু কঠিন ছিল, যেহেতু এই প্রথম এই কন্ডিশনে খেলছি। আমি এডজাস্ট করে নিতে চেষ্টা করেছি।

‘জুটি গড়ার চেষ্টা করেছি। প্রথম দিকে রানের জন্য খেলিনি। চেষ্টা করেছি কীভাবে উইকেটে এডাপ্ট করা যায়। পরে যখন সুযোগ পেয়েছি, রান করা সহজ হয়েছে। এভাবেই চিন্তা করেছি।’

তিনি আরও বলেন, যেহেতু আমাদের সামনে টেস্ট ম্যাচ আছে, এটা (সেঞ্চুরি) আমাকে কনফিডেন্স দেবে। আমি যে মাইন্ড সেট-আপে ছিলাম, এটা যদি অব্যাহত রাখতে পারি, আমার জন্য ভালো হবে। দলের জন্যও ভালো হবে।

 

হাম উপসর্গে দেশে ৬ জনের মৃত্যু

0

বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগেই ৪ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট বিভাগে হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৮৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭৬৪ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৭৩৩ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৬ হাজার ৭৪০ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ১১ হাজার ৮৫৭ জন ছাড়পত্র পেয়েছেন।