বুধবার, জুন ২৪, ২০২৬
বুধবার, জুন ২৪, ২০২৬
26.7 C
Dhaka

ওমান উপসাগরে উত্তেজনা, মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের

0
হরমুজ প্রণালিতে তেল ট্যাঙ্কারে ইরানি গানবোটের গোলাবর্ষণ

বার্তাসংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, বুধবার (৩ জুন) ইরানের নৌবাহিনী দাবি করে, ওমান উপসাগরে অবস্থানরত একটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। তেহরানের অভিযোগ, ওই জাহাজটি ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত মার্কিন অভিযানের নিয়ন্ত্রণকেন্দ্র হিসেবে কাজ করছিল।

ইরানের নৌবাহিনীর জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে নিয়ম লঙ্ঘন এবং ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন যুদ্ধজাহাজটি ইরানের আঞ্চলিক জলসীমার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল। পরিস্থিতি পর্যবেক্ষণের পর সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

ইরান দাবি করেছে, তারা অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তৎপরতার ওপর নজরদারি অব্যাহত রেখেছে এবং প্রয়োজন হলে আরও পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের এই দাবি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তারা জানায়, ইরান মিথ্যা তথ্য প্রচার করছে। সমুদ্রে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক সম্পদ নিরাপদ রয়েছে এবং স্বাভাবিকভাবে তাদের দায়িত্ব পালন করছে।

ট্রাম্প দেখা করতে চান মোজতবা খামেনির সঙ্গে 

0
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

আজ বুধবার (৩ জুন) প্রকাশিত এক পডকাস্ট সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন।

নিউইয়র্ক পোস্টের ‘পড ফোর্স ওয়ান’-কে ট্রাম্প বলেন, ‘আমি তাঁর সঙ্গে দেখা করতে চাই, এবং সবকিছু কেমনভাবে এগোয় তার ওপর ভিত্তি করে সম্ভবত কোনো এক সময়ে আমাদের দেখাও হবে।’ খবর বার্তা সংস্থা এএফপির।

এদিকে, গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুদ্ধ অবসানের আলোচনার সঙ্গে জড়িত রয়েছেন এবং তিনি তাঁর সঙ্গে দেখা করতে চান।

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি, তিনি কেবল টেলিভিশন উপস্থাপকদের মাধ্যমে পড়ে শোনানো লিখিত বিবৃতির সাহায্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। মার্কিন কর্মকর্তাদের দাবি, যুদ্ধের প্রথম দিনে তাঁর বাবা আলী খামেনিকে নিহত করা একই বোমা হামলায় গুরুতর আহত হওয়ার পর খামেনি অক্ষম হয়ে পড়েছেন অথবা চিকিৎসাধীন রয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘তিনি (আলোচনায়) জড়িত আছেন। অবশ্যই আছেন। হ্যাঁ, আমি মনে করি ইরানিদের তাঁর প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে।’

খামেনির শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘আমি জানি না, তাঁর সঙ্গে দেখা করার সৌভাগ্য বা সুযোগ আমার এখনো হয়নি।’

ট্রাম্প আরও বলেন, ‘নানা ধরনের গল্প বা খবর যদি আপনি বিশ্বাস করেন, তবে তাঁর শরীরের, আপনি তো জানেনই, তিনি তার শরীরের বেশ কিছু অংশ হারিয়েছেন।’

প্রেসিডেন্ট ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল যে, তিনি খামেনির সঙ্গে বৈঠক করবেন কি না, জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি তাঁর সঙ্গে দেখা করতে চাই। আমি সবার সাথেই দেখা করতে চাই… সবকিছু কেমনভাবে এগোয় তার ওপর ভিত্তি করে সম্ভবত কোনো এক সময়ে আমাদের দেখাও হবে।’

বাংলাদেশ নতুন ঋণ চেয়ে চিঠি দিয়েছে আইএমএফের কাছে  

0
আইএমএফের কাছে নতুন ঋণ চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ
আইএমএফের কাছে নতুন ঋণ চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ

বুধবার (৩ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন আইএমএফের বাংলাদেশবিষয়ক মিশনপ্রধান আইভো ক্রিজনার।

বিবৃতিতে বলা হয়, আইএমএফের সঙ্গে বাংলাদেশের চলমান কর্মসূচিগুলো হলো বর্ধিত ঋণসহায়তা (ইসিএফ), বর্ধিত তহবিল সহায়তা (ইএফএফ) এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ)। ২০২৩ সালের জানুয়ারিতে আইএমএফ-সমর্থিত কর্মসূচি অনুমোদনের পর থেকে দেশের সামষ্টিক অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। ফলে কর্মসূচিগুলোর বাস্তবায়ন আরও কঠিন হয়ে পড়েছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশের বর্তমান সরকারকে এখন আরও জটিল চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। ব্যাংক খাতের দুর্বলতা, নিম্ন রাজস্ব আহরণ এবং নতুন ও ধারাবাহিক সংস্কার উদ্যোগের প্রয়োজনীয়তা আগের চেয়ে বেশি স্পষ্ট হয়ে উঠেছে।

এ অবস্থায় বাংলাদেশের এই অনুরোধ সংস্থাটির সঙ্গে এমন একটি সম্ভাব্য কর্মসূচি নিয়ে সমঝোতার সুযোগ তৈরি করেছে, যা বর্তমান চ্যালেঞ্জগুলোকে প্রতিফলিত করবে এবং নতুন সরকারের লক্ষ্য ও অগ্রাধিকারকে অন্তর্ভুক্ত করবে।

আইএমএফের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য বজায় রাখতে নতুন ব্যবস্থা প্রয়োজন। তবে, তা নির্ভর করবে বিশ্বাসযোগ্য সংস্কার কর্মসূচিভিত্তিক শক্তিশালী নীতিগত প্রতিশ্রুতির ওপর। এ জন্য আইএমএফের নীতিমালা অনুযায়ী, সংস্থাটির নির্বাহী পর্ষদের অনুমোদন লাগবে।

আইভো ক্রিজনার বলেন, আইএমএফের কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন। এ সফরে সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং নীতিগত অগ্রাধিকার বিষয়ে বাংলাদেশের বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করবেন তারা। পাশাপাশি অর্থনীতির সম্ভাবনা ও সংস্কার-সংক্রান্ত চ্যালেঞ্জগুলোও মূল্যায়ন করা হবে।

আইএমএফের বাংলাদেশবিষয়ক মিশনপ্রধান আরও বলেন, সম্ভাব্য নতুন আইএমএফ-সমর্থিত কর্মসূচির আকার এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সংস্কারের অঙ্গীকারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে নতুন মিশন।

বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা, সহনশীলতা বৃদ্ধি এবং শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের প্রচেষ্টায় বাংলাদেশের একটি প্রতিশ্রুতিবদ্ধ অংশীদার হিসেবে থাকবে আইএমএফ।

এর আগে, ২০২২ সালের ২৪ জুলাইয়ে জরুরি ভিত্তিতে বৈদেশিক লেনদেনের ভারসাম্য বজায় রাখা ও বাজেট সহায়তার জন্য ঋণ চেয়ে আইএমএফের কাছে চিঠি দিয়েছিল বাংলাদেশ। পরে ঋণের আকার নির্ধারণ করা হয় ৪৭০ কোটি মার্কিন ডলার। এ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ৫ কিস্তিতে ৩৬৪ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ।

মাঝে অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের জুনে ঋণ কর্মসূচির আকার ৮০ কোটি ডলার বাড়িয়ে ৫৫০ কোটি ডলারে উন্নীত করা হয়। সে হিসাবে এখনও ১৮৬ কোটি ডলার পাওয়ার কথা রয়েছে বাংলাদেশের।

ঈদের আগে, ২১ মে অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, নতুন কর্মসূচি গ্রহণের বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা হয়েছে। প্রস্তাবিত কর্মসূচির মেয়াদ হবে তিন বছর। এ সময়ে অগ্রাধিকারভিত্তিক ও বাস্তবায়নযোগ্য সংস্কারগুলো অন্তর্ভুক্ত থাকবে এবং ধাপে ধাপে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন এই ঋণ কর্মসূচির আকার হতে পারে ৪০০ থেকে ৪৫০ কোটি মার্কিন ডলার।

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের কর্মসূচি ঘোষণা

0
বাংলাদেশ জামায়াতে ইসলামী লগো
বাংলাদেশ জামায়াতে ইসলামী লগো

বুধবার (৩ জুন) এক বিবৃতিতে অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবি জানিয়ে এই কর্মসূচির ঘোষণা দিয়েছে প্রধান বিরোধী দলটি।

বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক তাড়াহুড়া করে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে অবিলম্বে বর্ধিত এই মূল্য প্রত্যাহারের পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবি জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার সাধারণ মানুষের পকেট কাটার এক চরম ও নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে। আসন্ন বাজেটকে সামনে রেখে তড়িঘড়ি করে বিদ্যুতের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করা সাধারণ মানুষের ওপর এক বড় ধরনের জুলুম। এমনিতেই নিত্যপ্রয়োজনীয় সব জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তার ওপর আবার বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দেবে।

বিবৃতিতে তিনি আরও বলেন, বিইআরসি’র আদেশ অনুযায়ী পাইকারিতে গড় দাম ৭ টাকা থেকে বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা এবং খুচরা পর্যায়ে প্রতি ইউনিটের গড় দাম ৯ টাকা ১১ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা করা হয়েছে। একইসঙ্গে সঞ্চালন চার্জও প্রায় ২৪ শতাংশ বাড়ানো হয়েছে। বিদ্যুতের এই দাম বাড়ার সঙ্গে দেশের শিল্প ও কৃষি উৎপাদন খরচ ব্যাপক আকারে বৃদ্ধি পাবে। কলকারখানা, ব্যবসা-বাণিজ্য ও কৃষি খাতে স্থবিরতা নেমে আসবে। চাল, ডাল, তেলসহ সব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও বাড়বে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠবে।

বিবৃতিতে জামায়াতের এই সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, মূলত বিদ্যুৎ খাতের সীমাহীন দুর্নীতি, অপচয় এবং কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটের খেসারত দিতেই বারবার জনগণের ওপর এই মূল্যবৃদ্ধির বোঝা চাপানো হচ্ছে। জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা থাকলে এমন অমানবিক সিদ্ধান্ত নেয়া সম্ভব হতো না। আমরা সরকারের এমন দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

দুর্নীতি ও লুটপাট বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা দেশের বিদ্যুৎ খাতের সব দুর্নীতি, অপচয় ও লুটপাট বন্ধ করে জনস্বার্থকে প্রাধান্য দেয়ার আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে দেশের আপামর জনসাধারণের চরম দুর্ভোগের কথা বিবেচনা করে গণবিরোধী ও অযৌক্তিক বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।

গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে বিদ্যুতের অযৌক্তিক ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদের পাশাপাশি বর্ধিত মূল্য প্রত্যাহার ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে একদিনের কর্মসূচির ঘোষণাও দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ জুন) সরকার কর্তৃক বিদ্যুতের অযৌক্তিক ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে জামায়াতের সব মহানগরী সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এ লক্ষ্যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই বিক্ষোভ কর্মসূচি সার্বিকভাবে সফল করতে বিবৃতিতে দলের শাখাগুলোর সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে জামায়াত।

উল্লেখ্য, ঢাকা মহানগরীর উদ্যোগে বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ নেপালকে হারিয়ে সাফের টানা তৃতীয় ফাইনালে 

0
নেপালকে হারিয়ে সাফের টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সাফের টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ

আজ বুধবার (৩ জুন) ভারতের গোয়ায় নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধের শেষ মিনিটে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান ঋতুপর্ণা চাকমা, এরপর নির্ধারিত সময়ের শেষ মিনিটে জয় সূচক গোলটি করেন বদলি নামা মোসাম্মাৎ সাগরিকা।

ম্যাচের শুরু থেকেই নেপালের আক্রমণে কোনঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। কয়েকবার বেঁচে গেলেও ম্যাচের ২৩তম মিনিটে গোল হজম করে বাংলাদেশ। কর্নার থেকে জটলায় পাওয়া বল জালে জড়িয়ে দেন নেপালের গীতা রানা।

ম্যাচের ৩৬তম মিনিটে বেঁচে যায় বাংলাদেশ। নেপালের প্রীতি রাজের দূরপাল্লার শট ফিঙ্গারটিপস দিয়ে আটকে দেন গোলরক্ষক মিলি আক্তার। এরপর পোস্টে লেগে ফিরে আসে বল।

প্রথমার্ধের শেষ মিনিটে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান ঋতুপর্ণা চাকমা। কর্ণার থেকে অলিম্পিক গোল করেন তিনি। পুরো প্রথমার্ধে খুঁজে না পাওয়া ঋতুপর্ণা বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে বিরতিতে যান।

দ্বিতীয়ার্ধের শুরুতে অল্পের জন্য বেঁচে যায় বাংলাদেশ। বাংলাদেশ গোলকিপারকে ফাঁকি দিয়ে বল ফাঁকা জালের দিকে ঠেলেছিলেন নেপালের ফুটবলার। বল পোস্টে লেগে দিক পরিবর্তন করায় বেঁচে যায় বাংলাদেশ।

মাঝে বেশ কয়েকটি আক্রমণ-প্রতিআক্রমণ দেখা যায়। বাংলাদেশ-নেপাল দুই দলই কয়েকটি গোলের সুযোগ তৈরি করে। তবে, জালের দেখা পাচ্ছিল না কেউই।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে সাগরিকাকে ছয়গজ বক্সের মধ্যে পাস বাড়ান শামসুন্নাহার জুনিয়র। সেখানে জটলার মধ্যে থেকে বল জালে জড়ান সাগরিকা। এরপরই উন্মত্ত উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ দল।

এরপর ম্যাচে ৬ মিনিট যোগ করা হয়। কিন্তু সেই খেলা গিয়ে থামে ১৪ মিনিটে। অর্থাৎ খেলা হয় ১১৪ মিনিট। রেফারি শেষ বাঁশি বাজাতেই পুরো দল গিয়ে জড়িয়ে ধরেন শিউলি আজিমকে। একদিন আগেই মা হারানো দলের সিনিয়র এই ডিফেন্ডারকে ঘিরেই শুরু হয় বাংলাদেশের উল্লাস।

বাপ্পারাজ সরে দাঁড়ালেন শিল্পী সমিতির নির্বাচন থেকে

0
শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে। চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল যে, এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হতে পারেন বাপ্পারাজ। তবে শেষ পর্যন্ত আর সেটা হচ্ছে না।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায়, ব্যক্তিগত ব্যস্ততা ও অন্যান্য কারণের কারণে তিনি এখন নির্বাচনি কর্মকাণ্ডে যুক্ত হতে পারছেন না। সে কারণেই তিনি সভাপতি পদে প্রার্থী হওয়ার পরিকল্পনা থেকে সরে আসেন। এ বিষয়ে বাপ্পারাজ বলেন, শিল্পী সমিতি আমার নিজের সংগঠন। সবসময় শিল্পীদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। তবে ব্যক্তিগত কিছু কারণে এবার নির্বাচনে অংশ নেয়া সম্ভব হচ্ছে না। সবার জন্য শুভকামনা রইল।

তার সরে দাঁড়ানোর খবরে চলচ্চিত্র অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন সভাপতি পদে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নিয়ে শিল্পী ও সংশ্লিষ্ট মহলে কৌতূহল তৈরি হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই চলচ্চিত্র অঙ্গনে নির্বাচনি উত্তাপ দেখা যাচ্ছে। সম্ভাব্য প্রার্থী ও প্যানেল নিয়ে আলোচনা আরও জোরালো হচ্ছে।

ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ দেখা যাবে টফিতে 

0
টফিতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ
টফিতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ

বুধবার (৩ জুন) বাংলালিংক তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করে। প্রতিষ্ঠানটি জানায়, বাংলালিংকের গ্রাহকরা টফিতে বিশ্বকাপের ম্যাচ লাইভ দেখতে পারবেন। তবে এ সুবিধা পেতে নির্দিষ্ট ডাটা প্যাক বা অফার গ্রহণ করতে হবে।

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচার নিয়ে দেশে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এর মধ্যেই এলো সুখবর।

২০২৬ ফিফা বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব অর্জন করেছে দেশের শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফি। বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন টফিতে।

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পাওয়ার ফলে দেশের কোটি কোটি ফুটবলপ্রেমী যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে উচ্চমানের স্ট্রিমিং সুবিধায় খেলা দেখতে পারবেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলালিংকের শক্তিশালী নেটওয়ার্ক ও টফির উন্নত প্রযুক্তি দর্শকদের নিরবচ্ছিন্ন সম্প্রচার অভিজ্ঞতা দেবে।

এর আগে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব নিয়ে বাংলাদেশে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে টেলিভিশন সম্প্রচারের বিষয়েও ইতিবাচক অগ্রগতি হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিসহ কয়েকটি সম্প্রচারমাধ্যম বিশ্বকাপের টিভি স্বত্ব চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছেছে।

উল্লেখ্য, ২০২৬ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো-এ। আগামী ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে এই আসর। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে বিশ্বকাপে এবং মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ১০৪টি।

৭ শিশুর প্রাণ গেল হাম ও উপসর্গ নিয়ে ,মৃত্যু ছাড়ালো ৬০০ তে

0
হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৭ শিশুর
হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৭ শিশুর

বুধবার (৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হামে এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৬০১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯০ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫১১ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৯ হাজার ১৯১ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৭৪ হাজার ৫৭২ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৬৪ জন ও আক্রান্ত ৪১ হাজার ৪৪৯ জন।

এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ (৩ জুন) সকাল ৮টা পর্যন্ত সময়ের।

 

ব্লেডের ডিজাইন বদলায়নি শত বছরেও

0
শত বছরেও বদলায়নি ব্লেডের ডিজাইন
শত বছরেও বদলায়নি ব্লেডের ডিজাইন

১৯০১ সালে বিশ্বে প্রথম ব্লেডের ব্যবসা শুরু হয়। তখন এর প্রস্তুতকারী কোম্পানি ছিল জিলেট। এর প্রতিষ্ঠাতা কিং ক্যাম্প জিলেট ও তার সহকর্মী উইলিয়াম নিক্সারসন প্রথমে ধারালো একটি জিনিসের নকশা তৈরি করেন। প্রথম প্রথম নিজেরাই ব্যবহার করতে শুরু করেন। এরপর ‘কিং ক্যাম্প’ নামের একটি ব্লেড বাজারে আনেন। তখন প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে এই ব্লেডের ব্যবসা শুরু হয়।

এই ব্লেডের ব্যবসা শুরু হওয়ার মাত্র ৩ বছরের মাথায় নাকি মাত্র ১৬৫টি ব্লেড তৈরি করা হয়েছিল। এরপর থেকেই পুরোদমে শুরু হয় এই ব্যবসা। যা এখনও বহমান। তবে এখানেই থেমে থাকেনি ব্লেডের যাত্রা। এরপর ব্লেডের সঙ্গে রেজারের হাতল আটকানোর জন্য নাট-বল্টু ও স্ক্রু ব্যবহার করা হতো। তারপর থেকেই ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে এই ব্লেডের ব্যবসা।

বিশ্বে এখন পর্যন্ত যত কোম্পানির ব্লেড বাজারে এসেছে, সবগুলো করা হয়েছে একই নকশার। এই সময় ব্লেডের মাঝের ফাঁকা অংশের নকশা এবং ব্লেডের মাপও বদলায়নি। কারণ, সে সময়ের রেজারের হাতলের সঙ্গে ব্লেড যুক্ত করতে মাঝে যে ফাঁকা অংশ রাখা হয়েছিল, তাই গ্রহণযোগ্যতা পায়।

যুগে যুগে শেভিং ব্লেডের ধরন অনেক বদলেছে। ইলেকট্রিক শেভিং মেশিনও এসেছে বাজারে। এরপরও বিশ্বের একদল মানুষের পছন্দ পুরোনো সেই স্টেনলেস স্টিলের শেভিং ব্লেড। পাড়ার মুদির দোকানে গেলে আজও মেলে শতাধিক বছরের সেই পুরোনো নকশার ব্লেড।

৩৪ দশমিক ৮২ বিলিয়ন ডলারে দাঁড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

0
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়াল ৩৪ দশমিক ৮২ বিলিয়ন ডলার
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়াল ৩৪ দশমিক ৮২ বিলিয়ন ডলার

আজ বুধবার (৩ জুন) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন খান জানান, বুধবার বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৪৮২ কোটি ১৮ লাখ ৩০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ১৬ কোটি ছয় লাখ ডলার। যেখানে গত সোমবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল তিন হাজার ৪৭৬ কোটি ৬৯ লাখ ৯০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল তিন হাজার ১০ কোটি ৭৬ লাখ ১০ হাজার ডলার।

এর আগে গত ২০ মে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৪৩৭ কোটি ৬৫ লাখ ৩০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ৯৭১ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ডলার।

গত ১২ মে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৪৩৩ কোটি ৬৭ লাখ ১০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ৯৬৫ কোটি ১৮ লাখ ৬০ হাজার ডলার।

গত ১১ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৪২২ কোটি ৬৩ লাখ ৩০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ৯৫৬ কোটি ৫৬ লাখ ৬০ হাজার ডলার। গত ১০ এপ্রিল এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দুই মাসের (মার্চ ও এপ্রিল) আমদানি বিল পরিশোধ করা হয় ১৫১ কোটি ৪৯ লাখ ৪০ হাজার ডলার। আকুর বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়ায় তিন হাজার ৪১৪ কোটি ২০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় দুই হাজার ৯৪৭ কোটি ৯২ লাখ ৭০ হাজার ডলার।

এর আগে গত ৭ মে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৫৬১ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৯৬ কোটি ৪০ হাজার ডলার।