রবিবার, মে ৩, ২০২৬
রবিবার, মে ৩, ২০২৬
25 C
Dhaka

মরদেহ উদ্ধার করা হল অভিনেত্রী সুভাষিনীর 

0
অভিনেত্রী সুভাষিনী
অভিনেত্রী সুভাষিনী

সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ের নীলঙ্করাই এলাকায় নিজ বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। মৃত্যুকালে মাত্র ৩৬ বছর বয়স হয়েছিল এ অভিনেত্রীর।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন সুভাষিনী। তবে কেন আত্মহত্যা করেছেন, এর কারণ জানতে এরইমধ্যে তদন্ত শুরু করেছে তারা।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কিছুদিন ধরে পারিবারিক সমস্যা চলছিল বলে জানা গেছে সূত্রের বরাত। এ কারণে ভীষণ মানসিক যন্ত্রণায় ছিলেন। চেন্নাইয়ের একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। সেখান থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

শ্রীলঙ্কান বংশোদ্ভূত এ অভিনেত্রীর আগামী ১২ এপ্রিল জন্মদিন ছিল। জীবনের এই বিশেষ দিনের মাত্র কয়েকদিন আগেই নিজেকে শেষ করলেন তিনি। এছাড়া আগামী ২১ এপ্রিল দ্বিতীয় বিয়েবার্ষিকী ছিল তার।

অভিনেত্রী সুভাষিনী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন। সেখানে জীবনের নানা মুহূর্ত তুলে ধরতেন। ইনস্টাগ্রামে চার লাখেরও বেশি ফলোয়ার।

প্রসঙ্গত, সান টিভির জনপ্রিয় শো ‘কয়াল’র মাধ্যমে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় সুভাষিনীর। তার দুর্দান্ত অভিনয় দর্শকের মন ছুঁয়ে যায়। এমনকি তামিল ইন্ডাস্ট্রিতে ব্যাপক পরিচিতিও এনে দেয়। তার অভিনয় দেখে শুরু থেকেই ইন্ডাস্ট্রির অনেকে সম্ভাবনাময় প্রতিভা হিসেবে বর্ণনা করেছিলেন তাকে। কিন্তু হঠাৎ অল্প বয়সে তার এমন আকস্মিক সিদ্ধান্ত শোকস্তব্ধ করেছে সবাইকে।

ট্রাম্পের হুমকি,ইরানের সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে আজ রাতে

0
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে ট্রাম্প এ হুমকি দেন।

ট্রাম্প বলেন, আমি চাই না এটি ঘটুক, কিন্তু এটি সম্ভবত ঘটবে। তবে, এখন যেহেতু আমরা সম্পূর্ণ ও সামগ্রিক শাসনের পরিবর্তন করেছি, যেখানে ভিন্ন, অধিকতর বুদ্ধিমান এবং কম কট্টরপন্থীরা আছে, হয়তো কিছু বিপ্লবী চমৎকার কিছু ঘটতে পারে।

তিনি বলেন, কে জানে? আজ রাতেই আমরা জানতে পারব— বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক মুহূর্ত আসছে। ৪৭ বছরের শোষণ, দুর্নীতি, এবং মৃত্যুর, অবশেষে অবসান হবে। ইরানের জনগণকে ঈশ্বর আশীর্বাদ করুন!

সূত্র: আল–জাজিরা।

 

প্রকাশ হল ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল

0
সরকারি কর্ম কমিশন(পিএসসি)
সরকারি কর্ম কমিশনের (পিএসসি)

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করে। প্রকাশিত ফলাফল অনুযায়ী এবারের লিখিত পরীক্ষায় সব মিলিয়ে মোট ৩ হাজার ৬৩১ জন প্রার্থী সফলভাবে উত্তীর্ণ হতে সক্ষম হয়েছেন।

এদিকে, সরকারি কর্ম কমিশনের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী ৪৭তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে আরও ২০১ জনসহ মোট ৩ হাজার ৬৮৮ জন সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করা হয়। অর্থাৎ এ বিসিএসে পদের চেয়ে কম প্রার্থী নিয়ে মৌখিক পরীক্ষা শুরু করা হবে।

৪৭তম বিসিএসের এই লিখিত পরীক্ষা গত বছরের ২৭ নভেম্বর রাজধানীসহ দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে শুরু হয়েছিল এবং ১৮ ডিসেম্বর শেষ হয়। এর আগে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী দেশের মোট আটটি বিভাগীয় শহরের নির্ধারিত কেন্দ্রে এই লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন।

 

৬৬ কোটি ডলার রেমিট্যান্স দেশে এলো ৬ দিনে 

0
রেমিট্যান্স
রেমিট্যান্স

মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৫১ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

এর আগে গত মার্চে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ।

এ ছাড়া গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

 

জেট ফুয়েলের দাম বাড়ল আবারও 

0

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে বিইআরসির পক্ষ থেকে নতুন এই মূল্যতালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

বিমানে ব্যবহৃত জ্বালানি বা জেট ফুয়েলের দাম আবারও এক দফা বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক এই সংস্থাটি। যা আজ রাত ১২টা বাজার পর থেকেই কার্যকর হবে।

বিইআরসি ঘোষিত নতুন নির্ধারিত দাম অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের বর্তমান দাম ২০২ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ২২৭ টাকা ০৮ পয়সা করা হয়েছে।

অন্যদিকে, কেবল অভ্যন্তরীণ রুটই নয় বরং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ব্যবহৃত জেট ফুয়েলের দামও পাল্লা দিয়ে বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৩২১৬ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৪৮০৬ ডলার নির্ধারণ করা হয়েছে।

 

বাংলাদেশ ব্যাংক একীভূত ব্যাংকগুলোর আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেবে 

0
বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

মঙ্গলবার (৭ এপ্রিল) মতিঝিলে সেনা কল্যাণ ভবনে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে গ্রাহকদের উদ্দেশ্যে ই বার্তা দেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক।

এর আগে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একীভূত ব্যাংকগুলোর আমানতকারীরা বিক্ষোভ করেন।

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত ফেরত পেতে আরও কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানিয়ে শাহরিয়ার সিদ্দিক বলেন, আমানতকারীদের অর্থ ফেরত দিতে একটি নির্দিষ্ট স্কিম প্রণয়ন করা হয়েছে। সেই স্কিম অনুযায়ী ধাপে ধাপে আমানত ফেরত দেওয়ার কার্যক্রম চলছে। এ স্কিম অনুযায়ী আমানতকারীরা প্রথম দিন থেকেই ন্যূনতম দুই লাখ টাকা পর্যন্ত তুলতে পারছেন। পরবর্তী ধাপে প্রতি তিন মাস পরপর এক লাখ টাকা করে তোলা যাবে। এভাবে ধাপে ধাপে সর্বোচ্চ ২১ মাসের মধ্যে পুরো অর্থ উত্তোলনের সুযোগ রাখা হয়েছে।

তিনি জানান, শুধু সাধারণ সঞ্চয়ী বা চলতি হিসাব নয়, এফডিআর (মেয়াদী আমানত) ও ডিপিএসসহ বিভিন্ন ধরনের আমানতের ক্ষেত্রেও অর্থ ফেরতের ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে। যেসব এফডিআর বা ডিপিএস মেয়াদপূর্তির সময়ে পৌঁছাবে, সেগুলো থেকে প্রাথমিকভাবে এক লাখ টাকা উত্তোলন করা যাবে। বাকি অর্থ নতুন করে নির্ধারিত সময় অনুযায়ী নবায়ন করা হবে। প্রতিবার নবায়নের সময় আমানতকারী তাদের মুনাফা তুলে নেওয়ার সুযোগ পাবেন, যদিও মূল অর্থ অপরিবর্তিত থাকবে।

তিনি আরও বলেন, তিন মাস মেয়াদি আমানতের ক্ষেত্রে তিনবার নবায়নের সুযোগ থাকবে। ছয় মাস মেয়াদি আমানতের ক্ষেত্রে দুইবার এবং এক বছর বা দুই বছর মেয়াদি আমানতের ক্ষেত্রেও নির্ধারিত সময় অনুযায়ী পুনর্নবায়নের মাধ্যমে ধাপে ধাপে অর্থ উত্তোলনের সুযোগ থাকবে।

তিনি জানান, সাধারণ উত্তোলন সীমার বাইরে গুরুতর অসুস্থ বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আমানতকারীদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। কিডনি রোগী বা অন্যান্য জটিল রোগে চিকিৎসাধীন ব্যক্তিরা চিকিৎসা ব্যয়ের জন্য তাদের অ্যাকাউন্ট থেকে প্রয়োজন অনুযায়ী সীমাহীন অর্থ তুলতে পারবেন। তবে এক্ষেত্রে চিকিৎসাসংক্রান্ত যথাযথ নথিপত্র জমা হবে।

এছাড়া অন্য যেকোনো অসুস্থতার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের প্রশাসক সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত অনুমোদন দিয়ে অর্থ উত্তোলনের সুযোগ দিতে পারবেন। যদি এর চেয়েও বেশি অর্থ প্রয়োজন হয়, তাহলে সংশ্লিষ্ট শাখার মাধ্যমে আবেদন করলে বাংলাদেশ ব্যাংক বিষয়টি বিবেচনা করে অতিরিক্ত অর্থ ছাড়ের ব্যবস্থা করবে।

তিনি বলেন, যদি কোনো আমানতকারী নির্ধারিত নিয়ম অনুযায়ী অর্থ তুলতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে বা সরাসরি বাংলাদেশ ব্যাংকের কাছে বিষয়টি জানাতে পারবেন।

এ বিষয়ে তিনি বলেন, আমানতকারীদের স্বার্থ রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার এ প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। আমানতকারীরা দীর্ঘদিন ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করেছেন এবং সরকার ও বাংলাদেশ ব্যাংক তাদের অর্থ ফেরত নিশ্চিত করতে কাজ করছে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনার জন্য নতুন ব্যবস্থাপনা গঠনের প্রক্রিয়াও চলছে বলে জানিয়ে তিনি বলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের জন্য ইতোমধ্যে নতুন করে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আবেদনপত্র সংগ্রহ করে সেগুলো যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া চলছে। সরকারের অনুমোদন শেষে বাংলাদেশ ব্যাংক শিগগিরই তা অনুমোদন দেবে। একইভাবে ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে এবং সেটিও দ্রুত সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

শাহরিয়ার সিদ্দিক বলেন, পাঁচ ইসলামী ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হওয়ায় এখন মানবসম্পদ, শাখা এবং প্রযুক্তিগত ব্যবস্থার সমন্বয় (ইন্টিগ্রেশন) করা হচ্ছে। অনেক এলাকায় একই স্থানে একাধিক ব্যাংকের শাখা রয়েছে। সেগুলোকে ধাপে ধাপে একীভূত করে একটি কার্যকর শাখায় রূপান্তর করা হবে, যাতে পরিচালন ব্যয় কমে এবং দক্ষতা বাড়ে। এছাড়া পাঁচ ব্যাংকের আলাদা আলাদা হেড অফিসের প্রয়োজন নেই। যেসব প্রধান কার্যালয় ভাড়া করা ভবনে পরিচালিত হচ্ছিল, সেগুলো ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হচ্ছে।

এছাড়া পাঁচটি ব্যাংকে বর্তমানে পাঁচ ধরনের কোর ব্যাংকিং সফটওয়্যার ব্যবহৃত হচ্ছে। এসব সফটওয়্যারকে একীভূত করে একটি সমন্বিত প্রযুক্তি প্ল্যাটফর্মে আনার জন্য বিশেষজ্ঞরা কাজ করছে বলেও জানান তিনি।

শাহরিয়ার সিদ্দিক বলেন, সরকার ও বাংলাদেশ ব্যাংক চাইছে সম্মিলিত ইসলামী ব্যাংককে একটি দক্ষ, লাভজনক এবং টেকসই ব্যাংকে পরিণত করতে। এজন্য সব ধরনের প্রশাসনিক ও কাঠামোগত সংস্কারের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

 

বিদ্যুৎ বিল কমানোর সহজ ৫টি উপায়

0
বিদ্যুৎ বিল কমানোর উপায়
বিদ্যুৎ বিল কমানোর উপায়

গ্রীষ্মকালে ফ্যান ও এয়ার কন্ডিশনার (এসি) প্রায় সারাক্ষণ চালু থাকায় বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ফলে মাস শেষে বাড়তি বিলের চাপ পড়ে। তবে সচেতনভাবে কিছু পদক্ষেপ নিলে সহজেই বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব।

  • এসি ব্যবহারে সচেতনতা

এসি ব্যবহার করলে তাপমাত্রা ১৮ ডিগ্রির পরিবর্তে ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসে সেট করা উচিত। মাত্র ১ ডিগ্রি তাপমাত্রা বাড়ালেই প্রায় ৬ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। এসি চালানোর সময় সঙ্গে ফ্যান ব্যবহার করলে ঘর দ্রুত ঠান্ডা হয়, ফলে এসির ওপর চাপ কম পড়ে। সিলিং ফ্যান কম গতিতে চালালে ঠান্ডা বাতাস পুরো ঘরে সমানভাবে ছড়িয়ে পড়ে। এ ছাড়া প্রতি ১৫ দিন অন্তর এসির এয়ার ফিল্টার পরিষ্কার করা জরুরি। ফিল্টার ময়লা থাকলে মোটরের ওপর চাপ বাড়ে এবং বিদ্যুৎ খরচও বেড়ে যায়।

  • প্রাকৃতিক উপায়ে ঘর ঠান্ডা রাখুন

অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার ছাড়াই ঘর ঠান্ডা রাখতে প্রাকৃতিক পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। দিনের বেলা বিশেষ করে দুপুরের সময় রোদ প্রবেশ করে এমন জানালায় পর্দা টেনে রাখলে ঘরের তাপমাত্রা কম থাকে। এক্ষেত্রে গাঢ় রঙের পর্দা বা ব্লাইন্ড ব্যবহার করলে আরও ভালো ফল পাওয়া যায়।

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভারী পর্দা ব্যবহার করলে সরাসরি সূর্যের আলো প্রবেশ করতে পারে না। সন্ধ্যার পর জানালা খুলে দিলে বাইরের ঠান্ডা বাতাস ঘরে প্রবেশ করে, ফলে রাতে এসি ব্যবহারের প্রয়োজন কমে যেতে পারে। যারা ভবনের উপরের তলায় থাকেন, তারা ছাদে সাদা প্রতিফলক রং ব্যবহার করলে ঘরের ভেতরের তাপমাত্রা কম রাখতে পারেন। আবার যদি আলো প্রয়োজন হয়, তাহলে পর্দা খোলা রাখতে পারেন। এতে বাতি ব্যবহারের প্রয়োজন হবে না।

  • অপ্রয়োজনীয় ইলেকট্রিক যন্ত্রপাতির প্লাগ খুলে রাখুন

অনেক ইলেকট্রনিক ডিভাইস রয়েছে, যা রিমোট দিয়ে বন্ধ করলেও বিদ্যুৎ খরচ করতে থাকে। টিভি, ল্যাপটপ চার্জার এবং মাইক্রোওয়েভের মতো অ্যাপ্লায়েন্সগুলো প্রায়শই স্ট্যান্ডবাই মোডেও বিদ্যুৎ খরচ করে। অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ এড়াতে এসব ডিভাইস ব্যবহার শেষ হতেই ডিভাইসগুলোর প্লাগ খুলে রাখুন।

  • ফ্রিজ ব্যবহারে সতর্কতা

ফ্রিজের অবস্থান এবং কীভাবে ব্যবহার করা হচ্ছে—এটিও বিদ্যুৎ খরচে প্রভাব ফেলে। ফ্রিজ দেয়াল থেকে অন্তত ছয় ইঞ্চি দূরে রাখা উচিত, যেন তাপ সহজে বের হতে পারে। শীতকালীন মোড থেকে গ্রীষ্মকালীন মোডে সেটিং পরিবর্তন করলে বিদ্যুৎ সাশ্রয় হয়। পাশাপাশি বারবার ফ্রিজ খোলা এড়িয়ে চলা উচিত। ফ্রিজ ব্যবহারের ক্ষেত্রে বারবার ফ্রিজ খোলা যাবে না।

গরম খাবার সরাসরি ফ্রিজে রাখা যাবে না, কারণ এতে ফ্রিজকে বেশি শক্তি খরচ করতে হয়। ফলে স্বাভাবিকভাবেই বিদ্যুৎ বেশি খরচ হয়।

  • এলইডি বাতির ব্যবহার

প্রচলিত ফিলামেন্ট বাল্ব ও টিউবলাইট বেশি বিদ্যুৎ খরচ করে। এর পরিবর্তে এলইডি বাতি ব্যবহার করলে কম বিদ্যুতে বেশি আলো পাওয়া যায়। ফলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি দীর্ঘমেয়াদে খরচও কমে।

২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১১ জনের 

0
হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১১ জনের 
হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১১ জনের 

মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২৩৬ জন। আর ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে নয় হাজার ৮৮৩ জনে।

একই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা ২২৪ জন। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা এক হাজার ৩৯৮ জন।

ইরানের অবকাঠামোতে হামলার হুমকি ‘যুদ্ধাপরাধ’ হতে পারে: ইউরোপীয় কাউন্সিল
১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ছয় হাজার ৮৮৩ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন চার হাজার ৬৩৫ জন।

মৃত্যুর হিসাবে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি ছয় জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। জেলা হিসাবেও ঢাকাতেই সর্বোচ্চ ছয় জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ১ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ২১ জনের।

হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে আরও তিনজনের মৃত্যু
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ১০ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ১২৮ জনে।

রিমান্ড ও জামিন নামঞ্জুর করে শিরীন শারমিকে কারাগারে পাঠানোর নির্দেশ

0
শিরীন শারমিন চৌধুরী
শিরীন শারমিন চৌধুরী

মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ আদেশ করেন। এর আগে এ মামলায় তার দুদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোহসীন উদ্দীন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মোকছেদুল হাসান মন্ডল রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

আদালত উভয়পক্ষের আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন রিমান্ড আবেদনে ডিবির পক্ষ থেকে বলা হয়, মামলার পলাতক আসামিদের অবস্থান জানা, গ্রেফতার ও প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের জন্য আসামিকে দুদিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে আটক করা হয়। পরে লালবাগ থানার ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলে পুলিশ।

দুপুর ১টা ৫৫ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শিরীন শারমিন চৌধুরীকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। এসময় আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এর আগে শিরীন শারমিন চৌধুরীকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

রিমান্ড আবেদনে ডিবি জানিয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে লালবাগের আজিমপুর সরকারি কলোনি এলাকায় নিরস্ত্র ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল করছিল। এসময় আন্দোলন দমনের উদ্দেশে পুলিশ ও অজ্ঞাতনামা আওয়ামী লীগের সন্ত্রাসীরা আন্দোলনকারীদের ওপর দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ করেন। এ ঘটনায় আন্দোলনকারী আশরাফুল ফাহিমের বাম চোখ, মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় গুলি লাগে। এ ঘটনায় ২০২৫ সালের ১৭ জুলাই লালবাগ থানায় মামলা করেন ফাহিম।

মামলায় বাদীর অভিযোগ, আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিপ্লব বড়ুয়া, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের পরিকল্পনা ও নির্দেশে পুলিশ সদস্য এবং অজ্ঞাতনামা ব্যক্তিরা আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ করেন। এ মামলায় শিরীন শারমীন চৌধুরী ৩ নম্বর আসামি।

 

ভূমিকম্প অনুভূত হল আবার 

0
দেশে আবার ভূমিকম্প অনুভূত
দেশে আবার ভূমিকম্প অনুভূত

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ঢাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে এই কম্পন বাংলাদেশের সিলেট ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকায়ও টের পাওয়া গেছে।

বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে এ ভূকম্পন শুরু হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শিলচর শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

শিলচর ছাড়াও ভারতের আসামের বিভিন্ন স্থান ও বাংলাদেশের সিলেট, মৌলভীবাজারসহ সীমান্তবর্তী এলাকায় এই কম্পন অনুভূত হয়। হঠাৎ কম্পনে সীমান্ত সংলগ্ন এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।