রবিবার, মে ৩, ২০২৬
রবিবার, মে ৩, ২০২৬
26 C
Dhaka
Homeবিনোদনঅভিনেত্রী তানজিকা আমিন জানালেন সংসার ভাঙ্গার কারণ

অভিনেত্রী তানজিকা আমিন জানালেন সংসার ভাঙ্গার কারণ

প্রকাশ: মে ৩, ২০২৬ ৮:০৭

অভিনয় ও গ্ল্যামারে নতুন করে দ্যুতি ছড়াচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। ছোটপর্দা ও বড়পর্দার পাশাপাশি উপস্থাপনা―সব মাধ্যমেই সরব হয়ে উঠেছেন তিনি। তবে ২০২৩ সালে নির্মাতা আশফাক নিপুনের পরিচালনায় ‘মহানগর টু’ ওয়েব সিরিজে মিতু চরিত্রে অভিনয় করে বিশেষভাবে দর্শকমহলে প্রশংসিত হন এ অভিনেত্রী।

বর্তমানে একজন অভিনয়শিল্পী হিসেবে দারুণ সময় পার করছেন তিনি। অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও মাঝে কিছুদিন আলোচনায় ছিলেন। ২০১১ সালে স্থপতি এনামুল করিম নির্ঝরকে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের মাত্র দু’বছরের মধ্যেই ভেঙে যায় সেই সংসার। তারপর এক দীর্ঘ অন্ধকার সময় পার করতে হয়েছিল বলে সম্প্রতি গণমাধ্যমে জানিয়েছেন তানজিকা আমিন।

এ অভিনেত্রীর সংসার কেন ভেঙেছিল? কী ত্রুটি ছিল? সেসব প্রশ্নের জবাবে তিনি বলেন, দু’জন ভালো মানুষ একসঙ্গে ভালো ছিলাম না। অবশ্যই নির্ঝর ভীষণ ভালো মানুষ। সে এখন অন্য জায়গায় সুন্দরভাবে সংসার করছে। আমি এখন যেখানে আছি, সেখানে সুন্দরভাবে সংসার করছি। শুধু আমাদের একসঙ্গে সংসারটি হয়ে ওঠেনি।

স্থপতি এনামুল করিম নির্ঝরের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ সময় একা ছিলেন তানজিকা আমিন। ২০২৪ সালের ৬ ডিসেম্বর পারিবারিক আয়োজনে ফের বিয়েবন্ধনে আবদ্ধ হন তারা। দাম্পত্য জীবনে এখন সুন্দর সময় পার করছেন।

উল্লেখ্য, আসন্ন ঈদুল আজহায় ছোটপর্দায় একটি টিভি নাটকে দেখা যাবে তানজিকা আমিনকে। সাগর জাহানের পরিচালনায় ‘অবুঝ চোখ’ নাটকে অভিনয় করছেন তিনি। পাশাপাশি বিভিন্ন রান্নাবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক হিসেবেও পর্দায় আসছেন এ অভিনয়শিল্পী।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর