বুধবার, আগস্ট ১২, ২০২৬
বুধবার, আগস্ট ১২, ২০২৬
33.8 C
Dhaka

৩০ জানুয়ারি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন

0
সংসদ ভবন
সংসদ ভবন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ এই অধিবেশন আহ্বান করেছেন। সোমবার (১৫ জানুয়ারি) জাতীয় সংসদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম সই করা এ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩০ জানুয়ারি বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে ২২২ টি আসন পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ।

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা পায় ৬২টি আসনে। জাতীয় পার্টি জিতেছে ১১টি আসনে। আর ওয়াকার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশ কল্যাণ পার্টি জিতেছে একটি করে আসন।

গত ১১ জানুয়ারি টানা চতুর্থবার ও মোট পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই দিন নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন। মন্ত্রিসভার নতুন ৩৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী এরই মধ্যে নিজেদের মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বুঝে নিয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে শুভেচ্ছা জানালো বিজয় রাকিন সিটি

0
নিজস্ব প্রতিবেদক | জনতা মেইল
নিজস্ব প্রতিবেদক | জনতা মেইল

সভাপতি মো মোর্শেদুল আলমের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনরায় নবনিযুক্ত মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পুনরায় নবনিযুক্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হককে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

শনিবার (১৩ জানুয়ারি) সোসাইটির সহসভাপতি প্রকৌশলী এ টি এম খালেদুজ্জামান, সোসাইটির যুগ্ম সম্পাদক প্রকৌশলী খায়রুল বাশার, সোসাইটির কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন লাভলু ও সাহিদ হোসেন এবং সোসাইটির সেবা ও নিরাপত্তা বিভাগের সম্মানিত সিইও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হকসহ অর্ধশতাধিক বিজয় রাকিন সিটির ফ্ল্যাট মালিক বাসিন্দাগণ এ সময় উপস্থিত ছিলেন।

 

২৮৫ প্রতিবন্ধীকে নিয়োগ দিতে নির্দেশ দিলো হাইকোর্ট

0
অনালাইন ডেস্ক । জনতা মেইল
অনালাইন ডেস্ক । জনতা মেইল

রায়ের পরে এক প্রতিক্রিয়ায় আইনজীবী সিদ্দিক উল্যাহ মিয়া বলেন, এ রায়ের মাধ্যমে মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আদালত বলেছেন রায় পাওয়া ৩ মাসের মধ্যে এই ২৮৫ জনকে নিয়োগ দিতে। এই রায় একটি যুগান্তকারী রায়। এই রায় একটি নজির হয়ে থাকবে।

২০২২ সালের ১৭ জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবন্ধী কোটায় বিভিন্ন উপজেলায় ১১৪ সহকারী শিক্ষক পদ সংরক্ষণের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে প্রতিবন্ধী কোটায় কেন তাদের নিয়োগ দেওয়া হবে না- তা জানতে রুল জারি করেন আদালত। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

১১৪ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটার ভিত্তিতে নিয়োগের নির্দেশনা চেয়ে রিটটি করেন আইনজীবী ছিদ্দিক উল্লাহ। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষে বিনা পারিশ্রমিকে মামলাটি পরিচালনা করছেন। একই বিষয়ে পরে ১৭১ জন পৃথক আরও তিনটি রিট করেন। রিটের শুনানি নিয়ে রুল জারি করা হয়।

রিটে সম্প্রতি ৩৭ হাজার ৫৭৪ জনকে নিয়োগে প্রতিবন্ধী কোটা থেকে নিয়োগ না দেওয়ার বৈধতাকে চ্যালেঞ্জ করা হয়। সেখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে বিবাদী করা হয়।

মো. মাহাবুব শেখ, মো. আবু জাহিদ, ফাহিম মোহাম্মদ জাহাঙ্গীর, পার্থ প্রতীম, শাজাহান শেখ, মো. মনোয়ার হোসেন, মো. আজিজুল ইসলাম, বৃষ্টি রানি রায়, মো. সাজ্জাদ হোসেন সাজু ও মো. নূর আলমসহ বিভিন্ন জেলার মোট ২৪৫ প্রতিবন্ধী প্রার্থী হাইকোর্টে রিট করেন।

রোজা না আসতেই খেজুরের দামে আগুন

0
অনালাইন ডেস্ক । জনতা মেইল
অনালাইন ডেস্ক । জনতা মেইল

দ্বিগুণ দামেও পণ্যটি মিলছে না বেশিরভাগ দোকানে। ক্রেতারা বলছেন, মাত্রাতিরিক্ত বেড়েছে খেজুরের দাম। খেজুরের এই দাম ভোগাবে রমজান মাস জুড়েই। অস্বাভাবিক এ দাম বৃদ্ধির জন্য খেজুর আমদানিকারকদের দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। তারা বলছেন, পাইকারি পর্যায়ে দাম বাড়ায় এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। এতে কমে গেছে বেচাবিক্রি। তবে এই অভিযোগ মানতে নারাজ আমদানিকারকরা। তারা বলছেন, ফলমূলকে বিলাসী পণ্যে অন্তর্ভুক্ত করায় খেজুরেও উচ্চ শুল্ক বসানো হয়েছে। এ কারণে আমদানি হচ্ছে চাহিদার তুলনায় নামেমাত্র। বাজারের সবচেয়ে কম দামি খেজুর হিসেবে পরিচিত জিহাদি ও দাবাস বিক্রি হচ্ছে ২৪০থেকে সাড়ে ৪০০ টাকায়। বছরের ব্যবধানে দাম বেড়েছে ১৪০ থেকে ১৫০ টাকা। জিহাদি বা দাবাস নয়, সব খেজুরের দামই বেড়েছে। বাজার ঘুরে দেখা যায়, আজওয়া খেজুর প্রতি কেজি ৯০০ টাকা, বরই খেজুর ৪০০, মরিয়ম খেজুর ৯০০ ও মেডজুল খেজুর বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ টাকায়।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২২ সালেও চট্টগ্রামের ফলমণ্ডির পাইকারি বাজারে পাঁচ কেজি ওজনের ‘মরিয়ম খেজুর’ বিক্রি হয়েছিল তিন হাজার টাকায়। পরের বছর ২০২৩ সালে সেই খেজুর বিক্রি হয় সাড়ে ৩ হাজার টাকায়।
খোজ নিয়ে জানা গেছে, দেশে খেজুরের বার্ষিক চাহিদা প্রায় ১ লাখ টন। এর মধ্যে শুধু রমজানেই দরকার হয় ৫০ থেকে ৬০ হাজার টন। চট্টগ্রাম সমুদ্রবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপ-পরিচালকর ড. মোহাম্মদ শাহ আলম বলেন, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা হয়েছে ১ লাখ ৯ হাজার ৩৮ টন খেজুর। ২০২২-২৩ অর্থবছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ৩৩ হাজার ৭৩ টন খেজুর আমদানি করা হয়েছে। এর আগের ২০২১-২২ অর্থবছরে ৯১ হাজার ৯০৪ টন ও ২০২০-২১ অর্থবছরে ৬২ হাজার ২৭৪ টন খেজুর আমদানি করা হয়।

তিনি বলেন, ‘পর্যাপ্ত খেজুর আমদানি হয়েছে। যেসব খেজুর আমদানি করা হয়েছে সেগুলো খালাসের আগে আমরা যাচাই-বাছাই করেছি। নষ্ট, পচা খেজুর এবার আমদানি করা হয়নি।’

চট্টগ্রামের খেজুর আমদানিকারক প্রতিষ্ঠান এস কে ট্রেডার্সের মালিক মোহাম্মদ শফিউল আজম টিপু বলেন, ‘ডলার সংকট, জাহাজ ভাড়া বৃদ্ধিসহ আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় খেজুরের দাম বেড়েছে। তবে পর্যাপ্ত খেজুর এবার আমদানি হয়েছে। সংকট হবে না।’

চট্টগ্রামের বিআরটিসি ফলমণ্ডিতে অবস্থিত ‘অ্যারাবিয়ান ডেটস সুপার শপের’ মালিক শহিদুল আলম বলেন, ‘দেশে অন্তত ২০ থেকে ৩০ ধরনের খেজুর আমদানি করা হয়। আমরা আমদানিকারকদের কাছ থেকে কিনে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করি। প্রতি পাঁচ কেজি প্যাকে ২০ টাকা থেকে ৩০ টাকা এবং ১০ কেজি প্যাকে ৪০ থেকে ৫০ টাকা বেশিতে আমরা খেজুর বিক্রি করে থাকি। খুচরা ব্যবসায়ীরা কেজিপ্রতি মানভেদে ২০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত বাড়িয়ে বিক্রি করেন।’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান বলেন, ‘খেজুরের দাম বেশি নেওয়া হচ্ছে, বিষয়টি আমরাও শুনেছি। ইতোমধ্যে কয়েকটি পাইকারি ও খুচরা প্রতিষ্ঠানে গিয়ে বিষয়টি যাচাই করেছি। দেখা গেছে, গত বছরের তুলনায় এবার খেজুরের দাম কিছুটা বেশি। পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন তাদের কেনা বেশি পড়ছে। পাইকারি ব্যবসায়ীরা বলেছেন আমদানিকারকদের কাছ থেকে তারা বেশি দামে খেজুর কিনেছে। তবে এখন পর্যন্ত আমদানিকারকদের কাছ থেকে বিষয়টি যাচাই করা হয়নি। খেজুরের দাম কেন বাড়ছে তা আমরা তদারকি করছি।’

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এসএম নাজের হোসাইন বলেন, ‘ডলার সংকটে খেজুরের দাম বেড়েছে বলাটাও একটা অজুহাত। বিগত বছরে যে পরিমাণ খেজুর আমদানি করা হয়েছিল তা আরও দুই বছর চলবে, যা এখনও মজুত আছে। তেল, চিনিসহ অন্যান্য পণ্য ডলার সংকটের কথা বলে দাম বাড়িয়ে বিক্রি করছে। খেজুর আমদানিকারকরাও এই অজুহাত দিয়ে বাড়তি দামে বিক্রি করছে। তারা যে সংকটের কথা বলে, বাস্তবে সে রকম সংকট নেই। বাজার মনিটরিং না থাকায় যে যার মতো দাম বাড়িয়ে বিক্রি করছে।

 

১৫ মার্চের মধ্যে ভারতকে সব সেনা সরাতে বলল মালদ্বীপ

0
অনালাইন ডেস্ক । জনতা মেইল
অনালাইন ডেস্ক । জনতা মেইল

গতকাল শনিবার চীন সফর শেষে দেশে ফেরার পরপরই এ নির্দেশ দিলেন তিনি। প্রেসিডেন্টের কার্যালয়ের পাবলিক পলিসি সেক্রেটারি আবদুল্লাহ নাজিম ইব্রাহিম বলেন, ভারতীয় সেনা কর্মকর্তারা মালদ্বীপে অবস্থান করতে পারবেন না। প্রেসিডেন্ট মুইজ্জু ও তাঁর প্রশাসনের নীতি এটাই। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে মালদ্বীপে ৮৮ জন ভারতীয় সেনা কর্মকর্তা রয়েছেন।

ভারতীয় সেনা প্রত্যাহার নিয়ে আজ রোববার ভারত ও মালদ্বীপের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক হয়। মালেতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে মালদ্বীপে ভারতীয় হাইকমিশনার মুনু মাহাওয়ার উপস্থিত ছিলেন। নাজিম বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এর বিষয়বস্তু ছিল ১৫ মার্চের মধ্যে সেনা প্রত্যাহার বিষয়ে ভারতকে অনুরোধ জানানো। এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি গত সেপ্টেম্বরে মুইজ্জুর প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রতিশ্রুতি ছিল। নির্বাচনের জয়ের পর গত সপ্তাহে পাঁচ দিনের চীন সফর শুরু করেন মুইজ্জু

ডিসিসিআই সভাপতি বলেন, রাজস্ব আহরণ বৃদ্ধিতে অটোমেশনের বিকল্প নেই

0
অনালাইন ডেস্ক । জনতা মেইল
অনালাইন ডেস্ক । জনতা মেইল

কর্মশালার সূচনা বক্তব্যে ঢাকা চেম্বার সভাপতি আশরাফ আহমেদ বলেন, দেশের মোট জনগোষ্ঠীর অনুপাতে করদাতার হার অত্যন্ত কম। ১৭ কোটি মানুষের দেশে মাত্র ৪০ লাখ মানুষ কর দেন, যা মোটেও কাম্য নয় এবং কর প্রদানের এই নিম্নহার বিদ্যমান করদাতাদের ওপর বাড়তি চাপ তৈরি করে। এ ছাড়া করদাতাদের এ স্বল্প হার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাকে শ্লথ করছে।

ডিসিসিআই সভাপতি বলেন, বিদ্যমান রাজস্ব প্রদান প্রক্রিয়া সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনা সম্ভব হলে ব্যবসায়ীদের পাশাপাশি ব্যক্তিশ্রেণির করদাতাদের হয়রানি কমবে, সেই সঙ্গে সম্ভাবনাময় নতুন করদাতাদের এ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে করজাল আরও সম্প্রসারিত হবে। তিনি বলেন, এই কর্মশালা ‘আয়কর আইন, ২০২৩’ বিষয়ে অংশগ্রহণকারীদের সম্যক ধারণা দেবে। এতে উদ্যোক্তারা করপোরেট কর দিতে আরও উৎসাহিত হবেন।

‘আয়কর আইন, ২০২৩’-এর ১৬৩(২)(খ) ধারা অনুযায়ী কর্তন বা সংগৃহীত উৎসে করকে ন্যূনতম কর হিসেবে বিবেচনার বিধান রয়ে গেছে, যার কারণে প্রকৃতপক্ষে করপোরেট করহার বেড়ে যাচ্ছে বলে মত প্রকাশ করেন ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যুগ্ম কমিশনার (কর অঞ্চল-১৫) ওয়াকিল আহমেদ বলেন, ২০২৩ সালে প্রায় চার লাখের বেশি করদাতা ই-টিন সার্ভিস ব্যবহারের মাধ্যমে কর দিয়েছেন, বিগত বছর এর সংখ্যা ছিল ২ লাখ ৫০ হাজার। এতে বোঝা যায়, অটোমেশন প্রক্রিয়া করবান্ধব পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এনবিআরের যুগ্ম কমিশনার (কর অঞ্চল-৪) মুরাদ আহমেদ ব্যবসায়ীদের ই-টিডিএস ব্যবস্থা আরও বেশি হারে ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানান।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআইয়ের কাস্টমস, ভ্যাট অ্যান্ড ট্যাক্সেশন স্ট্যান্ডিং কমিটির উপদেষ্টা স্নেহাশীষ বড়ুয়া।

কর্মশালায় এনবিআরের দ্বিতীয় সচিব (ট্যাক্স এডুকেশন) বাপন চন্দ্র দাস বক্তব্য দেন, এ সময় ঢাকা চেম্বারের পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা চেম্বারের সদস্যভুক্ত প্রতিষ্ঠানের প্রায় ৭০ জন প্রতিনিধি কর্মশালায় অংশগ্রহণ করেন।

 ঢাকায় জরুরি অবতরণ করল ভারতীয় বিমান

0
অনালাইন ডেস্ক । জনতা মেইল
অনালাইন ডেস্ক । জনতা মেইল

শনিবার (১৩ জানুয়ারি) ভারতীয় সময় ভোর ৪টার দিকে ১৭৮ যাত্রী নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

বাংলাদেশে অবতরণের পর থেকে যাত্রীদের উড়োজাহাজের ভেতরেই থাকতে হয়। কারণ, পাসপোর্ট ছাড়াই ওই যাত্রীদের আন্তর্জাতিক সীমানা অতিক্রম করতে হয়েছে। যাত্রীরা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে কয়েক ঘণ্টা আটকে থাকার বিষয়টি জানাতে থাকেন। তাদেরই একজন মুম্বাই যুব কংগ্রেসের সাবেক প্রধান সুরজ সিং ঠাকুর। তিনি গুয়াহাটিতে যাচ্ছিলেন ইম্ফলে কংগ্রেসের ভারত জড়ো ন্যায় যাত্রায় যোগ দিতে।

এক্সে দেওয়া এক পোস্টে সুরজ সিং লিখেছন, ‘ইনডিগোর ৬ই ৫৩১৯ ফ্লাইটে করে মুম্বাই থেকে গুয়াহাটিতে যাচ্ছিলাম। কিন্তু ঘন কুয়াশার কারণে ফ্লাইটটি গুয়াহাটিতে অবতরণ করতে পারেনি। এর পরিবর্তে এটি ঢাকায় অবতরণ করে। এখন সব যাত্রী তাদের পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে অবস্থান করছেন। আমরা উড়োজাহাজের ভেতরেই বসে আছি।’

এক বিবৃতিতে ইন্ডিগো এয়ারলাইন্সের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের উড়োজাহাজটি মুম্বাই থেকে গুয়াহাটি পৌঁছেছিল ঠিকই, কিন্তু প্রবাল কুয়াশার কারণে গুয়াহাটি বিমানবন্দরের রানওয়ে এলাকা দৃশ্যমান না হওয়ায় প্লেনটি ঘুরে ঢাকার উদ্দেশে রওনা হয় এবং হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

ফ্লাইটটি তিন ঘণ্টা দেরি করে রাত ১১টা ২০ মিনিটের দিকে মুম্বাই থেকে গুয়াহাটির উদ্দেশে রওনা করে। ১২ ঘণ্টা পর সেটি গন্তব্যে পৌঁছেছে।

 

বঙ্গন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন

0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর দুই দিনের সফরে গোপালগঞ্জে পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান শেখ হাসিনা।

প্রথমেই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর নতুন মন্ত্রীসভার সদস্যদের নিয়ে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাতে অংশ নেন। এসময় তার সঙ্গে বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানাসহ মন্ত্রীসভার সকল সদস্য, আওয়ামী লীগের সংসদ সদস্যরা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধে উপস্থিত পরিবারের সদস্য ও টৃঙ্গিপাড়ায় তার বাড়ির প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন।

বঙ্গবন্ধুর সমাধি থেকে তিনি টুঙ্গিপাড়া আওয়ামী লীগ কার্যালয় আয়োজিত এক কর্মীসভায় বক্তব্য দেবেন। এরপর আগামীকাল রোববার (১৪ জানুয়ারি) কোটালীপাড়ায় কর্মীসভায় বক্তব্য দেবেন।

এর আগে সকাল সোয়া ৯টার দিকে নিজের সরকারি বাসভবন গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন শেখ হাসিনা। সকাল দশটার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর পদ্মাসেতু অতিক্রম করে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে সাজ সাজ রব। বিভিন্ন ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো গোপালগঞ্জ জেলা। স্থানীয় নেতাকর্মীরাও অধীর আগ্রহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাত পেতে মুখিয়ে আছেন।

সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই দিনের সফরে নিজের নির্বাচনি এলাকা গোপালগঞ্জে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ৭ জানুয়ারির নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২২২টিতে জিতে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ।

গোপালগঞ্জের পথে প্রধানমন্ত্রী

0

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বিকালে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তিনি টুঙ্গিপাড়ার নিজ বাসভবনে রাত্রী যাপন করবেন।

পরদিন রোববার বিকালে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্সীসহ জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। শুভেচ্ছা বিনিময় শেষে ওই দিন তিনি সড়কপথে ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলার বিভিন্ন সড়কে স্থাপন করা হয়েছে তোরণ। সড়কের দুপাশ দিয়ে টানানো হয়েছে রঙ-বেরঙের পতাকা।

ময়মনসিংহ-৩ : স্থগিত কেন্দ্রের ভোট শনিবার

0

ময়মনসিংহ -৩ (গৌরীপুর) আসনের স্থগিত হওয়া ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচন শনিবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

গত ৭ জানুয়ারি ব্যালট ছিনতাইয়ের কারণে ওই কেন্দ্রের ভোট বাতিল এবং স্থগিত রাখা হয় গৌরীপুর আসনের ফলাফল।

রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, ৭ জানুয়ারি ভোট চলাকালীন ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তরা ব্যালট ছিনিয়ে নেয়া ভোট বাতিল হয়। এ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি পেয়েছেন ৫৩ হাজার ১৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। নৌকার প্রার্থী ৯৮৫ ভোটে এগিয়ে আছেন। বাতিল হওয়া কেন্দ্রের মোট ভোট ৩ হাজার ৩২টি। যে কারণে ফলাফল ঘোষণা করা হয়নি।

এর আগে ভালুকাপুর কেন্দ্রে ব্যালট ছিনিয়ে নেয়ার ঘটনায় সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন কাদের রুবেলসহ ১৫৪ জনের নামে মামলা করেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নরোত্তম চন্দ্র রায়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম বলেন, আগামীকাল শনিবার ওই স্থগিত কেন্দ্রের ভোট গ্রহণ করা হবে। এ উপলক্ষে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। কেন্দ্রে লাগানো হয়েছে ১২টি সিসি ক্যামেরা। স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম রয়েছে ৩টি করে।

এছাড়াও র‌্যাব, ডিবি, এপিবিএন ও বিজিবি মোতায়েন রয়েছে। এই কেন্দ্রে ভোট নিতে ১ জন প্রিজাইডিং, ৭ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ১৪ জন পোলিং অফিসার ময়মনসিংহ থেকে নিয়োগ দেয়া হয়েছে।