বুধবার, আগস্ট ১২, ২০২৬
বুধবার, আগস্ট ১২, ২০২৬
33.8 C
Dhaka

সংসদ নির্বাচনে ২৪১ আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি: টিআইবি

0

দ্বাদশ সংসদ নির্বাচনে ২৪১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি দাবি করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলছে, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক দেখাতে নিজ দলীয় স্বতন্ত্র প্রার্থী দিয়ে নির্বাচন করলেও বেশিরভাগ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে ধানমন্ডির মাইডাস সেন্টারে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য জানায় সংস্থাটি।

টিআইবি জানিয়েছে, দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ ও অন্তর্ভুক্তিমূলক হয়নি। ভোটের দিন সারাদেশে অধিকাংশ কেন্দ্রে আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থী ছাড়া অন্য দলের প্রার্থীদের পোলিং এজেন্ট ছিল না। প্রতিপক্ষের প্রার্থীদের এজেন্টদের হুমকির মাধ্যমে কেন্দ্রে প্রবেশ করা থেকে বিরত রাখা হয়।

৭ জানুয়ারির ভোটের দিন শেষ ঘণ্টায় ১৫ শতাংশের বেশি ভোট পড়ার বিষয়টি বিতর্কের জন্ম দিয়েছে বলে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিবেদিত নাগরিক সমাজ সংস্থাটির প্রতিবেদন প্রকাশের অনুষ্ঠানে জানানো হয়েছে।

টিআইবি জানায়, নির্বাচনে শেষের এক ঘণ্টায় ১৫.৪৩ শতাংশ ভোটসহ মোট ৪১.৮ শতাংশ ভোট পড়া বিতর্কের জন্ম দিয়েছে। অন্যদিকে বিএনপিসহ ১৫টি নিবন্ধিত দলের অনুপস্থিতি ও তাদের নির্বাচন বর্জনের কারণে বেশিরভাগ আসনেই প্রতিদ্বন্দ্বিতা হয়নি। অন্তত ২৪১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি।

মুদ্রানীতি ঘোষণা আজ

0

নতুন মুদ্রানীতি আজ বুধবার ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। বুধবার বিকেল ৩টায় জানুয়ারি-জুন মেয়াদের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

এবারের মুদ্রানীতির অন্যতম লক্ষ্য হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। বাংলাদেশ ব্যাংক বছরে দুবার মুদ্রানীতি ঘোষণার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষার চেষ্টা করে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় চলতি সপ্তাহের শুরুতেই মুদ্রানীতির খসড়া অনুমোদন হয়েছে। ডলার সংকট, উচ্চ মূল্যস্ফীতির সময় এই মুদ্রানীতি ঘোষণা করা হচ্ছে। এবারও নীতি সুদ হার আরও বাড়িয়ে টাকাকে আরও দামি করার পরিকল্পনা রয়েছে, যাতে সুদহার বেড়ে মূল্যস্ফীতি কমে আসে।

অন্যসব নীতি আগের মতোই চলবে। ডলার সংকট সহনীয় পর্যায়ে না আসায় বৈদেশিক মুদ্রার দর বাজারের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে না এবারের মুদ্রানীতিতে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্দেশিত ‘ক্রলিং পেগ’পদ্ধতিতে ডলারের বাজার নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন গভর্নর। দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এখন বাংলাদেশ ব্যাংকের অন্যতম প্রধান কাজ।

ফেরি রজনীগন্ধা ডুবি : ১০ জনকে জীবিত উদ্ধার

0

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রজনীগন্ধা নামে ডুবে যাওয়া ফেরি থেকে ১০ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা। ফেরির চালকের সহকারী নিখোঁজ রয়েছেন।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে ফেরিটি ডুবে যাওয়ার পর ৮টা ২৩ মিনিটের সময়ে ফায়ার সার্ভিসের ডুবুরি স্টেশন উদ্ধার কার্যক্রম শুরু করে।

বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, ঘন কুয়াশার কারণে বলগেটের সঙ্গে ধাক্কা লেগে ৫ নম্বর ঘাট এলাকার কাছাকাছি ফেরি রজনীগন্ধা ডুবে গেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ১৬ জানুয়ারি রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে; যা বুধবার সকালেও চালু হয়নি। এমন অবস্থায় পাটুরিরা ৫নং ঘাটের কাছাকাছি অবস্থানে থাকা ফেরি রজনীগন্ধা পদ্মা নদীতে ডুবে যায়।

এ সময় ফেরিতে ১৮টি যানবাহন ছিল বলে জানা গেছে। এ ঘটনায় সব যানবাহনের সাথে কয়েক শতাধিক যাত্রীও নদীতে ডুবে যায়। তাদের উদ্ধারে নৌপুলিশ, ফায়ার সার্ভিসে সাথে কাজ শুরু করেছে স্থানীয়রা।

বুধবার আওয়ামী লীগের যৌথসভা

0

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে এক যৌথসভা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগামীকাল বিকাল সাড়ে ৩টায় এই যৌথসভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

মিস আমেরিকা হলেন বিমান বাহিনীর কর্মকর্তা

0

‘মিস আমেরিকা ২০২৪’ এ জয়ী হলেন ম্যাডিসন মার্শ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গেল রবিবার (১৪ জানুয়ারি) রাতে এই সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে বসেছিল ফ্লোরিডার অরল্যান্ডোর ওয়াল্ট ডিজনি থিয়েটারে। সেখানে বিজয়ীর মুকুট ছিনিয়ে নেন মার্কিন বিমান বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট মার্শ!

সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, এবারের আসরে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্য অংশ নেয়। ৫১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ীর মুকুট পড়েন ২২ বছর বয়সী ম্যাডিসন মার্শ। কলোরাডোর প্রতিনিধিত্ব করেন তিনি। এয়ার ফোর্সের প্রথম সক্রিয় কর্মকর্তা মার্শ, যিনি যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের খেতাব লাভ করলেন।

এই প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন টেক্সাসের এলি ব্রিউ, দ্বিতীয় রানার আপ হয়েছেন ইন্ডিয়ানার সিডনি ব্রিজেস, তৃতীয় রানার আপ হয়েছেন কেন্টাকির ম্যালরি হাডসন, চতুর্থ রানার আপ হয়েছেন রোড আইল্যান্ডের ক্যারোলাইন প্যারেন্টি।

‘মিস আমেরিকা ২০২৩’ বিজয়ী উইসকনসিনের গ্রেস স্ট্যানকে ম্যাডিসন মার্শকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন।

মুকুট জয়ের পর মার্শ বলেন, ‘আপনি চাইলে যেকোনো কিছু অর্জন করতে পারেন। আকাশ আপনাকে থামিয়ে দেবে না। একমাত্র আপনি আপনাকে থামিয়ে দিতে পারেন।’

গত বছর মিস কলোরাডোর খেতাব জিতেছিলেন ম্যাডিসন মার্শ। ২০২৩ সালে মার্কিন বিমান বাহিনীর অ্যাকাডেমি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। হার্ভার্ড কেনেডি স্কুলে পাবলিক পলিসি বিষয়ে স্নাতকোত্তর করেছেন।

সিদ্ধান্ত বদল: ১৭ নয়, ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নামলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

0

তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামলেই বন্ধ রাখতে হবে শিক্ষাপ্রতিষ্ঠান- এমন নির্দেশনা জারির দুই ঘণ্টার মাথায় তাতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী- ১৭ নয়, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে তবেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান।

তিনি বলেন, চিঠি সংশোধন করা হচ্ছে। ১৭ ডিগ্রি নয়, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে সেসব জেলার শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে শৈত্যপ্রবাহে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা নিয়ে নির্দেশনা জারি করা হয়। তাতে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে (সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণক অনুযায়ী) নেমে যাবে, আঞ্চলিক উপ-পরিচালকরা ওইসব জেলার শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বন্ধ রাখার নির্দেশনা দেবেন।

এর দুই ঘণ্টা পরই সেই সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানালো শিক্ষা মন্ত্রণালয়।

নিবন্ধনহীন ফোন বন্ধ করতে বিটিআরসিকে পলকের নির্দেশ

0

নিবন্ধনবিহীন সকল মোবাইল ফোন বন্ধে পদক্ষেপ গ্রহণে বিটিআরসিকে নির্দেশনা প্রদান করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, দেশে উৎপাদিত, সংযোজিত এবং আমদানিকৃত মোবাইল হ্যান্ডসেটের ডাটাবেজ এবং স্বয়ংক্রিয় নিবন্ধনের ব্যবস্থা বিটিআরসিতে রয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে কমিশনের  কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা প্রদান করেন পলক।

প্রতিমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে নির্দিষ্ট কিছু লক্ষ্য নিয়ে স্মার্ট বাংলাদেশের ভিত্তি তৈরিতে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি আয় ও বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগ গ্রহণ করার বিকল্প নেই। এই  লক্ষ‌্য অর্জনে তিনি  সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটকালে রপ্তানি, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় একটা সাধারণ প্রযুক্তিভিত্তিক সমাধান দেশকে বিভিন্নভাবে লাভবান করতে পারে।

তিনি আরও বলেন, ‘পরিচয়’ ভেরিফিকেশন অথেনটিকেশন সার্ভিস এর মাধ্যমে সেবা প্রদানের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। উক্ত সেবাকে আরো সহজলভ্য করতে প্রতিটি ডাটাবেজ একটির সাথে আরেকটির ইন্টারঅপারেবল করা দরকার।

বৈঠকে বিটিআরসি’র চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ, বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান, বিটিআরসির প্রশাসন বিভাগের মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এহসানুল কবীর, স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল, সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ) লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার এবং সিস্টেমস্ এন্ড সার্ভিসেস বিভাগের পরিচালক লে. কর্নেল এস এম রেজাউর রহমান উপস্থিত ছিলেন।

জুনাইদ আহমেদ পলকের সঙ্গে পিটার হাসের বৈঠক

0

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বৈঠক করেছেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় তারা দুদেশের পারস্পরিক সম্পর্ক সম্প্রসারিত করতে বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে তথ্যপ্রযুক্তি খাত নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিগত ১৪ বছরে গৃহীত বিভিন্ন কার্যক্রমসহ সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ। উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নে কাজ করা হবে। নতুন সরকারের নতুন ভিশন নিয়ে কাজ করবে দু’দেশ। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানগুলো যাতে এ দেশে বিনিয়োগে করতে পারে সে বিষয়ে কথা হয়েছে। তিনি বলেন, সাইবার সিকিউরিটি নিয়েও কথা বলেছেন মার্কিন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত পিটার হাস বলেন, বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতে অনেক এগিয়ে। আশা করি, ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। বাংলাদেশের তরুণরা উদ্ভাবন ক্ষেত্রে দেশে-বিদেশে অবদান রাখছে। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশে মার্কিন সরকারের সহযোগিতা অতীতের ন্যায় ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেখ হাসিনাকে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর অভিনন্দন

0

পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেট্রি অর্পো।

শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দন বার্তায় ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নতুন মেয়াদে ক্ষমতায় আসায় এবং আপনার দেশের জন্য নতুন সরকার গঠন করায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমাদের দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সহযোগিতা আরও বৃদ্ধির ক্ষেত্রে একটি দৃঢ় ভিত্তি গড়ে তোলার সুযোগ করে দেবে এবং আমি আমাদের পারস্পরিক স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বের অপেক্ষায় রয়েছি।’

পেট্রি অর্পো সর্বশেষ বলেন, ‘অনুগ্রহ করে আমার সর্বোচ্চ বিবেচনার আশ্বাস আপনি গ্রহণ করুন।’

দেশের কিছু মহল চক্রান্ত করে মূল্যস্ফীতি বাড়ায়: প্রধানমন্ত্রী

0
অনালাইন ডেস্ক । জনতা মেইল
অনালাইন ডেস্ক । জনতা মেইল

সোমবার (১৫ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের উপদেষ্টা পরিষদ সদস্য ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে এক যৌথসভায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশ নিয়ে বিএনপির ষড়যন্ত্র থামেনি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানুষের ভোটে সরকার গঠনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার কাজ আওয়ামী লীগ করবে। দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এক ধরনের অসাধু ব্যবসায়ী আছে তারা করে। সামনে রোজা, মানুষ যেন কষ্ট না পায়। সেজন্য যা যা করা দরকার আমরা করবো। মূল্যস্ফীতি যাতে হ্রাস পায় তার জন্য যা যা করা দরকার আমরা করবো। সারাবিশ্বে অর্থনীতি মন্দা। কিন্তু আমাদের দেশে যেমন এমন পরিস্থিতি না হয়, সেই চেষ্টাটা করবো। আমাদের অন্তত চাল কিনতে হবে না।

আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপির দুই কাজ, দুর্নীতি ও মানুষ খুন করা। তাদের দলীয় প্রধানও দুর্নীতির দায়ে কারাদণ্ড পেয়েছেন। তবে আমাদের দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে। কারণ জনগণের ভোটে আমরা সরকার গঠন করেছি। জনগণের আস্থা ও বিশ্বাস আমরা পেয়েছি। এই বিশ্বাসের মর্যাদা দিয়ে সবাইকে কাজ করতে হবে।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসবে না। এটাই স্বাভাবিক। জনগণের ভোটে চুরি করা। এটা বিএনপির কাজ। তারা ২০১৪ সালে নির্বাচনে না এসে জালাও পোড়াও করেছে। সেই চরিত্র দেখলাম গত ২৮ অক্টোবর পুলিশ হত্যা করেছে। পুলিশ হাসপাতালে হামলা করে। পুলিশ মারে। প্রধান বিচারপতির বাড়িতে হামলা। এখানে কেউ উস্কানি দেয়নি। এটাই তাদের চরিত্র।

শেখ হাসিনা বলেন, স্বাধীনতা যুদ্ধে এদেশের মুক্তিকামী মানুষ ঝাঁপিয়ে পড়েছিল। গরীব মানুষের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে জাতির পিতা স্বাধীনতা এনে দিয়েছেন। তিনি বলেছিলেন, মহান অর্জনের জন্য আত্মাত্যাগ করতে হয়। ৬ বছর রিফুজি হিসেবে দেশের বাইরে ছিলাম। ৩২ নম্বরের বাড়িতে আমাদের ঢুকতে দেয়া হয়নি। তখন একটাই লক্ষ্য ছিল মানুষের সেবা করবো। একটা খুনির দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছিল। বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন দেশে চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়। পোল্যান্ড তখন বলেছিল, বঙ্গবন্ধুর খুনিকে আমরা নিতে পারবো না।

বাংলাদেশের কল্যাণ, আওয়ামী লীগের হাতেই উল্লেখ করে তিনি বলেন, ৭৫ সালে যারা ক্ষমতায় এসেছিল তারা মানুষের উন্নয়নের জন্য কোনো কাজ করেনি। যা করেছে নিজের জন্য। মানুষের কোনো জীবনের পরিবর্তন হয়নি। আজকে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগ যখন এসেছে। তখন দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে।