বুধবার, আগস্ট ১২, ২০২৬
বুধবার, আগস্ট ১২, ২০২৬
28 C
Dhaka

অপারেশন জ্যাকপট: বাদ পড়লেন জায়েদ থাকছেন নিপুণ

0

অপারেশন জ্যাকপট’ সিনেমার অভিনয়শিল্পীদের নাম নিয়ে গত কয়েক দিন থেকেই ‘নানা গুঞ্জন চলছিল। শোনা যাচ্ছিল সাংগঠনিক দ্বন্দ্ব ভুলে এই সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন নিপুণ আক্তার ও জায়েদ খান। তবে নিপুণ জানিয়ে দেন, জায়েদ খান এ সিনেমায় কাজ করলে তিনি কাজ করবেন না। তিনি যখন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, তখন জানতেন না এতে জায়েদ খান আছেন।

দ্রুতই সিনেমার সাইনিং মানি ফেরত দেবেন বলেও জানান নিপুণ। তবে বুধবার (২৭ ডিসেম্বর) ছবিটি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষণায় নিপুণের নাম আসলেও জায়েদ খানের নাম বলা হয়নি। জানা যায়, শেষ পর্যন্ত সিনেমা থেকে বাদ পড়ছেন জায়েদ খান, থাকছেন নিপুণ।

এ বিষয়ে অপারেশন জ্যাকপটের সহপ্রযোজনা প্রতিষ্ঠান অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী বলেন, ‘অপারেশন জ্যাকপট তৈরি হবে বড় আয়োজনে। অভিনয় করবেন ৮০ জনের মতো শিল্পী। অনেক শিল্পীর সঙ্গে আমাদের কথা হয়েছে। অনেকের সঙ্গেই ব্যাটে-বলে মেলেনি। এর মানে এই নয় যে তারা বাদ পড়েছেন বা বাদ দেওয়া হয়েছে। যাদের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে, তাদের নাম জানানো হয়েছে।’ সংবাদ সম্মেলনে জায়েদ খান বা নিপুণ কেউই উপস্থিত ছিলেন না।

এর আগে অপারেশন জ্যাকপট থেকে সরে দাঁড়িয়েছেন বাপ্পী চৌধুরী। কারণ জানিয়ে এক ভিডিও বার্তায় বাপ্পী বলেন, ‘সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম। পরে যখন স্ক্রিপ্ট পাই, তখন মনে হয় কাজটি করা আমার উচিত হবে না।’

বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম অধ্যায় অপারেশন জ্যাকপট। নৌ-সেক্টর কর্তৃক পরিচালিত এই গেরিলা অভিযানের বীরত্বের গল্প উঠে আসছে সিনেমার পর্দায়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হবে দেশের স্বাধীনতাসংগ্রামের এই ইতিহাস। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদেশের দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতের রাজিব বিশ্বাস। সিনেমার বাজেট ধরা হয়েছে ২১ কোটি টাকা।

শুক্রবার থেকে বাংলাদেশে শুরু হবে সিনেমার শুটিং। দেশ-বিদেশে শুটিং চলবে মার্চ পর্যন্ত। অপারেশন জ্যাকপটে আরও অভিনয় করবেন আহমেদ শরীফ, ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, ড্যানি সিডাক, খোরশেদ আলম খসরু, কাজী হায়াত প্রমুখ।

ভুল করে বরফের নদীতে বিমানের অবতরণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সবাই

0

রাশিয়ার সভিয়েত যুগের একটি বিমান ভুল করে বরফের নদীতে অবতরণ করেছে। ওই বিমানে ৩০ জন যাত্রী ছিল। পাইলটের ভুলের কারণে নিকটতম বিমানবন্দর থেকে কিছু দূরে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। দেশটির যোগাযোগ প্রসিকিউটর এ তথ্য জানান। খবর রয়টার্সের

যোগাযোগ প্রসিকিউটার বলেন, পোলার এয়ারলাইন্সের এন-২৪ মডেলের ওই বিমানটি ইয়াকুতিয়া রাজ্যের জাইরিয়াঙ্কার পাশে কোলিমা নদীতে নিরাপদে অবতরণ করে।

পূর্ব সাইবেরিয়ান ট্রান্সপোর্ট প্রোসিকিউটরের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানের পাইলটের ত্রুটির কারণে এমন ঘটনা ঘটেছে।

প্রসিকিউটররা বরফের নদীতে বিমানটির অবতরণের ছবি প্রকাশ করেছে। অন্যদিকে ইজভেস্টিয়া সংবাদমাধ্যম বিমানটি থেকে নামা যাত্রীদের ছবি প্রকাশ করেছে।

পোলার এয়ারলাইন্সের পক্ষ থেকে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, এন-২৪ মডেলের বিমানটি জাইরিয়াঙ্কার বিমানবন্দরের পাশেই বরফের নদীতে অবতরণ করে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফিনিক্স ফাইন্যান্সের এমডি বরখাস্ত, দেশত্যাগে নিষেধাজ্ঞা

0

আর্থিক প্রতিষ্ঠান ফিনিক্স ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইন্তেখাব আলমকে বরখাস্ত করা হয়েছে। ঋণে অনিয়ম ও আমানতকারীদের স্বার্থবিরোধী কাজে জড়িত থাকার অপরাধে তাকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর এ সংক্রান্ত চিঠি দেয়া হয়। কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঋণ অনিয়মের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা পাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক এ ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে। একইসঙ্গে এমডিসহ দায়ী কর্মকর্তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক চিঠি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে ফাইন্যান্স কোম্পানি আইন ৪১(২)(খ) ও (গ) ধারা অনুযায়ী ইন্তেখাব আলমকে সাময়িক বরখাস্ত করে প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগে সংযুক্ত করতে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, গ্রাহক প্রতিষ্ঠান এসএ অয়েল রিফাইনারি, আমান সিমেন্ট মিলস ইউনিট–২, মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, মাহিন এন্টারপ্রাইজ, ম্যাক স্টিল ইন্ডাস্ট্রিজ, গ্রাহক নাজমা পারভিন, ফারহান মোশাররফের ঋণ অনিয়মের সঙ্গে জড়িত কর্মকর্তাদের অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। তদন্ত শেষে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন থাকা অবস্থায় কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ থেকে বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ নির্দেশনার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে।

চিঠিতে আরও বলা হয়, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস বিভাগ পরিচালিত বিশেষ পরিদর্শন প্রতিবেদনে ইন্তেখাব আলমসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাদের অনিয়মের তথ্য উদ্ঘাটিত হয়।

রাজধানীতে জনসভার অনুমতি পেল আওয়ামী লীগ

0

রাজধানীতে ধানমন্ডির কলাবাগান মাঠে ১ জানুয়ারি নির্বাচনী জনসভা করার অনুমতি পেল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমতি দেয়া হয়। এর আগে দলের পক্ষ থেকে সমাবেশের অনুমিতি চেয়ে আবেদন করা হয়।

চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালন এবং নির্বাচন কমিশন নির্দেশনা অনুসরণের শর্তে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আগামী ১ জানুয়ারি দুপুর ২টায় ধানমন্ডির কলাবাগান মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠানের বিষয়ে অনাপত্তি জ্ঞাপন করা হলো।

নেতাকর্মীদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বললেন প্রধানমন্ত্রী

0

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেতাকর্মীদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ছয় জেলার নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন প্রান্ত থেকে এসব জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত নির্বাচনে অংশ না নিলে ভোট অংশগ্রহণমূলক হবে না বলে আমরা বিশ্বাস করি না। নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে নানা ষড়যন্ত্র আছে।

বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি পর্যায়ক্রমে ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুর, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ ও নরসিংদী এবং চট্টগ্রাম বিভাগের চাঁদপুর ও বান্দরবান জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।

কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয়, সংশ্লিষ্ট জেলা, উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ এবং সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনী এলাকার দলীয় প্রার্থীরা উপস্থিত আছেন।

এর আগে ২১ ডিসেম্বর পাঁচটি এবং ২৩ ডিসেম্বর ছয় জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ ও বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এক মাসে রিজার্ভ বাড়লো ২ বিলিয়ন ডলার

0

কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী তৎপরতা ও রেমিট্যান্স প্রবাহে দেশে বাড়তে শুরু করেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। মাসের শুরুতে ১৯ বিলিয়ন ডলারের ঘরে নেমে যাওয়া এই রিজার্ভ উন্নীত হয়েছে এখন ২১ বিলিয়ন ডলারের ঘরে। ফলে মাসের ব্যবধানে বাড়ল প্রায় দুই বিলিয়ন ডলারের বেশি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনের এ তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৭ ডিসেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভ ২৬ দশমিক ৮২ বিলিয়ন ডলার। কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্তানুযায়ী বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী গ্রস রিজার্ভ ২১ দশমিক ৪৪ বিলিয়ন। এক মাস আগে গত ২৯ নভেম্বর গ্রস রিজার্ভ ছিল ২৫ দশমিক ০২ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী ছিল ১৯ দশমিক ৪০ বিলিয়ন ডলার। সেই হিসাবে এক মাসে রিজার্ভ বেড়েছে ২ দশমিক ০৪ বিলিয়ন ডলার।

রিজার্ভ বাড়ার প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক জানান, আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি এসেছে। এছাড়া এডিবি থেকে ৪০০ মিলিয়ন, সাউথ কোরিয়ার একটা ফান্ড থেকে ৯০ মিলিয়নসহ বিভিন্ন দাতা সংস্থার দেয়া অর্থ এ মাসে এসেছে। সঙ্গে রে‌মিট্যান্স প্রবাহ ই‌তিবাচক র‌য়ে‌ছে। সব মিলিয়ে রিজার্ভ ভালো অবস্থায় ফিরছে।

রেমিট্যান্স, রপ্তানি আয়, বিদেশি বিনিয়োগ, বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার ঋণ থেকে যে ডলার পাওয়া যায় তা দিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ তৈরি হয়। আবার আমদানি ব্যয়, ঋণের সুদ বা কিস্তি পরিশোধ, বিদেশি কর্মীদের বেতন-ভাতা, পর্যটক বা শিক্ষার্থীদের পড়াশোনাসহ বিভিন্ন খাতে যে ব্যয় হয়, তার মাধ্যমে বিদেশি মুদ্রা চলে যায়। এভাবে আয় ও ব্যয়ের পর যে ডলার থেকে যায় সেটাই রিজার্ভে যোগ হয়। আর বেশি খরচ হলে রিজার্ভ কমে যায়।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের তথ্য বলছে, গত ২০১৩-১৪ অর্থবছরে রিজার্ভ ছিল ২১ দশমিক ৫০ বিলিয়ন ডলার। ২০১৪-১৫ অর্থবছরে ছিল ২৫ দশমিক ০২ বিলিয়ন ডলার। ২০১৫-১৬ তে ৩০ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। ২০১৬-১৭ অর্থবছরে ৩৩ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। ২০১৭-১৮ অর্থবছরে রিজার্ভ ছিল ৩২ দশমিক ৯৪ বিলিয়ন ডলার।

২০১৮-১৯ অর্থবছরে ছিল ৩২ দশমিক ৭১ বিলিয়ন ডলার। ২০১৯-২০ অর্থবছরে ছিল ৩৬ দশমিক ৩ বিলিয়ন। ২০২০-২১ অর্থবছরে রিজার্ভ ছিল ৪৬ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। ২০২১-২২ অর্থবছরে ৪১ দশমিক ৮২ বিলিয়ন ডলার এবং সব শেষ ২০২২-২৩ অর্থবছরে রিজার্ভ কমে দাঁড়ায় ৩১ বিলিয়ন ডলার।

নৌকাকে প্রতিরোধ করার সাধ্য কারো নাই: আব্দুস সবুর 

0

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্ত বিষয়ক সম্পাদক ও কুমিল্লা -১ আসনের নৌকার মাঝি ইঞ্জি. আবদুস সবুর বলেন, সরকারি পয়সা চলেন, সরকারি বাসায় থাকেন, নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই মার্কা আমাদের স্বাধীনতা দিয়েছে। এই নৌকার কারণে বঙ্গবন্ধুর কন্যা নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে, সারা বিশ্বের বিস্ময়ে পরিণত হয়েছে, এই নৌকার বিরুদ্ধে অবস্থান করা, এই নৌকাকে প্রতিরোধ করার সাধ্য কারো নাই।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার তিতাস উপজেলা ভিটিকান্দি ইউনিয়নে নৌকার প্রচারণার পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নৌকার উপর যদি কেউ আঘাত আনতে চায়, আমরা অতীতেও দেখেছি অনেক বড় বড় নেতা নৌকাকে আঘাত করে ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে, আর আপনার তো পাতি নেতাও না। আপনাদের কেউ ডাস্টবিনে নিক্ষেপ করা হবে।।

ইঞ্জিনের আব্দুস সবুর বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা ১২টি ইউনিয়নের সভা করেছি আজকের ১৩ নম্বর ইউনিয়নের পথসভা করছি, আমরা দেখেছি মানুষের উচ্ছ্বাস আনন্দ, আমরা দেখেছি অনেক উদ্দীপনা, আপনারা পথসভা কে জনসভায় রূপান্তরিত করেছেন। প্রতিটি ইউনিয়নে আমার মা বোনেরা, তোমার ভাই ও ছেলেরা, আমার যুবক তরুণ পেশাজীবী ভাইয়েরা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের স্বাগত জানিয়ে আজকে রাস্তায় নেমে এসেছে। আপনারা পথসভাকে জনসভা রুপ দিয়েছেন।

মা বোনদের উদ্দেশ্য করে ইঞ্জিনিয়কর আব্দুস সবুর বলেন, যেদিন থেকে সরকার গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিবে, সেদিন থেকেই আপনাদের এখানে গ্যাস দেওয়া হবে। স্কুল কলেজ পরিকল্পিত উপায়ে সংস্কার করা হবে। গ্রাম পর্যায়ে সব রাস্তা পাকা করা হবে। উন্নয়নের স্বার্থে আমরা একটি শিক্ষা বান্ধব দুই উপজেলা গড়ে তুলবো। আমরা সুযোগ পেলে তিতাস দাউদকান্দিতে মেডিকেল কলেজ করা হবে। পলিটেকনিক ইনস্টিটিউট করা হবে। ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করা হবে। আমাদের ছেলেমেয়েরা যাতে জ্ঞান-বিজ্ঞানে শিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য আইটি ভিলেজ তৈরি করা হবে।

তিনি আরো বলেন, আমরা কুমিল্লা-১ আসনে ২৪৯ নম্বর বগির যাত্রী, আমরা কুমিল্লা সব আসনের মধ্যে এক নম্বর হতে চাই। ইতিমধ্যে একটা জরিপ হয়েছে, এই জরিপে আপনারা আমরা সকলেই দল মত নির্বিশেষে শেখ হাসিনার নৌকাকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আসে।

এর আগে সকাল সাড়ে ৯টা থেকে কুমিল্লা -১ (দাউদকান্দি -তিতাস) আসনের কয়েক হাজার নেতাকর্মী নিযে পথসভা করছেন নৌকার মাঝি ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। সকাল থেকেই  তিতাস উপজেলা বিভিন্ন ইউনিয়নে পথসভা করছেন তিনি। এসময় তিনি কাশিপুর, রঘুনাথপুর, দড়িকান্দি হইয়া দুলারামপুর বাজারে পথসভা করেন। এছাড়া তিনি মানিককান্দি, রতনপুর, দাসকান্দি, পোড়াকান্দি, নারান্দিয়ার আসমানিয়া বাজার, ভিটিকান্দি ইউনিয়নের দুলারামপুর বাজার, দাসকান্দি ও আনন্দ বাজারে পথসভা ও গণসংযোগ করেন।

এসময় পথসভায় অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী  লীগের সদস্য মো. আনিসুর রহমান সরকার, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য দেলোয়ার হোসেন ফারুক, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাংবাদিক শাহজাহান, সদস্য নাসির উদ্দিন, শেখ ফরিদ প্রধান, তিতাস উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান মুন্সী, তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসিন ভূইয়া, তিতাস উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, সমাজকল্যাণ সম্পাদক মো. মোসলেম মিয়া, প্রচার সম্পাদক জাকির মুন্সি, ভিটিকান্দি সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা।

এছাড়া কুমিল্লা জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন পলাশ, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের ই আলম, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন বাবু প্রমুখ।

বিএনপির দেশ অচলের হুমকি ইস্যুতে যা বললেন ডিবি প্রধান

0

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, দেশ অচলে আগামী ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারির মধ্যে বিএনপির কর্মসূচি আমরা আমলে নিচ্ছি না। অনেক ঘোষণাই আমরা অতীতে শুনেছি। অতীতেও আমলে নেইনি, ভবিষ্যতেও এ ধরনের ঘোষণা আমলে নেবো না।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হারুন অর রশীদ বলেন, একসময় বাসে, বিভিন্ন স্থাপনায় হামলা ও পুলিশের ওপর হামলা করেছে। আমরা সবসময় মানুষের জান-মালের নিরাপত্তায় প্রয়োজনীয় সবকিছু করে থাকি। হামলাকারীদের অনেককেই আমরা গ্রেপ্তার করেছি। যাতে করে দুর্বৃত্তরা দুর্বৃত্তায়ন, নাশকতা চালাতে না পারে।

ডিবি প্রধান বলেন, নির্বাচন ঘিরে মানুষের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা হচ্ছে, সেটি যাতে না হয় সেজন্য আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছি। আমাদের সব পুলিশ সদস্য, যার যা দায়িত্ব তা পালন করে যাচ্ছি।

এত নিরাপত্তার মাঝেও তেজগাঁওয়ে যারা আগুন দিলো তাদের চিহ্নিত করে কেন গ্রেপ্তার করা যাচ্ছে না? এমন প্রশ্নে হারুন অর রশীদ বলেন, আমরা অধিকাংশ ঘটনায় আপ্রাণ চেষ্টা করি শনাক্ত করার জন্য। বেশিরভাগ ঘটনায় শনাক্ত করে আইনের আওতায় নিয়ে এসেছি।

তিনি আরও বলেন, আমাদের টিম কাজ করছে। আমাদের হাতে আলাদিনের চেরাগ নেই যে কালই ধরে ফেলবো। যেকোনো সময় ট্রেনে অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তার করা হবে।

ছুটি কাটিয়ে ঢাকায় ফি‌রলেন পিটার হাস

0

ভারতের নয়াদিল্লিতে বড়দিনের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকায় পৌঁছান তিনি। পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক‌টি সূত্র এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছে।

গত ২২  ডিসেম্বর সস্ত্রীক দিল্লি যান পিটার হাস। তার আগের দিন (২১ ডিসেম্বর) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তিনি প্রায় আধা ঘণ্টা বৈঠক করেন। এছাড়া গত ৩০ নভেম্বর পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। সে সময় তাদের মধ্যে হওয়া বৈঠকটি প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়।

বাংলাদেশের জাতীয় নির্বাচন কেন্দ্র করে কয়েক মাস ধরেই বেশ দৌড়ঝাপ করতে দেখা গেছে মার্কিন রাষ্ট্রদূতকে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন তিনি।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তির সময় ছিল ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দের সময় ছিল ১৮ ডিসেম্বর পর্যন্ত।

ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ ২০২৪ সালের ৭ জানুয়ারি।

আমার ওপরে সারাবিশ্বের ক্যামেরা ফিট করে রেখেছে: আইনমন্ত্রী

0

আমার ওপরে সারাবিশ্বের ক্যামেরা ফিট করে রেখেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, কোন মিয়া সাহেব নাকি বলেছেন, যত ভোট দিবে পুরস্কার পাবে। আমি কিন্তু এমন কথা বলিনি। অথচ, খবরে লিখে দিয়েছে আমি নাকি এমন কথা বলেছি। সে জন্যই বললাম ক্যামেরাটা ধরা আছে আমার ওপরে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

টানা তৃতীয়বারের মতো এবারও আখাউড়া ও কসবা উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-৪ সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, বিএনপি যেহেতু ভোট ছাড়াই পাস করার সংস্কৃতিতে বিশ্বাস করে, তাই তারা জনগণকে ভোটকেন্দ্রে যেতে মানা করছে। আমি বিশ্বাস করি আপনারা আপনাদের অধিকার সম্পর্কে জ্ঞাত আছেন, আপনারা আপনাদের প্রতিনিধি নির্বাচিত করতে চান। আপনারা যদি আমাকে সত্যিকারের ভালোবাসেন তাহলে আগামী ৭ জানুয়ারি কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেবেন।

তিনি বলেন, যখন নির্বাচন হতো তখন বিএনপি-জামায়াতের লোকজন এলাকায় গিয়ে বলতো আপনারা আমাকে ভোট দেবেন? ভোট দিলে হাত তুলেন। তাদের মাস্তানদের ভয়ে মানুষ হাত তুলতো। তারপর বলতেন আপনারা হাত তুলেছেন, আমি ভোট পেয়ে গেছি, আপনাদের আর কেন্দ্রে যেতে হবে না। এখন সেই জামানা চলে গেছে।

আখাউড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান নান্নুর সভাপতিত্বে জনসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।