বুধবার, আগস্ট ১২, ২০২৬
বুধবার, আগস্ট ১২, ২০২৬
28.5 C
Dhaka

বিএনপি-জামায়াতের কাজই মানুষ পোড়ানো, নির্বাচন ধ্বংস করা: প্রধানমন্ত্রী

0

বিএনপি-জামায়াতের কাজই মানুষ পোড়ানো, নির্বাচন ধ্বংস করা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, নির্বাচিত ও গণতান্ত্রিক সরকার থাকলে উন্নয়ন হয়। ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত ক্ষমতায় আছি বলেই বাংলাদেশ উন্নত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, চাঁদপুর ও বান্দরবানে জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ৭৫ এর পর অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য জনগণের অধিকার কেড়ে নেয়ার সংস্কৃতি চালু করেছিলো জিয়াউর রহমান। তখন স্বাধীনতাবিরোধীদের সমন্বয়ে মুক্তিযুদ্ধের বিপরীত ধারায় চলতে থাকে দেশ।

তিনি আরও বলেন, ‘গ্যাস বিক্রির চক্রান্ত করে ক্ষমতায় এসে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে বিএনপি। নির্বাচনবিরোধী কাজ করে চলেছে বিএনপি। মা-শিশুকে এমনভাবে হত্যা সহ্য করা যায় না। এরা সবসময় নির্বাচন বানচালের তালে থাকে। কিন্তু নির্বাচিত সরকার ছাড়া দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা সম্ভব হয় না, এটাই বাস্তবতা।’

উন্নত জীবনের ধারা অব্যাহত রাখা এবং নতুন প্রজন্মেকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর আগে যারা ক্ষমতায় ছিলো তারা দেশকে এগিয়ে নিতে পারেনি বরং পিছিয়ে দিয়েছিলো। একমাত্রই আওয়ামী লীগই ক্ষমতায় আসলে অগ্রযাত্রা ধরে রাখতে পারবে। নৌকায় ভোটের জন্য ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে যাবেন। ভোট চাইবেন, যেন নৌকা মার্কায় ভোট দিয়ে সেবা করার সুযোগ দেয়।

২০১৪ থেকে ২০১৮ সালে মানুষ ভোট দিয়ে আওয়ামী লীগকে সমর্থন করেছিলো বলেই, দেশের উন্নয়ন করা সম্ভব হচ্ছে বলে জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই কেবল দেশের উন্নয়ন অব্যাহত রাখতে পারবে। এবারের নির্বাচন নিয়ে জাতীয়-আন্তর্জাতিকভাবে অনেক চক্রান্ত হচ্ছে। তাই নির্বাচনী পরিবেশটা যাতে সুন্দর থাকে, উৎসবমুখর ও প্রতিদ্বন্দিতাপূর্ণ হয়; সেই দিকে সবাই খেয়াল রাখবেন।

৩ কোটি ৪০ লাখ টাকা ভ্যাট ফাঁকি ফুডপান্ডার।

0
নিজস্ব প্রতিবেদক | জনতা মেইল
নিজস্ব প্রতিবেদক | জনতা মেইল

সূত্র জানায়, আইন অনুযায়ী কমিশনের ওপর ১০ শতাংশ উৎসে কর পরিশোধ করতে হয়। অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানগুলো ঠিকমতো এ অর্থ পরিশোধ করছে না। সর্বশেষ একটি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের উৎসে কর দেওয়ার বিষয়ে বা আইনের স্পষ্টীকরণ করতে এনবিআরের মতামত জানতে চাওয়া হয়েছে। এ মতামতে আইন অনুযায়ী ১০ শতাংশ হারে উৎসে কর পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে।

এনবিআরের আয়কর বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রতিটি কমিশনের ওপর ১০ শতাংশ হারে উৎসে কর হবে। যারা এ কর পরিশোধ করবে না বা কৌশলে এড়িয়ে যাবে, তারাই ফাঁকি দিচ্ছে। এটাকে স্পষ্ট কর ফাঁকি বলেও মনে করেন এ কর্মকর্তা।

ফুডপান্ডা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে প্রতিদিন প্রায় ৭০ হাজার অর্ডার ডেলিভারি হয় এ প্রতিষ্ঠানের। আর প্রতিষ্ঠানটির কমিশন ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত। সেই হিসাবে গড় কমিশন ২০ শতাংশ। তবে তাদের অর্ডারের গড় মূল্য বলেনি সংশ্লিষ্টরা। ফুড ডেলিভারি খাত-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফুডপান্ডার অর্ডারের গড় মূল্য প্রায় সাড়ে ৩০০ টাকা। সেই হিসাবে প্রতিদিন প্রায় ২ কোটি ৪৫ লাখ টাকা সমমূল্যের অর্ডার ডেলিভারি করে তারা, যা মাস শেষে দাঁড়ায় ৭৩ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে কমিশন বাবদ প্রতিষ্ঠানটি পায় প্রতি মাসে ১৪ কোটি ৭০ লাখ টাকা। আর মূলত উৎসে কর হবে এ কমিশনের ওপর। এর থেকে ১০ শতাংশ হারে উৎসে করের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৪৭

লাখ টাকা। অর্থাৎ মাস শেষে প্রতিষ্ঠানটির উৎসে কর বাবদ এই অর্থ পরিশোধ করতে হবে, যা পরিশোধ করছে না বলে অভিযোগ উঠেছে। শুধু কর পরিশোধ নয়, ছোট অর্ডারের ক্ষেত্রে খাবারের দাম থেকে কমিশন ফি দ্বিগুণ হয়ে যায়। উদাহরণ হিসেবে বলা যায়, গতকাল সন্ধ্যায় নিউমার্কেটের একজন গ্রাহক লালবাগের ওয়াফাস কাবাব ফ্রন্ট থেকে ফুডপান্ডার মাধ্যমে একটি অর্ডার করেন। এই অর্ডারে তিন ধরনের ফি নেওয়া হয়। এর মধ্যে রয়েছে ডেলিভারি ফি, স্মল অর্ডার ফি এবং প্ল্যাটফর্ম ফি। ছোট এই অর্ডারের ক্ষেত্রে পণ্যের দামের তুলনায় তিন ধরনের ফি পরিশোধের কারণে খাবারের দাম থেকে দ্বিগুণ বেশি ফি পরিশোধ করতে হয়েছে।

ফুডপান্ডা বাংলাদেশের সিইও আমবারিন রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি লিখিত প্রশ্ন পাঠাতে বলেন। কালবেলার পক্ষ থেকে উৎসে কর এবং প্ল্যাটফর্ম চার্জের বিষয়ে প্রশ্ন পাঠালে তার কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শুধু আয়করে নয়, ভ্যাটেও বড় ধরনের অনিয়ম করেছে ফুডপান্ডা। দেশের প্রায় পাঁচ হাজার দোকান থেকে অর্ডারের মাধ্যমে সংগ্রহ করে ভোক্তার কাছে খাবার সরবরাহ করে ফুডপান্ডা। এসব প্রতিষ্ঠানের সঙ্গে ফুডপান্ডার চুক্তিও রয়েছে; যার আওতায় ফুডপান্ডা বিভিন্ন হারে কমিশন নেয়। বহুজাতিক এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে প্রকৃত বিক্রয় তথ্য গোপন করে ভ্যাট ও কর ফাঁকি দিয়ে আসছিল। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে এনবিআরের নির্দেশে খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় ভ্যাট গোয়েন্দারা। ভ্যাট গোয়েন্দার একটি টিম ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করে। অভিযানে ভ্যাট গোয়েন্দা দল বড় অঙ্কের ভ্যাট ফাঁকির প্রমাণ পায়। প্রতিষ্ঠানের কম্পিউটার ও কর্মকর্তাদের ল্যাপটপ তল্লাশি করে প্রতিষ্ঠানের মাসিক বিক্রয়ের কিছু গোপন তথ্য পায়। গোয়েন্দারা সেই বিক্রয় তথ্যসহ আরও কিছু বাণিজ্যিক দলিলাদি জব্দ করে। এসব নথিপত্র বিশ্লেষণ করে প্রাথমিকভাবে প্রায়প্রমাণ মেলে। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপত্তি তোলা হলে তা যাচাই করে ভ্যাট গোয়েন্দারা। এতে সুদসহ প্রায় ২ কোটি ১৮ লাখ টাকা নির্ধারিত হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট ফাঁকির মামলা করা হয়। প্রতিষ্ঠানটি ভ্যাট ফাঁকির বিষয়টি মেনে নিয়ে ফাঁকি দেওয়া রাজস্ব সরকারি কোষাগারে জমা দিয়ে মামলা থেকে মুক্তি পায়। পরবর্তী সময়ে ভ্যাট কমিশনারেট ঢাকা (দক্ষিণ) অনলাইনে রিটার্ন জমার তথ্য আড়াআড়ি যাচাই করে ভ্যাট ফাঁকির প্রমাণেও মেলে ফুডপান্ডার নাম।

জানা যায়, ফুডপান্ডা অনলাইনে খাবার অর্ডার করার বহুজাতিক কোম্পানি। এটির প্রধান সদর দপ্তর জার্মানির বার্লিন শহরে। বর্তমানে ফুডপান্ডা বাংলাদেশসহ ১১টি দেশে অনলাইনে খাবারের অর্ডার গ্রহণ ও ডেলিভারি করে। বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হলো বুলগেরিয়া, কম্বোডিয়া, হংকং, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান, রোমানিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, থাইল্যান্ড ও জাপান। ২০১৬ সালের ডিসেম্বরে জার্মানির ডেলিভারি হিরো নামক প্রতিষ্ঠানটি ফুডপান্ডা গ্রুপকে কিনে নেয়। বর্তমানে এটি তাদের দ্বারাই পরিচালিত হয়। বাংলাদেশে ফুডপান্ডা সরাসরি নয়, ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে পরিচালিত হয়। বাংলাদেশিদের মধ্যে পরিচালিত হওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে রয়েছে রাজস্ব সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগ।

 

আওয়ামী লীগের ইশতেহারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ ১১ বিষয়ে অগ্রাধিকার

0

দ্রব্যমূল্য সকল মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং কর্মসংস্থান বাড়ানোসহ ১১টি বিষয়কে প্রাধান্য দিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করছে আওয়ামী লীগ।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ ইশতেহার ঘোষণার অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ ইশতেহার ঘোষণা করবেন।

অনুষ্ঠানের শুরুতে ইশতেহার কমিটির প্রধান ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাক সূচনা বক্তব্য দেন। এরপর বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

স্মার্ট বাংলাদেশ থিমে ‘উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’ স্লোগানে ইশতেহার দেয় দলটি।

আওয়ামী লীগের এবারের ইশতেহারের স্লোগান- ‘স্মার্ট বাংলাদেশ: উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’। এই ইশতেহারে ১১টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দেয়ার কথা বলা হয়েছে।

২০০৮ সালের নব জাতীয় সংসদ নির্বাচনে ‘দিনবদলের সনদ’ দিয়েছিল আওয়ামী লীগ। সেই ইশতেহারে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার ছিল দলটির।

দশম জাতীয় সংসদ নির্বাচনে দলটির ইশতেহারের শিরোনাম ছিল ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’। আর সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইশতেহারের শিরোনাম ছিল ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’।

এবার নির্বাচনে বিজয়ী হলে যে ১১টি বিষয়ে আওয়ামী লীগ অগ্রাধিকার দেবে সেগুলো হল:

১.দ্রব্যমূল্য সবার ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া।

২. কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা।

৩. আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।

৪. লাভজনক কৃষির লক্ষ্যে সমন্বিত কৃষিব্যবস্থা, যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি।

৫. দৃশ্যমান অবকাঠামোর সুবিধা নিয়ে এবং বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটানো।

৬. ব্যাংকসহ আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বাড়ানো।

৭. নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা সুলভ করা।

৮. সর্বজনীন পেনশন-ব্যবস্থায় সবাইকে যুক্ত করা।

৯.আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা ও জবাবদিহি নিশ্চিত করা।

১০. সাম্প্রদায়িকতা এবং সব ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধ করা।

১১. সর্বস্তরে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা ও চর্চার প্রসার ঘটানো।

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

0

নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এখন শুধু বাকী টি-টোয়েন্টিতে জয়। সেই মিশনে নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নাজমুল হাসান শান্ত।

নেপিয়ার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। লম্বা সময় পর একাদশে ফিরেছেন সৌম্য সরকার। ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে মাঠে নামছে টাইগাররা।

এর আগে টানা দুই ওয়ানডে হেরে নিউজিল্যান্ড সফর শুরু করেছিল বাংলাদেশ। সিরিজ হারলেও শেষ ম্যাচে ঘুরে দাঁড়ায় টাইগাররা। শেষ ওয়ানডেতে ৯ উইকেটের জয়ে ইতিহাস গড়ে। স্বাগতিকদের বিপক্ষে তাদের ঘরের মাঠে সংক্ষিপ্ত সংস্করণে এটাই বাংলাদেশের প্রথম জয়।

বাংলাদেশ এককাদশ- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।

নিউজিল্যান্ড একাদশ- টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, বেন সিয়ার্স।

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৫২

0

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জনায়, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার ৮৬৩ পিস ইয়াবা, ১৮৪ গ্রাম হেরোইন, ৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ৩৫টি ইনজেকশন, ৫২ বোতল ফেনসিডিল ও ৭০ বোতল দেশীমদ জব্দ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।

ডেঙ্গু: মৃত্যু নেই, হাসপাতালে ১৫২

0

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট এক হাজার ৬৯৮ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ১১৭ জন, ঢাকায় এ সংখ্যা ৩৫ জন। সবমিলিয়ে এ বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২০ হাজার ৭০১ জনে।

আক্রান্ত মোট রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে চিকিৎসা নেন ১ লাখ ৯ হাজার ৮৭১ জন। ঢাকা শহরের বাইরে এ সংখ্যা প্রায় দ্বিগুণ, ২ লাখ ১০ হাজার ৮৩০ জন।

মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৯৮৩ জন রোগী। তাদের মধ্যে ৩২৭ জন ঢাকায় এবং ৬৫৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

শেখ হাসিনার উন্নয়ন কিচ্ছা-কাহিনীকেও হার মানিয়েছে: তথ্যমন্ত্রী

0

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গতবার আমরা বলেছিলাম গ্রামগুলোকে শহরের মতো বানাব। গ্রামগুলো এখন শহরের মতো হয়ে গেছে। শেখ হাসিনার উন্নয়ন কিচ্ছা কাহিনীকেও হার মানিয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজারহাটস্থ রাঙ্গুনিয়া ক্লাব মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আগে কার্পেটিং রাস্তা ছিল শহরে। এখন গ্রামের সব রাস্তা-ঘাট পাকা হয়ে গেছে। কোনো জাদুর কারণে এই পরিবর্তন হয়নি, এগুলো সম্ভব হয়েছে শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে। ১৫ বছর আগে কাপ্তাই সড়ক ছাড়া রাঙ্গুনিয়ায় কোনো কার্পেটিং রাস্তা ছিল না। এখন রাঙ্গুনিয়ার অভ্যন্তরে কার্পেটিং ছাড়া কোন রাস্তাটা আছে, সেটি গুণে দেখতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, ঈদ, পূজা-পার্বণে ১৫ টাকা কেজি চাল, ২০০ টাকায় ৩০ কেজি চাল, বিনামূল্যে চাল, ফেয়ার প্রাইজ কার্ড, টিসিবি’র কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, পঙ্গু ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ ১৮ রকমের ভাতা দিচ্ছে সরকার। আবার নারীদের কাছে মোবাইলে সরকারের টাকা পৌঁছে যায়। এসব আমরা আগে ছোট থাকতে কিচ্ছা-কাহিনীতে শুনতাম।

রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদারের সভাপতিত্বে পৌর আওয়ামী লীগ সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. সেলিম সভা সঞ্চালনা করেন।

নির্বাচনে যারা আসেনি জনগণ তাদের ভুলে গিয়েছে: নাছিম

0

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে চাই, আমরা একটি সুন্দর নির্বাচন করতে চাই। আর এ জন্য যারা নির্বাচনী প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত  সকলকেই যার যার অবস্থান থেকে আচরণবিধি মেনে চলতে হবে। নির্বাচন প্রতিযোগিতা মূলক হোক সেটা আমরা চাই। যারা নির্বাচনে আসেনি দেশের জনগণ তাদের ভুলে গিয়েছে। যারা ট্রেন মিস করে সে যাত্রীদের খোঁজ কেউ রাখেনা। এখন ট্রেন থামানোর চেষ্টা করেও কোন লাভ নেই। ট্রেন চলছে এবং সেটি তার গন্তব্যে পৌঁছাবে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং তাদের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। তাদের মধ্যে যে উৎসাহ ও উদ্দীপনা দেখেছি তা আমাদের আনন্দিত করেছে। দেশরত্ন শেখ হাসিনার প্রতি মানুষের ভালোবাসা দেখে আমরা অভিভূত। মানুষের চোখে মুখে আমরা ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখতে পেয়েছি।

নাছিম বলেন, সম্প্রীতির বাংলাদেশ গড়াকে আমরা সব থেকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।আমরা চাই সন্ত্রাস ও সাম্প্রদায়িক সন্ত্রাসী গোষ্ঠীদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে।আমরা চাই অসাম্প্রদায়িক বাংলাদেশ। দেশে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ আমরা রক্ষা করতে চাই। আমরা জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। স্মার্ট  বাংলাদেশ গড়তে হলে আমাদের গণতান্ত্রিক চেতনাকে সমৃদ্ধ হতে হবে। সন্ত্রাসীদের হাত থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করতে হবে।

তিনি বলেন, যারা দেশের গণতন্ত্রের উপর আঘাত আনে এবং স্বৈরাচারের দোসর তাদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে। যারা জঙ্গিদের সমর্থন করে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। দেশের ১৬ কোটি মানুষের স্বার্থের বিপক্ষে যারা দাঁড়ায় তাদের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য। এটাই আমাদের দায়িত্ব ও কর্তব্য।

বাহাউদ্দিন নাছিম সকাল ১০ টায় সেগুন বাগিচা পি ডব্লিউ ডি স্টাফ কোয়াটার, চিটাগাং হোটেল এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। তারপর সেগুন বাগিচা বটতলা, অভিযান ক্লাব, সেগুন বাগিচা হাই স্কুল এলাকা, ঢাকা রির্পোটাস ইউনিট এলাকা, প্রেস ক্লাবের সামনে দিয়ে কদম ফোয়ারা এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, ফজলুল হক হল,  শহীদুল্লাহ হল, আনন্দ বাজার, ফুল বাড়িয়া পশ্চিম এলাকা, বঙ্গ বাজার, গুলিস্থান গোলাপ শাহ মাজার হয়ে পীর ইয়ামেনি শাহ-শাহাব বাড়ি এলাকায় গণসংযোগ করেন।

বিকেলে তিনি ৮ নং ওয়ার্ডের এন এস পাম্প মেইন রোড থেকে গোপীবাগ, মতিঝিল ব্যাংক কলোনী, রূপালী সংসদ এলাকা, পরিজামিলা জামে মসজিদ হয়ে দক্ষিন কমলাপুর কবরস্থান, আই.সি.ডি গেট হয়ে কমলাপুর বি.আর.টি.সি বাস ডিপো এলাকা, কবি জসিমউদ্দিন রোড এলাকায় গণসংযোগ ও পল্লী কবি জসিমউদ্দিন এর বাড়িতে মতবিনিময় সভা শেষে সাগুপ্তা নির্বাচনী ওয়ার্ড কার্যালয়ে এলাকায় গণসংযোগ করন এবং সন্ধ্যায় বাইতুল মোকারম ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন।

জনসংযোগকালে আওয়ামী লীগ নেতা নির্মল গোঁশ্সামী, শাহ আলম মুরাদ, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতি ডা. দিলীপ রায়, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল সায়েম, আরিফুর রহমান টিটু, গণযোগাযোগ ও সাংবাদিকতা সম্পাদক ওবায়দুল হক খান, প্রতিবন্ধী উন্নয়ন সম্পাদক আনোয়ার  পারভেজ টিংকু, গ্রন্থনা ও প্রকাশনা সস্পাদক মনোয়ারুল ইসলাম বিপুল, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ রতন, মহিলা কাউন্সিলয় চামেলীসহ শত শত নেতাকর্মী তার সাখে ছিলেন।

৪৩তম বিসিএসে ক্যাডার-নন ক্যাডারে সুপারিশ পেলেন যারা

0

৪৩তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এতে চূড়ান্ত নিয়োগের সুপারিশ পেয়েছেন ক্যাডার পদে ২ হাজার ১৬৩ এবং নন-ক্যাডার পদে ৬৪২ জন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের জুলাই মাসে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন।

এই বিসিএসে বিভিন্ন ক্যাডারের মোট ২ হাজার ২১৮টি শূন্য পদের বিপরীতে ২ হাজার ১৬৩টি পদে নিয়োগের লক্ষ্যে সুপারিশ করা হয়েছে।

ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

ভিসা ছাড়াই যে অপরুপ সৌন্দর্যের দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

0

নিজেদের পর্যটন খাতকে সমৃদ্ধ করতে সম্প্রতি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, তুরস্কসহ বেশ কিছু দেশ ভিসামুক্ত প্রবেশের সুবিধা চালু করেছে। এবার একই ধরনের উদ্যোগ নিল পূর্ব আফ্রিকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ কেনিয়া। বাংলাদেশিসহ বিশ্বে সব দেশের নাগরিকরাই আর পাঁচ দিন পর ভিসা ছাড়াই দেশটিতে যেতে পারবেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দেশটির সরকারের বরাত এ খবর জানিয়েছে সিএনএন।

দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুট্টো গত ১২ ডিসেম্বর ঘোষণা দেন, কেনিয়ায় আসতে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কোনো দেশের নাগরিক বা পর্যটকদের আর ভিসার প্রয়োজন হবে না।

তিনি জানান, তার সরকার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে। ভিসার আবেদন করার বদলে এই প্ল্যাটফর্মে গিয়ে ভ্রমণ অনুমোদন নিতে পারবেন আগ্রহী পর্যটকরা।

স্বাধীনতা লাভের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে রাজধানী নায়রোবিতে দেয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট রুট্টো ভিসামুক্ত প্রবেশের ঘোষণা দেন। তিনি বলেন, বিশ্বের কোনো অঞ্চলের মানুষকে কেনিয়ায় আসার জন্য আর ভিসার ভার বহন করতে হবে না। আফ্রিকা মহাদেশকে ভিসামুক্ত করতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন রুট্টো।

এর আগে কঙ্গোতে এক সম্মেলনে তিনি বলেছিলেন, ২০২৩ সালের পর আফ্রিকার দেশগুলোর মানুষদের কেনিয়ায় আসতে আর কোনো ভিসা লাগবে না। এখন বিশ্বের সব দেশের মানুষদের জন্যই এ ব্যবস্থা করেছেন তিনি।

প্রসঙ্গত, পূর্ব আফ্রিকার দেশটির অর্থনীতিতে পর্যটন খাত বড় ভূমিকা রাখে। দেশটিতে যাওয়া পর্যটকরা সাফারি উপভোগের সুযোগ ও ভারত মহাসাগরের উপকূলে ছুটির দিন উপভোগ করেন।