বুধবার, আগস্ট ১২, ২০২৬
বুধবার, আগস্ট ১২, ২০২৬
28.5 C
Dhaka

ফিলিস্তিনে হামলায় ‘শতভাগ প্রাণঘাতী’ অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল

0

ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা হামলায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেওয়ায় যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন গাজার চিকিৎসকেরা। তাঁরা বলছেন, গাজায় ইসরায়েলি সামরিক বাহিনী যেসব অস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে, সেগুলো ‘শতভাগ প্রাণঘাতী’।

গাজার উত্তরাঞ্চলের ইন্দোনেশিয়ান হাসপাতালের এক চিকিৎসক বলেন, তাঁদের হাসপাতালে আসা আহত ও গুরুতর রোগীদের মধ্যে নানা জটিলতা দেখা দিচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, মৃত্যুর হার শতভাগে পৌঁছে গেছে। অর্থাৎ হামলার শিকার ব্যক্তিদের প্রত্যেকেই প্রাণ হারিয়েছেন।

যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে ভারত–চীনের ওপর নির্ভরতা বাড়তে পারে

0

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সংঘাতময় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বেলজিয়ামের ব্রাসেলসভিত্তিক অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। সংস্থাটি বলছে, বিতর্কিত ও কারচুপির নির্বাচন হলে বাংলাদেশে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। এর জেরে চীন ও ভারতের ওপর বাংলাদেশ সরকারের নির্ভরশীলতা আরও বাড়তে পারে।

গত বুধবার ক্রাইসিস গ্রুপের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এমন পূর্বাভাস তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটিতে চলতি অক্টোবর থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশে সম্ভাব্য নানা সংঘাত ও সংকটের আশঙ্কার কথাও বলা হয়েছে। এতে বাংলাদেশের নির্বাচন ছাড়াও পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র ও জঙ্গিগোষ্ঠীর তৎপরতা এবং কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে নানা সংকটের কথাও বলা হয়েছে।

গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্র জ্বালানির অভাবে বন্ধ আজ বুধবার স্থানীয় সময় বিকেলে বন্ধ হয়ে গেছে

0

জ্বালানির অভাবে গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্র আজ বুধবার স্থানীয় সময় বিকেলে বন্ধ হয়ে গেছে। এতে পুরো গাজা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ইসরায়েলের অবরোধের কারণে গাজায় ইতিমধ্যে খাবার, সুপেয় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ইসরায়েল থেকে যে বিদ্যুৎ সরবরাহ করা হতো, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে।

গাজার কর্মকর্তারা বলছেন, গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ দীর্ঘস্থায়ী হলে বড় ধরনের ‘মানবিক বিপর্যয়’ নেমে আসবে। এখানে প্রায় ২৩ লাখ ফিলিস্তিনি বসবাস করেন।

ইতিমধ্যে হামাস–নিয়ন্ত্রিত গাজা কর্তৃপক্ষ বলেছে, ইসরায়েলের অবরোধের কারণে ‘সব ধরনের পণ্য সরবরাহ ও সেবা’ ঝুঁকির মধ্যে পড়েছে।

গাজার বিদ্যুৎ কর্তৃপক্ষ আজ সকালে বলেছিল, ইসরায়েলি অবরোধের কারণে জ্বালানির অভাবে গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্রটি কয়েক ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যেতে পারে। এতে বিদ্যুৎহীন হয়ে পড়তে পারে গাজা।

ফিলিস্তিন এনার্জি অথরিটির চেয়ারম্যান থাফের মেলহাম আজ সকালে ভয়েস অব ফিলিস্তিনকে বলেছিলেন, গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্রটি জ্বালানির অভাবে বিকেলের দিকে বন্ধ হয়ে যেতে পারে

ইসরায়েলে হামাসের হামলার পর বেনিয়ামিন নেতানিয়াহু সরকার ঘোষণা দিয়েছিল, তারা গাজায় বিদ্যুৎ, জ্বালানি ও সুপেয় পানি সরবরাহ বন্ধ করে দিচ্ছে। যদি বিদ্যুৎকেন্দ্র চালু না হয়, তাহলে গাজাবাসীকে জেনারেটর থেকে উৎপাদিত বিদ্যুতের ওপর নির্ভর করতে হবে। অবশ্য যদি তাদের কাছে জ্বালানি থাকে।

আমদানি পণ্যের মূল্য যাচাইয়ে ব্যাংককে নির্দেশ

0

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকগুলো আমদানি কার্যক্রম পরিচালনার আগেই পণ্যের মূল্য বিষয়ে চুক্তির তারিখে আন্তর্জাতিক বাজার দর কিংবা সমসাময়িক সময়ে পণ্যের আমদানি মূল্য কেমন তা যাচাই করে নিশ্চিত হওয়ার পর লেনদেন করতে হবে।